Dhaka , Friday, 20 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি কালীগঞ্জে ২১১ বোতল এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমনিরহাটে চলাচলের পথ রুদ্ধ করে প্রাচীর নির্মাণ: রাস্তা ফেরানোর দাবিতে এলাকাবাসীর মানববন্ধন সাজেকে আবারও আগুন, বিজিবি ও ফায়ার সার্ভিসের সাহসিকতায় রক্ষা পেল পর্যটন কেন্দ্র নগরীর চান্দগাঁও এলাকা হতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১ নারী সিটিসিআরপি প্রকল্পে নির্মিত দুই সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা পাইকগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রমজান উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সময়সূচি পরিবর্তন রমজানে হিলি বাজারে মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হিলিতে লেবুর হালি ৮০ টাকা দুই দিনের ব্যবধানে দ্বিগুণ দাম, বিপাকে ক্রেতারা লালমনিরহাটে বিএনপির চেয়ারম্যান ও আসাদুল হাবিব দুলুর জন্য যুবদলের দোয়া মাহফিল রূপগঞ্জে ধর্ষণ মামলার আসামি সোলাইমান গ্রেপ্তার মোংলায় ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে সার্ভিস বাংলাদেশ নোয়াখালীতে আওয়ামীলীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫ ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল এমপি নির্বাচিত হওয়ায় শোকরানা দোয়া ও কুরআন খতম অবৈধ নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বর্জন ও অধ্যক্ষের কক্ষে তালা দিলেন চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা লক্ষ্মীপুরে কলেজছাত্র আশরাফুল হত্যা: প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। রূপগঞ্জে বিএনপি নেতার সন্ত্রাসী বাহিনীকে চাঁদা না দেয়ায় শিল্প প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট, থানায় মামলা; গুরুতর আহত ৫ রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার পবিত্র রমজান মাসে হিলি বাজারে মানবতার ঝুরি স্থাপন, অসহায়দের পাশে হিলি যুবশক্তি ফাউন্ডেশন রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি বুধবার রোজা শুরু হয়েছে যে ১০ দেশে নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও শ্রীপরে সরকারি অ্যাম্বুলেন্স থেকে শিশুরোগীকে নামিয়ে দিলেন টিএইচএ, এলাকায় সমালোচনার ঝড় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা: সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে গাছের চারা রোপণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন নগরীর বায়জিদ এলাকা হতে ০২ টি বিদেশী পিস্তল এবং ৫৬ রাউন্ড গুলিসহ ০২ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

আমরা ১৭ বছর ধরে  আন্দোলন করেছি  জনগণের ভোটে নির্বাচিত একটা পার্লামেন্ট সরকারের জন্য- গয়েশ্বর চন্দ্র রায় 

  • Reporter Name
  • আপডেট সময় : 03:16:45 pm, Wednesday, 26 February 2025
  • 216 বার পড়া হয়েছে

আমরা ১৭ বছর ধরে  আন্দোলন করেছি  জনগণের ভোটে নির্বাচিত একটা পার্লামেন্ট সরকারের জন্য- গয়েশ্বর চন্দ্র রায় 

মো. ইমরান হোসেন, স্টাফ  রিপোর্টার
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন আমাদের আদায় করতে হবে, নাকি যারা আছেন তারা স্বেচ্ছায় সুন্দরমতো একটা নির্বাচন অনুষ্ঠান করবেন, এই বিষয়টি জনগণ এখনো অনুমান করতে পারছে না। আমরাও অনুমান করতে পারছি না।  আমরা কি ১৭ বছর ধরে আন্দোলন করছি স্থানীয় নির্বাচনের জন্য? না আমরা জনগণের ভোটে নির্বাচিত একটা পার্লামেন্ট সরকারের জন্য।
মঙ্গলবার -২৫ ফেব্রুয়ারি- বিকেলে মহানগরী  রাজবাড়ী মাঠে গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে আয়োজিত গাজীপুরে এক স্মরণকালের  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। 
তিনি বলেন, আমরা নির্বাচনের কথা শুনি না। সকাল-বিকাল সংস্কারের কথা শুনি। সারাদিন সংস্কারের জারি গান কেন? এই জারি গান শোনার দরকার নেই। আপনার একটা ভোট দেবেন। ভোট হওয়ার জন্য কতটুকু সময় দরকার আমরা জানি। সুতরাং, সংস্কার করতে কত সময় লাগবে ওই সময়টা বলে দেন। আমার মনে হয় আপনাদের অনন্তকাল লাগবে। তার মানে সারাজীবন দরকার এই অন্তর্বর্তী সরকার। কিন্তু জনগণ বলে এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। সরকারের কাছে অনুরোধ করে বলব, আপনারা জনগণের আশা-আকাঙ্ক্ষার বাহিরে পথ চললে হোঁচট খেতে পারেন। 
তিনি বলেন, জুলাই-আগস্ট ছাত্রদের আন্দোলনে প্রথম থেকেই আমরা তাদের নৈতিক সাপোর্ট দিয়েছে। তারপর দিয়েছি সর্বোত্তম সমর্থন। এরপর ছদ্মবেশে ঢুকে গেছি সেই আন্দোলনে।  নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে কেউ দায়বদ্ধ থাকে না। ড. ইউনূস সাহেব বলেছেন, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে, তাই উনি এখন ব্যস্ত ছাত্রদের নিয়ে। জনগণ জাহান্নামে যাক, চালের দাম কত বাড়লো, বিদ্যুতের দাম বাড়লো কি দ্বিগুণ হলো, এগুলো তার দেখার বিষয় না, দায়বদ্ধতা নেই। তার দায়বদ্ধতা ছাত্রদের নিয়ে। এজন্য ডানে বায়ে তিনজন ছাত্রদের প্রতিনিধি বসিয়ে নিয়েছে। তারা সারারাত বইসা দল বানায়। শুনলাম শুক্রবার দল ঘোষণা করবে ভালো কথা। আপনার সরকারে মন্ত্রিসভায় যারা আছেন তাদের নামিয়ে দেন। গাছের আগারটাও খাবেন, তলেরটাও খাবেন তা হবে না। 
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে সঞ্চালনা করেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার  চৌধুরী ইশরাক আহাম্মেদ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী  কমিটির সহ শ্রমবিষয়ক  সম্পাদক মো.  হুমায়ুন কবীর খান,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, কালিয়াকৈর উপজেলার সাবেক  ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি

আমরা ১৭ বছর ধরে  আন্দোলন করেছি  জনগণের ভোটে নির্বাচিত একটা পার্লামেন্ট সরকারের জন্য- গয়েশ্বর চন্দ্র রায় 

আপডেট সময় : 03:16:45 pm, Wednesday, 26 February 2025