Dhaka , Friday, 27 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিজ জেলা মাগুরায় প্রথম সফরে মন্ত্রী নিতাই রায় চৌধুরী- চাঁদাবাজি-দুর্নীতি ও মাদকবিরোধী কঠোর বার্তা কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মুল্যের চোরাচালান পণ্য জব্দ। ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ, গুরুতর আহত অবস্থায় বরিশালে প্রেরণ ঝালকাঠি: নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন, পায়ে ডান্ডাবেড়ি চন্দনাইশে গরু লুটে বাধা দেয়ায় খামারিকে গুলি করে হত্যা, ৩ টি গরু লুট ব্যাংকিং খাতের উন্নয়ন ও স্থানীয় অর্থনীতিতে সমন্বিত উদ্যোগের আহ্বান শরীয়তপুরে ঢাকা পোস্টের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা পাইকগাছায় নিসচার উদ্যোগে তিন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ পাইকগাছায় নিরাপদ পানি ও স্যানিটেশন উদ্ভাবনী প্রকল্পের উদ্বোধন নিরাপদ পানি নিশ্চিতে পাইকগাছায় উদ্যোক্তাদের সমন্বয় সভা পাইকগাছায় বাজার পরিদর্শন ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন হিলিতে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ নেত্রকোণার দুর্গাপুরে প্রথমবার সরকারি সফরে আসছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ফতুল্লায় দিনে দুপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি মেঘনাঘাটে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান, ৬টি অবৈধ চুনা ভাট্টি উচ্ছেদ বিপদ কাটলেই মানুষ বিএনপি হয়ে যায়: ইবি বৈছআ আহ্বায়ক রামগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। দেশে প্রথমবারের মতো কারাবন্দীদের জন্য আশ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হচ্ছে ইন্টারকম ব্যবস্থা জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু হরিপুর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত শরীয়তপুরে সেরা ওসি নির্বাচিত জাজিরা থানার মো. সালেহ্ আহাম্মদ হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৭ ঘণ্টা পর বিজিবির হাতে আটক যুবককে ফেরত দিল বিএসএফ উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করে ফুটপাত উচ্ছেদের পর ফের দখল চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম’র বিশেষ ভ্রাম্যমাণ আদালত কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান; বিপুল পরিমাণ কসমেটিকস ও মাদক জব্দ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাত আটক ৪ জেলে উদ্ধার পাঁচবিবির ১নং রেলগেট সড়ক সংস্কার: দুর্ঘটনার ঝুঁকি কমে স্বস্তি ফিরেছে শরীয়তপুরে দেবরের আত্মহত্যার ২৪ ঘন্টা পর ভাবীর আত্মহত্যা

ইবিতে এক শিক্ষকের কক্ষ দখলে পিয়নকে তালা ভাঙতে পাঠালো অন্য শিক্ষক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:16:21 am, Monday, 14 August 2023
  • 269 বার পড়া হয়েছে

ইবিতে এক শিক্ষকের কক্ষ দখলে পিয়নকে তালা ভাঙতে পাঠালো অন্য শিক্ষক।।

ইবি প্রতিনিধি।।

তালা ভেঙে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. ভুপেশ চন্দ্র রায়ের কক্ষ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ফোকলোর স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এরশাদুল হকের বিরুদ্ধে। রবিবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে ওই কক্ষের (৩০৩ নং) তালা ভাঙতে বিভাগের পিয়ন মিজানকে পাঠান তিনি।

এস্টেট অফিসের প্রধান (ভারপ্রাপ্ত) শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা জানতে পারি যে, ড. এরশাদুল হক ওই কক্ষ দখলের জন্য তালা ভাঙতে মিজান নামে এক কর্মচারীকে ডরমিটরিতে পাঠায়। বিষয়টি সমাধানের জন্য উপ-উপাচার্য প্রক্টর এবং এস্টেটকে নির্দেশ দেন। পরে আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে প্রক্টরিয়াল বডিসহ সেখানে গিয়ে কক্ষটি সিলগালা করে দিয়েছি।’

এ বিষয়ে অধ্যাপক ড. ভুপেশ চন্দ্র রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কক্ষে তালা লাগিয়ে বাড়িতে এসেছি। তালা ভাঙার বিষয়টি আমি এক কর্মচারীর মাধ্যমে শুনেছি। পরে প্রো-ভিসি ও প্রক্টরকে অবগত করেছি। আমি পিআরএল এ আছি। আগামী সপ্তাহে কক্ষ ছাড়তে এবং সবার কাছে বিদায় নিতে ক্যাম্পাসে যাবো।’

এদিকে তালা ভাঙার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত ড. এরশাদুল হক বলেন, ‘আমি জানতামনা যে কক্ষটি ভুপেস স্যারের।
আমার ধৃষ্টতা নেই যে, যেখানে অন্য কেউ রয়েছে সেখানে কক্ষ ভেঙে ঢোকার। আমি শুনেছিলাম কক্ষটি ফাঁকা পড়ে আছে। আর আমার জানামতে ডরমিটরি-২ এ অনেকেই কক্ষ ভেঙে ঢুকেছে, আর ওভাবেই রয়েছে। তাই আমার অন্য কাজ থাকায় আমি আমাদের পিয়নকে সেখানে পাঠিয়েছিলাম। এছাড়া আমার অন্য কোন উদ্দেশ্য ছিলো না।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘উপ-উপাচার্য আমাকে বিষয়টি দেখতে বলেছিলেন। বিষয়টি নিয়ে আমি এস্টেট প্রধান এবং এস্টেট অফিসের মোয়াজ্জেম হোসেনকে নিয়ে যৌথভাবে মিটিং করার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আপতত কক্ষটি আমরা সিলগালা করে রেখেছি। যাতে উভয়পক্ষের মধ্যে কোন ভুল বুঝাবুঝি তৈরি না হয়। পরে বিষয়টি সমাধান হলে আবার কক্ষ খুলে দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিজ জেলা মাগুরায় প্রথম সফরে মন্ত্রী নিতাই রায় চৌধুরী- চাঁদাবাজি-দুর্নীতি ও মাদকবিরোধী কঠোর বার্তা

ইবিতে এক শিক্ষকের কক্ষ দখলে পিয়নকে তালা ভাঙতে পাঠালো অন্য শিক্ষক।।

আপডেট সময় : 10:16:21 am, Monday, 14 August 2023