Dhaka , Tuesday, 3 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা। দুর্গাপুর সাংবাদিক সমিতির আহবায়ক কমিটি গঠন পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে পৌর প্রশাসক পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের শিকার কারখানা মালিকের সংবাদ সম্মেলন পতাকা বিধিমালার তোয়াক্কা নেই লালমনিরহাট খামারবাড়িতে; নিয়ম জানেন না খোদ উপ-পরিচালক! ভঙ্গুর সংযোগ সড়কে মরণফাঁদ: মোগলহাটে ৬৯ লাখ টাকার সেতুতে জনভোগান্তি চরমে রামগঞ্জে সন্ধ্যার পর কোন শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না শাহাদাত হোসেন সেলিম এমপি ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতে আকাশপথে অচলাবস্থা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকা কয়েক হাজার যাত্রী মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঢুকল ঘরে, চাপা পড়ে ঘুমন্ত বৃদ্ধ নিহত স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদ মন্ত্রী হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন নৌমন্ত্রী শেখ রবিউল আলম নরসিংদীসহ সারাদেশে খুন-ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল ট্র্যাব এর পক্ষ থেকে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত এমপি কর্নেল (অব:) মোহাম্মদ আব্দুল বাতেনকে ফুলেল শুভেচ্ছা এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. ফরিদ নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা: চবি এলাকায় মসজিদ সংস্কার কার্যক্রম রামগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত “বরকল ইউনিয়নের কানাইমাদারী লেসন ভিউ একাডেমি’র শিক্ষার্থীদের সাফল্য অর্জন “ স্যার কে.জি. গুপ্ত : কৃতিত্ব থাকলেও পালন করা হয় না জন্মবার্ষিকী পলিথিন বর্জন ও পরিবেশ রক্ষায় সদর উপজেলা প্রশাসনের পাটের ব্যাগ বিতরণ কর্মসূচি জনগণের ‘দুলু ভাই’-এর নির্দেশে রমজানে বড়বাড়ীতে ‘জনতার বাজার’: অর্ধেক দামে মিলছে দুধ-মাংস সাতকানিয়ায় অবৈধ মাটিকাটার বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, ২ এস্কেভেটর বিকল সাতকানিয়ায় টপসয়েল কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ট্রাক-এক্সেভেটর জব্দ, জরিমানা ৪০ হাজার আইসিটি খাতে ১০লাখ লোকের কর্মসংস্থান করা হবে: তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ স্বামীর দেয়া আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা আমেনা (২০)

আটঘরিয়ার একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল বরখাস্ত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:06:17 pm, Wednesday, 3 December 2025
  • 61 বার পড়া হয়েছে
পাবনা প্রতিনিধি:
সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন আলাল সরদারকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের ১ম প্যানেল চেয়ারম্যান নুর মোহাম্মদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। এর আগে গত ১৮ নভেম্বর আলাল সরদারকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
মিনহাজুল ইসলাম বলেন, কয়েকটি আগে বরখাস্ত করা হলেও আমরা পরে আনুষ্ঠানিক ভাবে চিঠি পেয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে নুর মোহাম্মদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
আলাল সরদার আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাহী সদস্য। গত ২৪ জুনে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই তিনি কারাগারে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আলাল সরদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। টিআর, কাবিখা, জিআর, কাবিটা, পরিষদের রাজস্ব, ইজারার অর্থ, ইউপি ট্যাক্স, জন্ম-মৃত্যু নিবন্ধন ফি ও উন্নয়নের ১% খাতের টাকা তসরুপ সহ নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী ভূমিকায় ছিলেন। আলালের বিরুদ্ধে আওয়ামী শাসনামলে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক নির্যাতন ও হয়রানির অভিযোগ রয়েছে। একাধিক অস্ত্র ও হত্যা মামলার আসামি।
চরমপন্থিদের মাধ্যমে একদন্ত এলাকায় আধিপত্য বিস্তারেরও অভিযোগ রয়েছে। তার ইন্ধনে একাধিক হ)ত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫ আগস্ট পরবর্তীতে তার প্রতিবেশী এক বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে তার সম্রাজ্য ধরে রেখেছিলেন বলে বিএনপির নিপীড়িত নেতাকর্মীদের অভিযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রায়পুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৪ হাজার টাকা জরিমানা।

আটঘরিয়ার একদন্ত ইউপি চেয়ারম্যান আলাল বরখাস্ত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ 

আপডেট সময় : 07:06:17 pm, Wednesday, 3 December 2025