Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে- পরিবেশ প্রতিমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সোহেল খান ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কিশোরগঞ্জের খাইরুল ইসলাম। মধুপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত রূপগঞ্জে ছাত্তার জুট মিলস্ মডেল হাই স্কুল পূনঃনামকরণের প্রস্তাব জলাবদ্ধতা নিরসনে বাঁধ অপসারণ করা হচ্ছে, দ্রুতই হবে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি:- মেয়র ডা. শাহাদাত রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত

অসহায় মানুষের একমাত্র ভরসা “আশা দিদিমনি”

  • Reporter Name
  • আপডেট সময় : 05:19:59 pm, Thursday, 19 May 2022
  • 173 বার পড়া হয়েছে

অসহায় মানুষের একমাত্র ভরসা “আশা দিদিমনি”

মনির হোসেন,বরিশাল ব্যুরো।।

কারো কাছে তিনি আশা আপু, কারো কাছে আশা দিদিমনি, আবার কারো কাছে শুধুই আশা মনি। তবে যে নামেই তাকে ডাকা হোক না কেন, তিনি তাতেই সারা দিচ্ছেন। সদা হাস্যোজ্জল সাদামনের এ মানুষটি বরিশালের বাবুগঞ্জ উপজেলার সবার পরিচিত একটি মুখ।
জনপ্রতিনিধি হয়ে কিংবা দলীয় পদপদবী না থাকা সত্বেও শুধু নিজের ইচ্ছে শক্তি আর স্বামীর অকুন্ঠ সমর্থনে টানা ১৭ বছর ধরে নানা প্রতিক‚লতাকে পাশ কাটিয়ে গ্রামের সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। প্রতিমাসে একবার নিজ বাড়িতে সভা করে এলাকাবাসীর সমস্যার কথাশুনে তা লিখে রাখেন আশা মনি। পরবর্তী একমাস ওইসব সমস্যা সমাধানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলশ্রæতিতে এলাকাবাসীর কাছে মুজিব প্রেমিক সাবেক ছাত্রলীগ নেত্রী মৌরিন আক্তার আশা মনি আজ একমাত্র আশার আলো হয়ে দাঁড়িয়েছেন।
বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামের সম্ভ্রান্ত মিয়াবাড়ির সন্তান মরহুম আনাম মিয়ার একমাত্র মেয়ে আশা মনি। বিগত মহামারী করোনার দুই বছরে ব্যবসায়ী স্বামী কামরুজ্জামান স্বজলের দেয়া অর্থ, নিজের স্বর্ণলংকার বিক্রি এবং সঞ্চায় করা অর্থ দিয়ে ইউনিয়নের সুবিধাবঞ্চিত, অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রায় ২৬ লাখ টাকার অনুদান দিয়েছেন।
স্কুল জীবন পেরিয়ে কলেজে অধ্যায়নরত অবস্থায় ২০০৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আশা মনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে রাজনীতিতে যুক্ত হন। সেই থেকে অগনিত কর্মী সমর্থক নিয়ে রাজপথের প্রতিটি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দলীয় কর্মসূচীতে রয়েছে তার সক্রিয় অংশগ্রহন। একাধিকবার তাকে মেরে ফেলারও পরিকল্পনা করা হয়।
মাত্র ২১দিন বয়সে বাবাকে ও সাড়ে তিনবছর বয়সে মাকে হারানো আশামনি বড় হয়েছেন তার চাচাদের সংসারে। ২০০৯ সালে একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড রমজানকাঠী গ্রামে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর ব্যবসার সুবাধে শহরের পরিবেশে আয়েশী জীবনযাপন করার সুযোগ হলেও শুধুমাত্র আওয়ামী লীগ শুন্য আগরপুরে দলকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের সেবা এবং মরহুমর বাবার স্মৃতি রক্ষায় আশা মনি থেকে যান গ্রামে। এতেই তার জীবনে নেমে আসে লোমহর্ষক ঘটনা।
আশা মনির চাচা ও স্বামীর পরিবারের সদস্যরা প্রথমে তাকে (আশা) আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে আসার জন্য চাঁপ প্রয়োগ করতে থাকেন। কারণ তারা সবাই অন্যদলের সমর্থক। কিন্তু আশা মনিকে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরাতে ব্যর্থ হয়ে অবশেষে আশা মনি’র চাচাদের ইন্ধনে তার স্বামীর পরিবারের সদস্যরা বাড়ি থেকে চলে যাওয়ার জন্য আশা মনিকে হুমকি প্রদান করতে থাকেন। পরবর্তীতে পাশ্ববর্তী ভরসাকাঠী গ্রামে বসতি স্থাপন করেন আশামনি’র স্বামী। যেখানে বসেই দীর্ঘদিন থেকে স্বামী কামরুজ্জামান স্বজলের অকুন্ঠ সমর্থনে দলীয় কর্মকান্ড পরিচালনা করে আসছেন আওয়ামী লীগ নেত্রী মৌরিন আক্তার আশা। এমনকি আওয়ামী লীগের রাজনীতি থেকে সরাতে ব্যর্থ হয়ে আশা মনিকে তার মরহুম বাবার সকল সহয় সম্পত্তি থেকে না ওয়ারিশ করে বঞ্ছিত করেন তার (আশা মনি) চাচারা।
