
মোঃনেয়াজুর রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম -১৪ আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র সাতকানিয়া আংশিক পুরানগড় ও ধর্মপুর ইউনিয়নে জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বিগত স্বৈরাচারের আমলে আমি নিজেও নির্বাচনী প্রচারণায় ধর্মপুর ইউনিয়নে স্বৈরাচার কর্তৃক আঘাতপ্রাপ্ত হওয়ার কথা উল্লেখ করেন।
গত ৭ই ডিসেম্বর রবিবার চট্টগ্রাম ১৪ সংসদীয় এলাকার পুরানগড় ইউনিয়নে বিভিন্ন গ্রামে জনসংযোগ ও পথসভাকালে বলেন, আসন্ন ত্রয়োদশদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বর্তমানে উনার বার্ধক্য জনিত কারণে জনগণের ভালোবাসা ও বিশ্বস্ততার কারণে তাহার সুযোগ্য পুত্র ওমর ফারুককে মনোময়ন দিয়ে সেবা অব্যাহত রাখতে চান তাই ছেলেকে সঙ্গে নিয়ে জনসংযোগ ও পথসভার মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ” আমি একমাত্র ব্যক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারে নাই বরং জনগণের জন্য সার্বিক উন্নয়নে যেভাবে নিজেকে নিবেদিত রেখেছি তা কোন দল করতে পারে নাই এবং ভবিষ্যতেও পারবেনা। অনুরূপভাবে তিনি তাহার ছেলেকেও সুপ্রতিষ্ঠিত করেছেন বলে জানান তাই ছেলেকে ছাতা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে তিনি উনার চেয়ে বেশি বই কম করবেন না এবং আজীবন অত্র এলাকার জনগণ উনাকে যে সম্মান দিয়ে এসেছেন তা যেন বলবৎ থাকে, বৃদ্ধ বয়সে এই অন্তিম সময়ে তিনি সকলের কাছে সম্মান অটুট রাখার সহযোগিতা কামনা করেন এবং দুহাত তুলে সমর্থন জানানোর জন্য প্রতিশ্রুতি চান। জনগণ উনার আহবানে ব্যাপক সাড়া দেন।
চট্টগ্রাম ১৪ আসনের এলডিপির মনোনীত প্রার্থী জনাব ওমর ফারুককে উপস্থিত সাংবাদিকবৃন্দ নির্বাচনী ইশতেহার জানতে চাইলে তিনি বলেন ” আমার পরিবার দীর্ঘদিন যাবত আপনাদের সেবাও সহযোগিতা দিয়ে এসেছেন, আপনারাও যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন যা ভুলার মতো নয়। মধ্যখানে স্বৈরশাসনে জিম্মি থাকায় মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, আগের পরিবেশ নাই – আবহাওয়া সুস্থ তাই সকলের সাথে দেখা করে দোয়া চাইতে এসেছি। নির্বাচনী তফসিল ঘোষণা করলে ছাতা প্রতিক নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ এবং নির্বাচিত হলে জনগণের সুখে দুখে নিজেকে সারাক্ষণ নিবেদিতা রাখবো।