
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন ব্রাক্ষনদী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার এলাকায় এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত ৪০-৫০ জনের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ব্রাক্ষনদী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ।
বক্তারা বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি এবং এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা সবাইকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে কেউ মাদক গ্রহণ বা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
























