Dhaka , Friday, 15 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো হামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ

আমাদের দেশপন্থী ও ভারতপন্থীদের যু’দ্ধ হবে’- মুফতী ফয়জুল করিম

  • Reporter Name
  • আপডেট সময় : 05:48:59 pm, Monday, 23 June 2025
  • 259 বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চঞ্চল,

লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভায় উপস্থিত হয়ে দলটির সিনিয়র নায়েবে আমির ও শায়খ-ই-চরমোনাই মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “হাতপাখা মানেই শান্তি ইসলামেও শান্তি। আমি বিশ্বাস করি যদি হাতপাখার বিজয় হয় তাহলে বাংলাদেশের মানুষের বিজয় হবে। দেশের বিজয় হবে।  বিজয়ী হলে শান্তির হিস্যা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাবে ইনশাল্লাহ।  আমাদের দেশপন্থী ও  ভারতপন্থীদের যুদ্ধ হবে ইনশাল্লাহ। একদিকে হক আরেকদিকে বাতিল। হককে জিতাতে হবে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, “বিশাল এক যুদ্ধের মধ্যে লিপ্ত হবো ইনশাল্লাহ। আজকে থেকে নিয়ত করেন ঘরে ঘরে দ্বারে দ্বারে গিয়ে গিয়ে হাতপাখার পক্ষে ভোট কালেকশন করবেন। একেকজন কমপক্ষে ১০টি ভোট আনবেন এই প্রতিশ্রুতি করেন। “

রবিবার -২২ জুন- বিকেলে জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীদের  তিনি আরও বলেন, “আগামী ২৮ তারিখ ঢাকাতে এক মহাসমুদ্র হবে। ইসলামের পক্ষে,  দেশের পক্ষে মানবতার পক্ষে ইনশাল্লাহ আমরা সবাই সেই যুদ্ধে, সেই ২৮ তারিখের সমাবেশে উপস্থিত থাকবো।”

এই সময় ইসলামী আন্দোলনের এই নেতা লালমনিরহাটের তিনটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। তারা হলেন – লালমনিরহাট ১ -হাতীবান্ধা ও পাটগ্রাম- আসনে মুফতী ফজলুল করিম শাহরিয়ার,  লালমনিরহাট ২ -কালীগঞ্জ ও আদিতমারী – আসনে মুফতী মাহমুদুর রহমান এবং লালমনিরহাট ৩ আসনে -লালমনিরহাট সদর- আলহাজ্ মুকছেদুল ইসলাম।

আয়োজকরা জানান, জনসভায় দলটির পক্ষ থেকে ছয়টি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হল- প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন প্রদান , ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, উত্তর জনপদের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নন, লালমনিরহাট বিমানবন্দর ও মোগলহাট স্থলবন্দর চালুকর ও ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) হাফেজ মাওলানা অ্যাড. এম. হাছিবুল ইসলাম। সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলার সেক্রেটারি আলহাজ  মুকছেদুল ইসলামসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমির ও ইইউ রাষ্ট্রদূতের মধ্যে কী আলোচনা হলো

আমাদের দেশপন্থী ও ভারতপন্থীদের যু’দ্ধ হবে’- মুফতী ফয়জুল করিম

আপডেট সময় : 05:48:59 pm, Monday, 23 June 2025