মো. ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিম পরীক্ষায় এবারও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে গাজীপুরের টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। এবার মাদ্রাসা থেকে মোট ১৪২৩ জন পরিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ১৪২১ জন কৃতকার্যসহ জিপিএ-৫ পেয়েছে ৮৫২ জন। বাকিদের অধিকাংশই এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩২ ও সাধারণ বিভাগে ৪২০ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতকরা ৯৯.৮৬ ভাগ।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় এবার অসুস্থতার কারণে তাদের ২ জন পরিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ভালো ফলাফলের জন্য তা’মীরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষকরা তাদের প্রতিক্রিয়ায় জানিয়ে বলেন, পরিচালনা পর্ষদের নিবিড় পরির্চযা শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে। আগামীতে আরও ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং দেশ ও জাতীর ক্রান্তিলগ্নে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্ররা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
























