Dhaka , Friday, 12 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অটো রিকশায় গাঁজা পাচারকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আটক  খাল দখলমুক্ত ও নাগরিক সচেতনতাই জলাবদ্ধতা নিরসনের মূল চাবিকাঠি:- মেয়র ডা. শাহাদাত জঙ্গল সলিমপুরের আলীনগরে শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পুলিশের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে খুনি আনন্দের ফাঁসি চেয়েছেন স্বজনরা প্রান্তিক মানুষের শিক্ষার অধিকার নিশ্চিতে চসিক কাজ করছে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের কলম ব্যবহার করতে হবে তরবারীর মতো – খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিউবো বিতরণ দক্ষিণ’র সহকারী প্রকৌশলীকে লাঞ্চিত ও মারধরের নিন্দায় এ্যাব চট্টগ্রাম ছয় নবজাতকের মৃত্যু: আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ গাড়ির গতি যত বেশি, কর তত বেশি ‘বিশ্বকাপ কারাগার’ বানাচ্ছে যুক্তরাষ্ট্র, যারা থাকবে সেখানে অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা হালিশহর থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বদলি বায়েজিদে বাগানবাড়ি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির জোড়া অভিযান: ইয়াবা, সুজুকি মোটরসাইকেল ও ইস্কাপ সিরাপ জব্দ অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের পাশে সরকার; পাইকগাছায় ঋণের চেক বিতরণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ এডলফ হিটলার কীভাবে হিটলার হলো? পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা। ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

৯৯৯ নম্বরে কল: বৃদ্ধাকে হাসপাতালে নিল  -পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় : 10:49:39 pm, Saturday, 20 May 2023
  • 281 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সেনবাগে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে কল পেয়ে আম্বিয়া আক্তার (৭০) নামে এক বৃদ্ধা নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে পুলিশ। তুচ্ছ ঘটনায় ওই বৃদ্ধাকে পিটিয়ে আহত এবং তার বসতঘর ভাঙচুর করা হয়।

শুক্রবার (১৯ মে) সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের চাঁন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আম্বিয়া আক্তার তার বসতঘরের পাশে লাগানো একটি কাঁঠালগাছ থেকে শুক্রবার সকালে একটি কাঁঠাল পাড়েন। এ সময় একই বাড়ির মুকবুল আহম্মেদ ও তার পরিবারের সদস্যরা কাঁঠালগাছটি তাদের দাবি করে বৃদ্ধাকে মারধর করে তার বসতঘর ভাঙচুর ও আসবাবপত্র ভাংচুর করে। পরে স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে বাধা দেন হামলাকারীরা। পরে ৯৯৯ নম্বরে কল করা হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মকবুল আহম্মদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও মোবাইল বন্ধ পাওয়া যায়।

সেনবাগ থানায় উপপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল জানান, ৯৯৯ নম্বর থেকে থানায় জানানোর পর সহকারী উপপরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর এক প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, মানববন্ধনে ফাঁসির দাবি

৯৯৯ নম্বরে কল: বৃদ্ধাকে হাসপাতালে নিল  -পুলিশ

আপডেট সময় : 10:49:39 pm, Saturday, 20 May 2023