Dhaka , Friday, 6 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: দুই জেলায় বিপুল মাদক ও প্রসাধনী উদ্ধার পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দুই ধাপে টানা ২৩ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে ইফতার মাহফিল ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন

উদ্ধারকৃত জেলে‌কে ফেরত পাঠালো ভারতীয় কোস্টগার্ড।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:47:13 am, Saturday, 25 November 2023
  • 197 বার পড়া হয়েছে

উদ্ধারকৃত জেলে‌কে ফেরত পাঠালো ভারতীয় কোস্টগার্ড।।

মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
গত সপ্তাহে বয়ে যাওয়া ঘূ‌র্ণিঝড় মি‌ধি‌লির প্রভাবে ডুবে যাওয়া ট্রলারের নি‌খোঁজ জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। উদ্ধারকৃত জেলে কক্সবাজার জেলার বিবিরখীল গ্রামের বাসিন্দা হারনাথ দাল -৫০-। 
শনিবার -২৫ নভেম্বর-দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিজ্ঞপ্তির মাধ‌্যমে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় ঘূর্ণিঝড় মিধিলি এ ডুবে যাওয়া বাংলাদেশী ফিশিং ট্রলার মোহনা এর ১ জন জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড।
উদ্ধার হওয়া জেলে হারনাথ দালসহ ১৮ জন জেলে গত শনিবার-৫ নভেম্বর- কক্সবাজারের বাশঁখালী এলাকা থেকে সমুদ্রে গেলে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এবং গত শুক্রবার -১৭ নভেম্বর- তাদের ফিশিং বোটটি বঙ্গপোসাগরে ডুবে যায়। এসময় সে ডুবন্ত বোটের জেরিকেন ধরে প্রায় ৫ দিন যাবৎ গত  মঙ্গলবার -২১ নভেম্বর- পর্যন্ত সমুদ্রে ভেসে ছিল 
তার অন্যান্য সঙ্গী জেলেরা সমুদ্রে হারিয়ে যায়, যারা এখন পযন্ত নিখোঁজ রয়েছে। পরবর্তীতে একটি ভারতীয় ফিসিং ট্রলার “নরেন্দ্র-২ ভারতীয় উপকূলের পারাদ্বীপ হতে ৭০ মাইল দক্ষিণ হতে তাকে উদ্ধার করে এবং গত বৃহস্পতিবার -২৩ নভেম্বর- ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ICGS BHARAT এর কাছে হস্তান্তর করে।
এরই ধারাবাহিকতায় ভারতীয় কোস্ট গার্ড গত শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ৩টায় উভয় দেশের দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে উদ্ধারকৃত জেলেকে ICGS BHARAT কর্তৃক বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার শূন্যরেখায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা এর নিকট হস্তান্তর করে। জেলেকে প্রয়োজনীয় খাবার এবং চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং বর্তমানে সে শারিরীকভাবে সুস্থ আছে। 
পরবর্তীতে উদ্ধরকৃত জেলেকে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি বেইস মোংলা এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাস এর নিকট হস্তান্তর করা হয় বলে জানান সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

উদ্ধারকৃত জেলে‌কে ফেরত পাঠালো ভারতীয় কোস্টগার্ড।।

আপডেট সময় : 10:47:13 am, Saturday, 25 November 2023