Dhaka , Tuesday, 10 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: রংপুরে ধরা পড়লো হাতীবান্ধার মামুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে : ড. মঈন খান রূপগঞ্জে মুক্তিপণের জন্য সাংবাদিককে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার সাভারে ঈদকে ঘিরে র‌্যাবের বিশেষ অভিযান: হাতে-নাতে ৪ ছিনতাইকারী গ্রেফতার চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ গভীর রাতে মন্ত্রীর কুকুরছানা উদ্ধার অভিযান জোড়া শালিক আর স্মৃতির ভায়োলিন নারী-পুরুষ সমঅধিকারেই টেকসই উন্নয়ন জয়পুরহাটে স্ট্রবেরি চাষে কৃষকের বিঘায় লাভ আড়াই লাখ ৩৭৮ বছরের মল্লিকপুর জামে মসজিদ সংরক্ষণের অভাবে হারাচ্ছে মোগল ঐতিহ্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা শেষ দশকে যেসব ইবাদতে মনোযোগ বাড়াতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি আলোচনায় প্রধানমন্ত্রীর নতুন ধারার সিদ্ধান্ত পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মৃত্যু ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি এফ এম সিদ্দিকী আইনি শর্তে কানাডায় টিকটক চলবে ঈদে মুক্তি নিয়ে অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘দুর্বার’ ২৪ বছর বয়সে পাকিস্তান ক্রিকেটকে বিদায় জানালেন শাহজাইব ভাট্টি এশিয়ার শেয়ার বাজারে উত্থান সোনার দাম ৩২৬৬ টাকা বেড়ে ভরি ২ লাখ ৬৮ হাজার বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন শুরু। 

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:24 pm, Thursday, 20 November 2025
  • 48 বার পড়া হয়েছে
আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম), প্রতিনিধি:
বৃহস্পতিবার ( ২০ নভেম্বর)  ‍দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলন শুরু।
বৃহস্পতিবার বিকাল থেকে শুরু ও শুক্রবার দিনব্যাপী ঐতিহ্যবাহি এই মাহফিলে দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখগণ ইসলামের আলোকে সঠিক উপায়ে ইবাদত-বন্দেগীর উপর দিক-নির্দেশনামূলক বয়ানের পাশাপাশি নৈতিক, আদর্শিক, সামাজিক ও মানবিক বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
শুক্রবার বাদ জুমা জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) সভাপতির বক্তব্য রাখবেন। এ সময় তিনি দারুল উলূম হাটহাজারীর বহুমুখী দ্বীনি কার্যক্রমের উপরও স্বাগত বক্তব্য রাখবেন।
বার্ষিক মাহফিল উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলনে গত ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস (মাস্টার্স) উত্তীর্ণ প্রায় তিন হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে। সংখ্যাধিক্যের কারণে বৃহস্পতিবার বাদ ইশা এবং মাহফিলের দিন শুক্রবার বাদ ইশা মিলে মোট দুই সেশনে গত শিক্ষাবর্ষে উত্তীর্ণ হওয়া তিন হাজার তরুণ আলেমকে দস্তারে ফযীলত বা বিশেষ সম্মানসূচক পাগড়ি পরানো হবে।
জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.), শায়খুল হাদীস ও সদরুল মুদাররেসীন আল্লামা শেখ আহমদ (দা.বা.), শায়েখে সানী আল্লামা হাফেজ মুহাম্মদ শোয়াইব জামিরী (দা.বা.), শিক্ষাসচিব ও মুহাদ্দিস আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ (দা.বা.), মুহাদ্দিস আল্লামা মুফতি জসিমুদ্দীন (দা.বা.), আল্লামা মুহাম্মদ ওমর কাসেমী, আল্লামা কবীর আহমদ, আল্লামা আহমদ দীদার কাসেমী সহ জামিয়ার সকল মুহাদ্দিসের বরকতময় হাতের ছোঁয়া ও দোয়া নিয়ে ফারেগীনদেরকে পাগড়ি পরানো হবে।
এ বিষয়ে জামিয়ার শিক্ষাসচিব আল্লামা মুফতি কিফাতায়াতুল্লাহ (দা.বা.) জানান, ফারেগীন তরুণ আলেমদের সংখ্যাধিক্যের ফলে পাগড়ি প্রদানে শৃঙ্খলা বজায় রাখতে ২০ নভেম্বর বৃহস্পতিকার সকাল ৯-১২টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্ত এবং পরদিন ২১ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ১০টা এবং আছরের পর থেকে ইশা পর্যন্ত জামিয়ার দফতরে তালিমাতে গত বছরের ফারেগীন আলেমদেরকে যাছাই সাপেক্ষে পাগড়ি গ্রহণের টোকেন দেওয়া হবে।
তিনি আরো জানান, বৃহস্পতিবার টোকেনধারী গত ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষের ফারেগীন আলেমগণকে প্রথম সেশনে বৃহস্পতিবার বাদ ইশা মাহফিলের স্টেজ থেকে পাগড়ি পরানো হবে। এরপর দ্বিতীয় সেশনের পাগড়ি বিতরণ করা হবে মাহফিলের দিন শুক্রবার বাদ ইশা গত শিক্ষাবর্ষের বাকী সকল ফারেগীন আলেমকে পাগড়ি পরানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন

হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন শুরু। 

আপডেট সময় : 08:25:24 pm, Thursday, 20 November 2025