Dhaka , Wednesday, 4 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান চট্টগ্রামকে ক্লিন-গ্রিন সিটি হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক নেতা মো. আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাবের শোক আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান বেনাপোল দিয়ে দেশে ফিরল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালে অত্যাধুনিক সিটি স্ক্যান মেশিন উদ্বোধন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সুন্দরগঞ্জ  পৌর এলাকায় ডাষ্টবিন বিতরণ  আমতলীতে সাংবাদিকের চাঁদা দাবী। গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ। এমপির নির্দেশ অমান্য করে ছেড়ে দিলেন পুলিশ সংরক্ষিত মহিলা আসনে বিএনপি থেকে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন ব্রাহ্মণবাড়িয়ায় ১০৮ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক সাঘাটায় মাদক সেবনকারীকে ৬ মাসের  কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত    নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন বেতাগী মেয়ার হাট বাজারে পাবলিক টয়লেট দখল করে ছাগলের ঘর-প্রশাসনের অভিযানে উদ্ধার  কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ বনদস্যু আটক বেতাগীতে (বিএনপি) দুই দফা আনন্দ মিছিল:-চিফ হুইপ নুরুল ইসলাম মনি আদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতআদিতমারীতে পলাশী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান  রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী

 ইউএনও-চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ 

  • Reporter Name
  • আপডেট সময় : 05:27:20 pm, Sunday, 12 March 2023
  • 163 বার পড়া হয়েছে

 ইউএনও-চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ 

স্টাফ রিপোর্ট সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে ১১ কক্ষের একটি মার্কেট নির্মাণ করা হচ্ছে। সরকারি অর্থ ব্যয়ে ইউএনও সাদিয়া আফরিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসন বাবু অবৈধভাবে এই মার্কেট নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই মার্কেটে দোকান বরাদ্দ দেওয়ার চেষ্টা চলছে। শাহজাদপুর উপজেলা বাসদের আহ্বায়ক আইনজীবী আনোয়ার হোসেন বলেন, ‘সরকারি জায়গায় সরকারি অর্থ ব্যয় করে এ ধরনের মার্কেট নির্মাণের মাধ্যমে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেবেন তা পরিষ্কার বোঝা যাচ্ছে।’ তিনি এর নিন্দা জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই খবরে এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে।

স্থানীয় সমাজকর্মী কার্টুনিস্ট আব্দুল মজিদ সরদার বলেন, ’ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে এই মার্কেট নির্মাণ করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ।’

উপজেলা পরিষদের উন্নয়ন কমিটির সদস্য ও পোরজনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসন বাবুর কাছে এ বিষয়ে তথ্য মিলেছে। বাবু বলছেন, গত ২৫ ফেব্রুয়ারি উন্নয়ন কমিটির মিটিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন তিনি। মিটিংয়ের শেষ পর্যায়ে ইউএনও সাদিয়া আফরিন বলেন, ওই জায়গায় একটা কাজ করা হবে। তবে কী কাজ করা হবে তা ইউএনও উল্লেখ করেননি। এ বিষয়ে কমিটিতে কোনো সিদ্ধান্ত হয়নি। ওই মিটিংয়ের পর তড়িঘড়ি করে মার্কেট নির্মাণ শুরু হয়।

উপজেলা প্রকৌশলী নূর নবী খান এবং প্রকল্প কর্মকর্তা রাশিদুল হাসান বলেন, তারা এ বিষয়ে কিছু জানেন না। তবে ইউএনও সাদিয়া আফরিন এর দায় অস্বীকার করেছেন। তিনি বলছেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নিয়ে এটা করা হচ্ছে। এটি উপজেলা পরিষদের ব্যাপার।’

উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান দাবি করেন, বিভিন্ন ধরনের আলোচনা আসায় কাজটি বন্ধ করে রাখা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি এ বিষয়ে বিস্তারিত বলেননি। কী ধরনের আলোচনা এসেছে বা কোন নিয়মে এই মার্কেট করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি।

এ বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানও কিছু জানেন না। তিনি বলন, ‘বিষয়টি আমার জানা নেই। আমাকে কউ কিছু জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ২য় বারের মতো শুরু হচ্ছে হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা

 ইউএনও-চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ 

আপডেট সময় : 05:27:20 pm, Sunday, 12 March 2023