Dhaka , Saturday, 28 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কর্মসংস্থান গড়ে তোলা নির্বাচিত সরকারের বড় কর্মসূচি:- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ইসলামের শিক্ষার আলোকে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই:- মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার উপকূলে শক্তিশালী ভূমিকম্প, পাইকগাছায় স্থাপনায় ক্ষয়ক্ষতি আড়াইহাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত-৩ নিজ জেলা মাগুরায় প্রথম সফরে মন্ত্রী নিতাই রায় চৌধুরী- চাঁদাবাজি-দুর্নীতি ও মাদকবিরোধী কঠোর বার্তা কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মুল্যের চোরাচালান পণ্য জব্দ। ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় বরিশালে প্রেরণ ঝালকাঠি: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন, পায়ে ডান্ডাবেড়ি চন্দনাইশে গরু লুটে বাধা দেয়ায় খামারিকে গুলি করে হত্যা, ৩ টি গরু লুট ব্যাংকিং খাতের উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শরীয়তপুরে ঢাকা পোস্টের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা পাইকগাছায় নিসচার উদ্যোগে তিন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ পাইকগাছায় নিরাপদ পানি ও স্যানিটেশন উদ্ভাবনী প্রকল্পের উদ্বোধন নিরাপদ পানি নিশ্চিতে পাইকগাছায় উদ্যোক্তাদের সমন্বয় সভা পাইকগাছায় বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন হিলিতে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ নেত্রকোণার দুর্গাপুরে প্রথমবার সরকারি সফরে আসছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ফতুল্লায় দিনে দুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি মেঘনাঘাটে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান, ৬টি অবৈধ চুনা ভাট্টি উচ্ছেদ বিপদ কাটলেই মানুষ বিএনপি হয়ে যায়: ইবি বৈছআ আহ্বায়ক রামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। দেশে প্রথমবারের মতো কারাবন্দীদের জন্য আশ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হচ্ছে ইন্টারকম ব্যবস্থা জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু হরিপুর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত শরীয়তপুরে সেরা ওসি নির্বাচিত জাজিরা থানার মো. সালেহ্ আহাম্মদ হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৭ ঘণ্টা পর বিজিবির হাতে আটক যুবককে ফেরত দিল বিএসএফ উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করে ফুটপাত উচ্ছেদের পর ফের দখল

ইসলামের শিক্ষার আলোকে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই:- মেয়র ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:54:55 pm, Friday, 27 February 2026
  • 9 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন চট্টগ্রাম:

ইসলামের শান্তি, সহনশীলতা ও মানবিকতার শিক্ষার আলোকে সব ধর্মের মানুষের জন্য নিরাপদ ও সম্প্রীতির নগর হিসেবে চট্টগ্রামকে সেফ সিটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডের খাজা খিজির রোডস্থ একতা হাউজিং আহমদ শরীফ জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ইসলাম শান্তির ধর্ম। মহানবী (সা.)-এর জীবনাদর্শ আমাদের শিখায় পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা। আমরা যদি ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করি, তবে সমাজে বিভেদ নয়, বরং সম্প্রীতি ও সহাবস্থানই প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, চট্টগ্রাম একটি বহুধর্মাবলম্বী মানুষের আবাসভূমি। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বসবাস করে আসছে। এই ঐতিহ্য অটুট রাখতে হলে ধর্মীয় মূল্যবোধকে মানবিকতা ও সহনশীলতার চর্চার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।
মেয়র আরও বলেন, একটি মসজিদ কেবল ইবাদতের স্থান নয়; এটি নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা এবং মানবকল্যাণমূলক কার্যক্রমের কেন্দ্র। নতুন এই জামে মসজিদ এলাকাবাসীর জন্য ধর্মীয় চর্চার পাশাপাশি সামাজিক ঐক্য ও মূল্যবোধ জাগরণের ক্ষেত্র হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, নগর উন্নয়নের পাশাপাশি সামাজিক ও নৈতিক উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতিমুক্ত একটি সুস্থ সমাজ গঠনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ইতিবাচক ভূমিকা অপরিহার্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফী, হানিফ সওদাগর, করিমুল মোস্তফা, মো. সেলিম, লায়ন শাহাজান, আক্তার শরীফ, মাওলানা মনতাজুল হক আনছারী, মাওলানা রফিকুল হক আনোয়ারী, মোরশেদুল আলম, বদিউল আলম, নাহিদ আকতার, মো. সালাউদ্দিন, হামিদ উল্লাহ জসিম, মাঈনুদ্দীন, তাজউদ্দিনসহ মসজিদের মুসল্লিবৃন্দ।
মেয়র সবাইকে সহযোগিতার আহবান জানিয়ে বলেন, চট্টগ্রামকে আমরা উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলছি; সেই সঙ্গে নৈতিকতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি মানবিক নগর গঠনই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কর্মসংস্থান গড়ে তোলা নির্বাচিত সরকারের বড় কর্মসূচি:- অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

ইসলামের শিক্ষার আলোকে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই:- মেয়র ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 11:54:55 pm, Friday, 27 February 2026