Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

অপারেশন ডেভিল হান্টেও ধরাছোঁয়ার বাইরে মাদকসম্রাট জসিম বাহিনীর মূলহোতা জসিম

  • Reporter Name
  • আপডেট সময় : 04:28:33 pm, Sunday, 16 February 2025
  • 171 বার পড়া হয়েছে

অপারেশন ডেভিল হান্টেও ধরাছোঁয়ার বাইরে মাদকসম্রাট জসিম বাহিনীর মূলহোতা জসিম

নিজস্ব প্রতিবেদক 

ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে দোর্দন্ড দাপটে দাপিয়ে বেড়ানো পিরোজপুরের জিয়ানগর উপজেলার পশ্চিম বালিপাড়ার সশস্ত্র সন্ত্রাসী, মাদকব্যবসায়ী জসিম বাহিনী প্রধান মোঃ জসিম উদ্দিন হাওলাদার ও তার বাহিনীর কেউ এখনো গ্রেফতার হয়নি। মাত্র কয়েক বছর আগের টোকাই থেকে মাফিযা ডন হয়ে ওঠা জসিম। ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের শেষ ৩/৪ বছরে হয়ে ওঠেন ঢাকার তেজগাঁও, কাফরুল এবং পিরোজপুর জেলার মাফিয়া ডন।

ট্রাক ও ভাঙ্গারী ব্যবসার আড়ালে নিয়ন্ত্রক হয়ে ওঠে মাদক সম্রাজ্যের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত আশীর্বাদ থাকায় তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কাফরুল, তেজগাঁও ও জিয়ানগর, পিরোজপুর জেলার ফ্যাসিস্ট সরকারের সকল সন্ত্রাসীরা তার আশ্রয়ে চলে আসে। জসিম হয়ে ওঠে ঢাকা তেজগাও, বনানী, কাফরুল, যাত্রাবাড়ী এলাকার সরকারী, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের পুরাতন ভবন, মেশিনারি ও মালামাল ক্রয়-বিক্রয়ের একক টেন্ডারবাজ। তার পিকআপ, ট্রাক, কাভার্ডভ্যানে এবং নারী-পুরুষ সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেয় মাকের চালান। অতি অল্প সময়ে
নামে বেনামে সে গড়ে তোলে সম্পদের পাহাড়। ক্রয় করে বিঘার পর বিঘা জমি, ফ্লাট, ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান।

মাদক ব্যবসার দাদন দিতে থাকে মাদকব্যবসায়ী যুবকদের। আওয়ামী নেতাদের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের সকল খরচ বহন করতে থাকে। ফলে সে হয়ে ওঠে আরো প্রভাবশালী। তার পোস্টার ফেস্টুনে ছেঁয়ে ফেলে বিভিন্ন এলাকা। ফ্যাসিজমের পতনের পর সারাদেশ থেকে ফ্যাসিস্টদের ব্যানার, পোস্টার, মূর্তি ভেঙে গুড়িয়ে দিলেও এখনো পশ্চিম বালিপাড়ার গাছে গাছে শোভা পাচ্ছে মূর্তিমান আতঙ্কের নাম জসিমের ব্যানার-ফেস্টুন। জুলাই বিপ্লবে যাত্রাবাড়ীসহ বিভিন্ন জায়গায় ছাত্র-জনতার আন্দোলনে হামলাকারী জসিমের পোস্টারে হাত দেয়ার সাহস কারো হয় নি। সরকার পতনের পর সে কৌশলে তার সশস্ত্র গ্রুপের সদস্যদের টাকার বিনিময়ে বিভিন্ন দলে ঢুকিয়ে দিয়েছে। ফলে বিভিন্ন দলের ভিতর চলছে জসিমকে কোন পদ দেয়ার লবিং ও শেল্টারের প্রক্রিয়া। জিয়ানগর উপজেলায় তার নামে বিভিন্ন মামলা ও সাধারন ডায়েরি হলেও সে বা তার গ্রুপের কেউ এখনো গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগীরা আতঙ্কগ্রস্হ। জসিম গ্রুপের নির্যাতন নীরবে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে এখনো। জিয়ানগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী যুবক এবং প্রভাবশালী ব্যক্তিদেরকে ধারকর্জের নামে কয়েক কোটি টাকা দিয়েছে। ফলে জসিমের বিরুদ্ধে কিছু বললেই তার বাহিনীর কানে চলে যায়। তখনই তারা দেখিয়ে দেয়ার হুমকি দেয়। সাধারণ মানুষ মুখ খোলার সাহস রাখে না। তার দলের কাছে রয়েছে মারাত্মক অস্ত্র, যা এখনো উদ্ধার হয় নি। ৫ আগষ্টের পর জসিম গা ঢাকা দিলেও তার মাদক ব্যবসা ও গ্যাংয়ের দোর্দন্ড দাপট চলছে। তেজগাঁও কাভার্ডভ্যান শ্রমিকলীগের সেক্রেটারী জসিমের টাকা ও দাপটের কাছে সবাই জিম্মি।

সচেতন মহলের দাবী জসিমসহ তার গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করা হলে জিয়ানগরের মাদক সাপ্লাই বন্ধ হবে, অনেক অস্ত্র উদ্ধার হবে এবং ফ্যাসিজমের পলাতক নেতা নামের সন্ত্রাসীরা গ্রেফতার হবে। ঢাকার বিভিন্ন এলাকায় তার ভাই-বোন, আত্মীয়-স্বজন, তার ট্রাকড্রাইভার ও ক্যাডার বাহিনীর বিভিন্ন বাসা ও ফ্লাটে নিরাপত্তা দিয়ে রেখেছে। সেখানে বিভিন্ন সময়ে মিটিং ও মনোরঞ্জন হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উধাও হলেও তার ভয়ানক ক্যাডার মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী ক্যাডার জসিম রয়েছে বহাল তবিয়তে। সচেতন মহলের প্রশ্ন সে এখন কাদের শেল্টারে কর্মকান্ড চালাচ্ছে? পিরোজপুরের পলাতক আওয়ামী সন্ত্রাসীদেরকে সে কিভাবে কাফরুলও তেজগাঁয় থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় আশ্রয় দিচ্ছে? আমোদ স্ফুর্তি ও মনোরঞ্জন করার দ্বায়িত্ব পালন করছে?

তাকে এবং তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করা না হলে পলাতক সন্ত্রাসীরা সম্মিলিতভাবে বড় ধরনের নাশকতা ঘটাতে পারে বলে জানিয়েছেন এলাকাবাসী

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা

অপারেশন ডেভিল হান্টেও ধরাছোঁয়ার বাইরে মাদকসম্রাট জসিম বাহিনীর মূলহোতা জসিম

আপডেট সময় : 04:28:33 pm, Sunday, 16 February 2025