
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে সামিয়া (১৮) নামের এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে আড়াইহাজার পৌরসভার কামরানীচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামিয়া ওই এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম সজিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সামিয়া নিজ ঘরের টিনশেডের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার পুলিশ জানায়, ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
























