
মাকসুদুল হোসেন তুষার,
সমৃদ্ধি কর্মসূচি ‘ উপজেলা দিবস উৎযাপন ও উন্নয়ন মেলা -২০২৫ উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যারাথন দৌড় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৬- ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) উদ্যোগে ভুলতা ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমবাগানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিএমকেএর শাখা ব্যবস্থাপক এমএম সাকিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএমকে এর সহকারী পোগ্রাম ম্যানেজার আশরাফুল কবির।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক সাইদুর রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম সুমন, কর্মসূচি সমন্বয়কারি আবু রায়হান, সহকারী সমন্বয়কারী ওবায়দুল্লাহ, সৈলন সরকার সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

























