Dhaka , Thursday, 19 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন:- আমীরুল ইসলাম ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে সংগৃহীত যাকাত ফান্ড হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু ঈদ উপলক্ষে রেলপথে তীব্র ভিড়, আসন না পেয়ে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন মানুষ বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

আবারও কি নতুন রূপে আসছে কৃষ?

  • Reporter Name
  • আপডেট সময় : 12:57:48 am, Saturday, 26 June 2021
  • 265 বার পড়া হয়েছে

আবারও কি নতুন রূপে আসছে কৃষ?

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।
তৃতীয় কিস্তির পর থেকেই ‘কৃষ ফোর’ নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু নানা কারণে কৃষ-এর চতুর্থ কিস্তি আসেনি। এই সিরিজের সবগুলো ছবিই বানিয়েছিলেন হৃতিকের বাবা প্রযোজক-পরিচালক রাকেশ রোশান। বেশ কয়েকটি সাক্ষাৎকারে ‘কৃষ ফোর’ প্রসঙ্গে হৃতিক ও তাঁর বাবা জানিয়েছিলেন, ছবির চতুর্থ কিস্তিও তাঁরা বানাবেন। বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় ‘কৃষ থ্রি’। ফলে সুপারহিরো সিরিজটি এগিয়ে নিয়ে যেতে কোনো বাধা ছিল না। হঠাৎ করে সে আলোচনা থেমে গেলেও ছবির ১৫ বছর পূর্তিতে আবারও ‘কৃষ ফোর’-এর কথা মনে করিয়ে দেন হৃতিক।
‘অলৌকিক ক্ষমতাসম্পন্ন’ রোহিত মেহরা হিসেবে পর্দায় এসেছিল ভারতীয় সুপারহিরো কৃষ। এ বছর ছবিটির ১৫ বছর পূর্তি হলো। ২০০৬ সালের ২৩ জুন মুক্তি পেয়েছিল ছবিটি। মুক্তির ১৫ বছর পর ছবির অভিনেতা হৃতিক রোশন ঘোষণা দিলেন, ‘কৃষ ফোর’ নির্মিত হবে। সম্প্রতি ইনস্টাগ্রামে কৃষের একটি টিজার পোস্ট করেছেন হৃতিক। এবার কি তবে আবার আসছে ‘কৃষ’?

ইনস্টাগ্রামে শেয়ার করা হৃতিকের ভিডিওতে দেখা গেছে, কালো লং কোট পরে আকাশে উড়ছে কৃষ। মুখ থেকে খুলে ফেলে দিয়েছেন মুখোশ। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘অতীতে যা হওয়ার হয়েছে। দেখা যাক, সামনে কী হয়। কৃষ ফোর।’ হ্যাশট্যাগে তিনি যুক্ত করেছেন, ‘ফিফটিন ইয়ারস অব কৃষ’ এবং ‘কৃষ ফোর’।

কেন কৃষ নিয়ে এত মাতামাতি? হিন্দি ছবির ইতিহাসে ‘কৃষ’ ছাড়াও পাওয়া গিয়েছিল একাধিক সুপারহিরো। তবে কৃষ-এর মতো জনপ্রিয়তা পায়নি কেউ। এমনকি ছবির পরের কিস্তিগুলোতেও টান টান উত্তেজনা অটুট ছিল ছবিটির। এই ছবির মাধ্যমেই হলিউডে দেখা সুপারহিরোদের আদলে যেন দেশীয় এক সুপারহিরোকে পান ভারত ও উপমহাদেশের দর্শকেরা। এটিই ছবির সাফল্যের প্রধান কারণ বলে মনে করেন চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্যিক ছবির বিশ্লেষকেরা। তবে পাশাপাশি এ–ও জানিয়ে রাখা প্রয়োজন, ‘কৃষ ফোর’ নিয়ে বিস্তারিত তেমন কোনো তথ্য জানাননি ছবির অভিনেতা, প্রযোজক বা পরিচালক।

কৃষ ফ্রাঞ্চাইজের প্রথম ছবি ২০০৩ সালের ‘কোয়ি মিল গ্যায়া’। পরে ২০০৬ সালে আসে ‘কৃষ’ এবং ২০১৩ সালে ‘কৃষ থ্রি।’ কৃষ রোহান মেহরা ও নিশার ছেলে। বাবা ও ছেলে দুই চরিত্রেই অভিনয় করেছিলেন হৃতিক। নিশার চরিত্রে অভিনয় করেছিলেন প্রীতি জিনতা।

‘কৃষ’-এর গল্পটি আসে ‘কোয়ি মিল গ্যায়া’ থেকে। বিশেষ ক্ষমতার অধিকারী কৃষ একটি সুপারকম্পিউটার বানিয়ে পৃথিবীকে রক্ষা করার চেষ্টা করে। সেটি চলে যায় দুষ্টু বিজ্ঞানী সিদ্ধার্থ আর্যর হাতে। নিজের স্বার্থের জন্য তিনি সেটি অপব্যবহার করেন। ছবির দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে কৃষের সঙ্গীর চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস ও দ্য কুইন্ট

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবারও কি নতুন রূপে আসছে কৃষ?

আপডেট সময় : 12:57:48 am, Saturday, 26 June 2021