Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত। রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক করেছে বিজিবি শিকলে বাঁধা গণমাধ্যমের দিবস পালন শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না:- ডা. শাহাদাত হোসেন গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল:- চট্টগ্রামে মহান মে দিবসের আলোচনায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি মহান মে দিবস ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে’র বিবৃতি “গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়” :- মেয়র শাহাদাত চট্টগ্রামে ভয়ংকর অস্ত্র সিন্ডিকেটের জাল উন্মোচন, ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম মধুপুরে উপজেলা শ্রমিক ফেডারেশনের মে দিবস পালন “কাজ হবে আমার এলাকায়, কাজ করবে আমার এলাকার মানুষ”- ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার লালমনিরহাটে ট্রাক উল্টে ক্ষেতের পাশে থাকা বৃদ্ধের করুণ মৃত্যু: মহাসড়ক অবরোধ করে জনতার বিক্ষোভ ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করলেই শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন হবে ; মাওলানা বোরহান উদ্দিন।

আমতলী উপজেলা চেয়ারম্যানকে পদ থেকে অব্যাহতি – নতুন করে নির্বাচনের নির্দেশ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:55:24 pm, Wednesday, 1 September 2021
  • 310 বার পড়া হয়েছে

আমতলী উপজেলা চেয়ারম্যানকে পদ থেকে অব্যাহতি - নতুন করে নির্বাচনের নির্দেশ।।

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি।।

বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের তালিকাভূক্তির তথ্য গোপন করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়া বরগুনার আমতলী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানকে অব্যহতি ও নতুন করে নির্বাচন দেওয়ার নির্দেশ দিয়েছেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। আজ (বুধবার) দুপুরে এ আদেশ প্রদান করা হয়। আপিলেও ফোরকানের পদ হারানোর আদেশ বহাল থাকলো।

জানা গেছে, ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একজন ঋন খেলাপি থাকা সত্বেও বিষয়টি তখন তিনি নির্বাচনী হলফনামায় গোপন করেন। সে সময় তিনি রূপালী ব্যাংক পটুয়াখালী নিউ টাউন শাখায় ৩টি ঋণ খেলাপি ছিল। মনোনয়নপত্র বাছাইয়ে ব্যাংক কর্তৃপক্ষ তিনি ঋণ খেলাপি নন মর্মে প্রত্যায়ন দেয়।

এরপর গত ২১ এপ্রিল ২০১৯ তারিখে প্রতিদ্বন্দি প্রার্থী মুক্তিযোদ্ধা সামসুউদ্দিন আহম্মেদ ছজু বিজয়ী চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা ও বাতিল চেয়ে এবং তাকে চেয়ারম্যান ঘোষণার আবেদন জানিয়ে উপজেলা নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ আদালত ১ম মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের ১ বছর ১০ মাস পরে আদালত বিজয়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের মনোনয়নপত্র অবৈধ ও বাতিল ঘোষণা করে বাদী নিকটতম প্রতিদ্বন্দি সামসুদ্দিন আহম্মেদ ছজুকে চেয়ারম্যান হিসেবে রায় প্রদান করেন উপজেলা পরিষদ নির্বাচন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এবং বরগুনার যুগ্ম জেলা জজ প্রথম আব্দুলাহ আল মামুন।

ওই আদেশের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান জেলা ও দায়রা জজ আদালতের নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আপিল করলে সে সময় আদালত পূর্বের রায় স্থগিত করে আপিল শুনানির জন্য গ্রহন করেন। আজ আপিলের রায়েও ফোরকানের পদ হারানোর পূর্বের আদেশ বহাল রেখে নতুন করে নির্বাচনের নির্দেশ প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান মুঠোফোনে বলেন, আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান নির্বাচনে বিজয়ী হওয়ার পর তার ঋণ খেলাপির বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়। এ মামলায় পূর্বের রায় বহাল রেখে আমতলী উপজেলায় নতুন করে নির্বাচনের আদেশ প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

আমতলী উপজেলা চেয়ারম্যানকে পদ থেকে অব্যাহতি – নতুন করে নির্বাচনের নির্দেশ।।

আপডেট সময় : 07:55:24 pm, Wednesday, 1 September 2021