
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী বাজারের এক চা দোকানদারের জায়গা ও মার্কেট জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হাফেজ মান্ননের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রোববার (৫ এপ্লিল) বেলা ১১ টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানসাদী বাজারে। জানাযায়, সুলতানসাদী গ্রামের মৃত দুলা গাজীর ছেলে সিরাজ মিয়া ক্রয় সূত্রে মালিক হয়ে সুলতানসাদী বাজারে সাত শতাংশ জায়গা ৫০ বছর যাবৎ ভোগদখল করে আসছেন। তিনি ওই জায়গায় বাড়ি করে বসবাস করে বাকী জায়গায় মার্কেট করে কয়েকটি দোকান ভাড়া দিয়েছেন এবং একটি দোকানে তিনি নিজেই চা বিক্রি করেন।রোববার সকাল ১১ ঘটিকায় একই গ্রামের মৃত রেজেক মিয়ার ছেলে হাফেজ মান্নান ও তার পরিবারের লোকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সিরাজ ও তার পরিবারের লোকজনকে মারধর করে মার্কেটের দোকানগুলো তালাবদ্ধ করে দেন। পরে ভুক্তভোগী সিরাজের চায়ের দোকানের মালপত্র ঘর থেকে বাইরে ফেলে দিয়ে গ্যাস সিলিন্ডার সহ কিছু মালামাল লুট করে নিয়ে যায় মান্নানের লোকজন। ভুক্তভোগী সিরাজ মিয়া কান্ন জরিত কন্টে বলেন,বর্তমানে এই জায়গা নিয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান রয়েছে। এ অবস্থায় প্রতিপক্ষ মান্নান আমার জায়গা ও মার্কেট দখলের চেষ্টা চালাচ্ছে আমি স্থানীয় এমপি আলহাজ্ব নজরুল ইসলাম আজাদ সহ সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই।
প্রতিপক্ষ হাফেজ মান্নান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, ক্রয় সূত্রে ওই জায়গাটির মালিক বিজ্ঞ আদালতে আমি মামলায় রায় পেয়েছি। আমি অন্যের জায়গা নয় আমার নিজের জায়গা ভোগদখল করে আসছি।
এলাকা বাসি জানায়,হাফেজ যে প্রকৃতির লোক আইনশৃঙ্খলা বাহিনী অথবা স্থানীয় এমপির হস্তক্ষেপ না করলে যেকোনো সময় বড় ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটে যেতে পারে।
