একজন জনপ্রতিনিধি না হয়েও কিংবা দলের পদ-পদবী বিহীন নিঃস্বার্থ ও পরোপকারী মৌরিন আক্তার আশা দীর্ঘদিন থেকে ব্যবসায়ী স্বামীর অকুন্ঠ সমর্থনে সমাজ সেবায় বিভিন্নক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন। তিনি মানুষকে সহজেই আপন করে নিতে পারেন। যুক্ত রয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে। শিক্ষা, নারী অধিকার প্রতিষ্ঠা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখায় তিনি একাধিক পদকে ভ‚ষিত হয়েছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সমন্বয় করে তিনি গ্রামের সুবিধাবঞ্চিত প্রায় তিন শতাধিক পরিবারের সদস্যদের সরকারি বিভিন্ন ভাতার আওতায় নিয়ে এসেছেন। পাশাপাশি অসংখ্য পরিবারকে গভীর নলক‚প পাইয়ে দিয়েছেন।
আওয়ামী লীগ নেত্রী মৌরিন আক্তার আশা বলেন, মানুষের জন্য কাজ করতে হলে কোন পদ-পদবীর দরকার হয়না। শুধু নিজের ইচ্ছে শক্তি আর ভাল একটা মন থাকতে হয়। তিনি আরও বলেন, আমি সর্বদা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করছি। তার দেখানো পথেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চেষ্ঠা করছি। গ্রামের অসহায় ও দুঃস্থ পরিবারের কেউ যেন বলতে না পারেন, আওয়ামী লীগ সরকারের আমলে না খেয়ে আছি, সেই লক্ষ্যে কাজ করছি। পাশাপাশি গ্রামীণ নারীদের কল্যাণে কাজ করছি।
বিগত ১৪ বছর ধরে তিনি (আশা মনি) রমজান মাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার শহীদ পরিবারের বিদেহী আত্মার শান্তি কামনার জন্য আশা মনি প্রতিদিন ৫০ জন ব্যক্তির জন্য সেহরি এবং ৫০ জনের ইফতারীর আয়োজন করে সর্বদা প্রশংসা কুড়িয়েছেন। বর্তমানে তার কর্মী সমর্থকদের দিয়ে অসহায় কৃষকের ক্ষেতের বোরো ধান কাটিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। নারী নির্যাতন ও বাল্যবিবাহ নিয়েও তিনি কাজ করছেন। বাল্য-বিয়ের কুফল সম্পর্কে গ্রামের নারীদের তিনি সচেতন করছেন। যেন তাদের মেয়েকে অল্প বয়সে বিয়ে দেয়া না হয়।
বঙ্গবন্ধু প্রেমিক সমাজসেবী ও আওয়ামী লীগ নেত্রী মৌরিন আক্তার আশা বলেন, আসলে কোনো সম্মাননার জন্য আমি কাজ করিনা। সমাজের অবহেলিত ও দুঃস্থ মানুষের জন্য কিছু করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সামান্য কর্মী হিসেবে যখন ওইসব মানুষের হাতে প্রধানমন্ত্রীর নাম বলে তার পক্ষ থেকে কিছু তুলে দিতে পারছি, তখনই নিজের কাছে খুব ভালো লাগে।
দলীয় পদ-পদবী সম্পর্কে মৌরিন আক্তার আশা বলেন, বর্তমানে অনেকেই এই একই প্রশ্ন করছেন। শুনেছি ইতোমধ্যে আমার অজান্তে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ কয়েকশ’ সমর্থক একজোট হয়ে আগামী কমিটিতে আমাকে সম্মানজনকস্থানে রাখার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতির কাছে আবেদন করেছেন।
তবে আমি বলতে চাই, কলেজে অধ্যায়নরত অবস্থায় আমি ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালবেসেছি। তারপর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করে রাজনীতির সাথে যুক্ত রয়েছি। দলের নীতিনির্ধারকরা যদি মনে করেন, আমি পদ পাওয়ার যোগ্য তাহলে পদ পাবো, নতুবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সামান্য কর্মী হিসেবে সমাজের অবহেলিত ও দুঃস্থদের জন্য কাজ করে যাবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ

অসহায় মানুষের একমাত্র ভরসা “আশা দিদিমনি”

আপডেট সময় : 05:19:59 pm, Thursday, 19 May 2022