Dhaka , Sunday, 3 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে নতুন প্রজন্মকে উদ্বুূদ্ধ করতে হবে :- আলহাজ্ব এরশাদ উল্লাহ মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান শিক্ষার্থীরা নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে চট্টগ্রাম ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে”:- চসিক মেয়র ডা.শাহদাত হোসেন ​হরিপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে যুবশক্তি ও ছাত্রশক্তির সমন্বয়ে সদস্য সংগ্রহ ও আলোচনা সভা লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার রূপগঞ্জে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাদক ও সন্ত্রাস নির্মূলে খেলাধুলার বিকল্প নেই: মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু পাওনা টাকা চাওয়ায় রূপগঞ্জে ভাবি-ভাতিজাকে কুপিয়ে জখম রূপগঞ্জে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদঘাটন: দম্পতি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সরাইলে মহান মে দিবস পালিত মডেলিংয়ে ধীরে ধীরে পরিচিত মুখ হচ্ছেন ঝালকাঠির জায়ান মেহেদী, পরিবারের বাধা পেরিয়ে স্বপ্নপূরণে দৃঢ় পদচারণা জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকার আগামীতে স্বাস্থ্য কার্ড প্রদাণের কথা ভাবছে-তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) উত্তরাঞ্চলের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে: আসাদুল হাবিব দুলু বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত।

অবিলম্বে রাকসু নির্বাচনসহ ১৬ দফা দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:55:48 pm, Thursday, 27 October 2022
  • 205 বার পড়া হয়েছে

অবিলম্বে রাকসু নির্বাচনসহ ১৬ দফা দাবি

রাবি প্রতিনিধি।।

অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) রাকসু নির্বাচনসহ ১৬ দফা দাবি জানিয়েছে রাকসু আন্দোলন মঞ্চ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আমতলা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে রাবি শিক্ষার্থী শাহরিয়ারের মৃত্যুর শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর বক্তব্য রাখেন রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমান উল্লাহ খান। শেষে রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর তার লিখিত বক্তব্যে ১৬ দফা দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আমান উল্লাহ খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স প্রোডাক্ট বের হবে। এখান থেকে কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক ও গবেষকের পাশাপাশি ভালো রাজনীতিবিদ বের হবে। কিন্তু রাজনীতিবিদ তৈরির যে প্রক্রিয়া, সেই রাকসু বন্ধ থাকার কারণে সেটি হচ্ছে না। এই রাকসুর সাবেক নেতার আজ দেশকে নেতৃত্ব দিচ্ছেন। কারণ সেখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল। তারা হাজার হাজার শিক্ষার্থীকে নেতৃত্ব দিয়েছেন। ফলে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি ফুটে উঠেছে। কিন্তু দীর্ঘদিন রাকসু বন্ধ থাকার কারনে সেটি হচ্ছে না।’

তাদের দাবিগুলো হলো- অবিলম্বে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাকসু এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নিশ্চিত করে পূর্ণাঙ্গভাবে সিনেট কার্যকর করতে হবে। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে প্রয়োজনীয় আবাসিক হল নির্মাণ করতে হবে। বৈধ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে সিট বরাদ্দের ব্যবস্থা করতে হবে। আবাসিক হলে দখলদারিত্ব নিষিদ্ধ করতে হবে। প্রতিটি আবাসিক হলে খাবারের মান বৃদ্ধি করতে হবে। কেন্দ্রীয় গ্রন্থাগার সপ্তাহে ৭ দিন এবং সার্বক্ষণিক খোলা রাখতে হবে। যাতায়াতের জন্য রুট বৃদ্ধিসহ পরিবহন দপ্তরে পর্যাপ্তসংখ্যক বাস সংযুক্ত করতে হবে।

তারা আরও দাবি জানান, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার আধুনিক করতে হবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দকৃত বাজেট করতে হবে। পূর্ণাঙ্গ টিএসসিসি নির্মাণ করতে হবে। শিক্ষাসনদ ও নম্বরপত্র উত্তোলন এবং সংশোধনে বিড়ম্বনা নিরসনে সকল কার্যক্রম অনলাইনের আওতায় আনতে হবে। ক্যাম্পাসে জলাবদ্ধতা নিরসণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছাত্রী হল সমূহের সান্ধ্য আইন বাতিল করতে হবে। বিভাগসমূহে চলমান বাণিজ্যিক সান্ধ্য কোর্স বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার উত্তরপত্রে রোল নম্বর এর পরিবর্তে মাধ্যমিক পরীক্ষার মতো কোড সিস্টেম চালু করে উত্তরপত্র মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলমান পোষ্য কোটা বাতিল করতে হবে। শাহরিয়ারের মৃত্যুর ময়না তদন্তের মাধ্যমে সঠিক রহস্য উদঘাটন করতে হবে। রামেকের ডাক্তারদের বিরুদ্ধে অবহেলা ও রাবি শিক্ষার্থীদের হাসপাতাল ভাংচুরের অভিযোগ এবং রাবি শিক্ষার্থীদের উপর হামলার সঠিক তদন্তের মাধ্যমে সকলকে বিচারের আওতায় আনতে হবে।

এসময় তিনি মাসব্যাপী কর্মসূচিরও ষোষণা দেন। মাসের প্রথম দুই সপ্তাহে তারা শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ১০ হাজার লিফলেট বিতরণ করবেন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবেন। মাসের শেষ সপ্তাহে বড় ধরনের সমাবেশ করবেন। যে সমাবেশে রাকসুর সাবেক নেতারা আমন্ত্রিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিব হাসান, নাগরিক ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক মীর আলহাজ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মিলন হোসেন, হবিবুর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহারাজ, ছাত্রদল নেতা মিঠু, ইশা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রতিবন্ধী ভাতার কার্যক্রম শুরু

অবিলম্বে রাকসু নির্বাচনসহ ১৬ দফা দাবি

আপডেট সময় : 06:55:48 pm, Thursday, 27 October 2022