Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পরিবহন মালিক পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:06:51 pm, Thursday, 12 December 2024
  • 182 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি।।

শুধু নালা খাল পরিস্কার করলেই হবে না। নগরবাসীকে সচেতন করতে পারলেই জলবদ্ধতার সুফল পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, নালা পরিস্কার করলাম, খাল পরিস্কার করলাম। কিন্তু প্লাস্টিকের বোতল পলিথিন এগুলো বাইরে থ্রো করছি, এগুলো এরপর নালায় যাচ্ছে। পরে সেখান থেকে জলাবদ্ধতার কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।

তিনি বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বৃহত্তর চট্টগ্রাম গণ-পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হওয়ায় তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

বৃহত্তর চট্টগ্রাম গণ-পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক মোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে এবং চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শওকত আলী ও যুগ্ম সম্পাদক মো. শাহজাহানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আসফিকুজ্জামান আক্তার।

গণপরিবহনের চালকদের স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি জানিয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, অতীতে এমন কিছু আইন করা হয়েছে যে ভালো ভালো চালকরা এই পেশা থেকে সরে যাচ্ছে তাদের পরিবারের সিকিউরিটির জন্য। দুর্ঘটনার মত যে সমস্যাগুলো হয়, যারা গাড়ি চালান তাদের যদি আমরা কিছু স্বাস্থ্য পরীক্ষার মধ্যে আনতে পারি তাহলে ওই চালক এবং গণপরিবহনের যাত্রীরাও নিরাপদবোধ করবেন।

শৃঙ্খলার মধ্যে গণপরিবহনের সাথে তাল মিলিয়ে পরিবহনবান্ধব শহর করার কথা তুলে ধরে চসিক মেয়র বলেন, একটা শহরকে শৃঙ্খলার মধ্যে আনতে হলে গণপরিবহনের সাথে তাল মিলিয়ে একটা পরিবহনবান্ধব শহর করা জরুরি। এখানে যে বাস টার্মিনালগুলো আছে সেগুলো অপরিকল্পিতভাবে হয়েছে। সেই কারণে কিছু ডিসপ্লেনের অভাব আছে, সমস্যা আছে। টার্মিনালে বখাটে আছে, কিছু মাদক ব্যবসায়ী আছে, এগুলোর ব্যাপারেও সিরিয়াসলি অ্যাকশনে যেতে হবে। আর সেখানে রাতে অনেক সময় লাইট থাকে না, সেগুলো আমরা দেখছি। যাতে করে পর্যাপ্ত পরিমাণে লাইট থাকে, মানুষের সিকিউরিটি থাকে। যারা বাইরে থেকে আসে, বিভিন্ন ধরনের পর্যটক, তাদের সিকিউরিটির বিষয়ে আমরা অবশ্যই ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, কুলগাঁও এলাকায় আমাদের একটা বাস টার্মিনাল হচ্ছে, যেটি বড় বাস টার্মিনাল। আরেকটা বাস টার্মিনাল কর্ণফুলী ব্রিজের পাশে। দক্ষিণ চট্টগ্রামে প্রবেশ করতে প্রচুর পরিমাণে যানজট হয়। আমি স্পট দেখে এসেছি। আশা করি, সেটা হয়ে গেলে ইনশাআল্লাহ দক্ষিণ চট্টগ্রামের যানজট কমে আসবে।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ আলাউদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদ, বৃহত্তর চট্টগ্রাম গণ-পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মুছা, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন আহমেদ, মোহাম্মদ আজম, এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী পিপি, ইদ্রিছ মিয়া, পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক মো. মহিউদ্দিন, আহসান চৌধুরী, সদস্য হাবিব চৌধুরী, ফারুক খান, অলি আহম্মদ, আজম চৌধুরী, জাফর আহমেদ, জহিরুল ইসলাম, জিয়াউদ্দীন শরিফ মিজান, অনু কাদের, অধ্যাপক এস এম তৈয়ব, রবিউল মওলা, জাফর উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমূখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পরিবহন মালিক পরিষদের সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন।।

আপডেট সময় : 07:06:51 pm, Thursday, 12 December 2024