Dhaka , Friday, 3 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ড ২৫ লাখ টাকার ক্ষতি আড়াইহাজারে কোটি টাকার ড্রেন বন্ধের মুখে, জনদুর্ভোগ চরমে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে তরুণীর আত্মহত্যা একদিনের ব্যবধানে ৪ টা চুরি: পাইকগাছা পৌরসভায় চোর আতঙ্কে সাধারণ মানুষ নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু ফরিদপুরের চরভদ্রাসনে প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন। দীর্ঘ ভোগান্তির অবসান: পাইকগাছায় বাইপাস সড়ক সংস্কারে ইউএনও’র পদক্ষেপ মৌলভীবাজারে বিএনপি নেতার মরদেহ খাল থেকে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রূপগঞ্জে রনি নিট এন্ড কম্পোজিট ডাইয়িং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ অভিযোগের পরও নীরব ভূমিকায় প্রশাসন রাতের আধারে বিষ ঢালছে কারখানা- মরছে মাছ! দূর্গন্ধে অতিষ্ট জনজীবন সাভারের আশুলিয়ায় রণক্ষেত্রের চিত্র: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়—এলাকাজুড়ে চরম আতঙ্ক বাংলাদেশ ফেয়ার মাইন্ড ইউনাইটেড ফাউন্ডেশনের নতুন নেতৃত্বে রাকিব ও আব্দুল্লাহ রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে জাগরণ প্যানেলের প্রার্থীতা ঘোষণা স্থায়ীভাবে জলাবদ্ধতামুক্ত হচ্ছে প্রবর্তক মোড় এলাকা:- মেয়র বায়েজিদের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী হত্যাকারী গলাকাটা বাচা আবারো সক্রিয় বৈশ্বিক সংকটেও জনস্বার্থে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার: কুলাঘাটে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু লালমনিরহাটে শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করতে আধুনিক আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ত্রাণমন্ত্রী সীমান্তে ১৫ বিজিবি’র তিন অভিযান: ৯টি ভারতীয় গরু ও চিনি জব্দ হাতীবান্ধায় জমি নিয়ে পারিবারিক বিবাদ: চাচাদের পিটুনিতে ভাতিজা খুনের অভিযোগ, একজন গ্রেফতার কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

আড়াইহাজারে কোটি টাকার ড্রেন বন্ধের মুখে, জনদুর্ভোগ চরমে

  • Reporter Name
  • আপডেট সময় : 08:56:02 pm, Friday, 3 April 2026
  • 1 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদর পৌরসভার ৮নং ওয়ার্ডে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেনেজ ব্যবস্থা এখন অকার্যকর হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাজার এলাকার রাস্তার উত্তর পাশ থেকে ইউনাইটেড স্কুলের সামনে দিয়ে উত্তর খাল ব্রিজের নিচে একটি ড্রেনের সংযোগস্থল এবং সরকারি সফর আলী কলেজের সামনে থেকে উপজেলা পরিষদ হয়ে সেন্টার হাসপাতালের সামনে দিয়ে আরেকটি ড্রেন একই খালে গিয়ে মিলেছে।
কিন্তু সংযোগস্থল খালটি মাটি দিয়ে ভরাট হয়ে যাওয়ায় ড্রেনের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ময়লা-আবর্জনা জমে ড্রেন আংশিক বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে আশপাশের বাসিন্দা ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
স্থানীয়রা জানান, দ্রুত খালটি খনন করে পানি চলাচল স্বাভাবিক না করলে পুরো ড্রেনেজ ব্যবস্থা অচল হয়ে পড়বে, ফলে সরকারের বিপুল অর্থ ব্যয়ও বৃথা যাবে।
৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন বলেন, “অতি দ্রুত খালটি খনন করে জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
এলাকাবাসী আখতারুজ্জামান মানিক জানান, “খাল ভরাট হয়ে মাঝখানে আগাছা জন্মেছে। ড্রেনে ময়লা আটকে থাকায় মশার উপদ্রব বেড়েছে, মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।”
এ বিষয়ে আড়াইহাজার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান বলেন, “খাল খননের গুরুত্ব আমরা উপলব্ধি করেছি। বিষয়টি পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, জনসাধারণকে সচেতন হয়ে ড্রেনে ময়লা না ফেলার আহ্বান জানান।
স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে জনদুর্ভোগ কমবে এবং ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা ফিরে আসবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে কোটি টাকার ড্রেন বন্ধের মুখে, জনদুর্ভোগ চরমে

আপডেট সময় : 08:56:02 pm, Friday, 3 April 2026