
নিউজ ডেস্ক,
আসন্ন ঈদে ডজনখানেক সিনেমার মধ্যে শেষ মুহূর্তে তালিকা ছোট হওয়ার দেখা দিয়েছে। বিশেষ করে চিত্রনায়িকা অপুর বিশ্বাস ও আব্দুন নূর সজল অভিনীত ‘দুর্বার’ সিনেমার মুক্তি নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা। দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা এই সিনেমা ঈদের মুক্তির লড়াই থেকে ছিটকে যেতে পারে।
এবারের ঈদে ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘পিনিক’-এর মতো সিনেমা সক্রিয় প্রচারণা চালালেও ‘দুর্বার’সহ কিছু সিনেমা এখনো নীরব। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, এর মূল কারণ হলো মুক্তির অনিশ্চয়তা এবং শেষ মুহূর্তে প্রোডাকশন হাউসের সিদ্ধান্ত।
পরিচালক কামরুল হাসান ফুয়াদ জানিয়েছেন, সিনেমার সম্পাদনার কাজ চলছে, কিন্তু সুনির্দিষ্ট মুক্তির তারিখ এখনও নির্ধারিত হয়নি। অপু বিশ্বাসও বলেন, “আমাদের সিনেমা বড় পরিকল্পনা অনুযায়ী আসার কথা ছিল, তবে সবকিছু প্রোডাকশন হাউসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিষয়টি আমার হাতে নেই।”
অপুর এই মন্তব্যের পর দর্শকদের মধ্যে ‘দুর্বার’ সিনেমার ঈদ মুক্তি নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

























