Dhaka , Tuesday, 17 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার বিশিষ্টজনদের সম্মানে রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের প্রতিকার চেয়ে ব্যবসায়ী শাহ আলমের দাবি মাদক উদ্ধারের ঘটনায় জড়িত নন তিনি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘বিভ্রান্তিকর’ দাবি অভিনের নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির   মধুপুরে শহিদ ওসমান হাদি স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৬ উদযাপন রায়পুরে বাস কাউন্টার ও সিএনজিতে বিশেষ অভিযান: ৪০০০ টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জয়পুরহাট জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন, ইফতার মাহফিল ও মাহমুদ স্মৃতি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে: বাণিজ্যমন্ত্রী চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী নাগেশ্বরী সীমান্তে বিজিবির তৎপরতা: পাচারকারীর ফেলে যাওয়া ইয়াবা ও গাঁজা উদ্ধার সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মাদক সিন্ডিকেট, টিকিটবিহীন যাত্রী আর পুলিশের নীরবতা—কিশোরগঞ্জ স্টেশনের ভয়াবহ চিত্র কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসনের সাথে বৈঠক মধুপুরে পূর্বশত্রুতার জের ধরে মারপিট-ভাঙচুর, আহত ১ জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেট-৩ আসন উন্নয়ন বঞ্চিত, উন্নয়নের পরিকল্পনা নিয়েই আমি প্রার্থী হয়েছি : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:13:39 pm, Saturday, 15 November 2025
  • 41 বার পড়া হয়েছে
মোঃ ফারুক মিয়া,
সিলেট-৩ আসনের (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) উন্নয়ন বঞ্চনা দূর করে একটি আধুনিক ও পরিকল্পিত নগর গড়ে তোলার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ। তিনি বলেন, “সিলেট-৩ আসন দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। অতীতের প্রতিনিধিরা পরিকল্পনাহীন রাজনীতি করেছেন। আমি বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা নিয়েই প্রার্থী হয়েছি।”
জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রবাসে থেকে আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ব্যারিস্টার জুনেদ লন্ডনে “বার-এট-ল” সম্পন্ন করে দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের হরিনাথপুর গ্রামের সন্তান। তাঁর বাবা মরহুম হাজী রেহান উদ্দিন ছিলেন সাবেক জনপ্রতিনিধি ও সমাজসেবক, মা নুরুন্নেছা বেগম একজন গৃহিণী।
গত কয়েক বছর ধরে তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। তিনি জানান, জুলাই আন্দোলনের পর থেকেই সিলেট-৩ আসনের তিন উপজেলার সমস্যা চিহ্নিত করে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে যোগাযোগব্যবস্থা, শিক্ষা, নগর পরিকল্পনা ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
ব্যারিস্টার জুনেদ বলেন, “দক্ষিণ সুরমা শহর হলেও এখনো পরিকল্পিত নগরায়নের আওতায় আসেনি। অপরিকল্পিতভাবে ঘর-বাড়ি ও বস্তি গড়ে উঠছে, সৌন্দর্য ও শৃঙ্খলা হারিয়ে যাচ্ছে। আমি দক্ষিণ সুরমাকে আধুনিক নগরায়নে রূপ দিতে চাই।”
শিক্ষা খাত নিয়ে তিনি বলেন, “সিলেট-৩ আসনের অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থেকে শিক্ষার মান হারিয়েছে। আমি শিক্ষকদের সম্মান ও শিক্ষার মান উন্নয়নে কাজ করবো।”
বালাগঞ্জের নদীভাঙন সমস্যা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তাঁর ভাষায়, “কুশিয়ারা নদীর চর ভরাট হয়ে বালাগঞ্জের বাড়িঘর ও রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। আমি ইতিমধ্যে বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলেছি—চর ড্রেজিং করে নদী গভীর করার উদ্যোগ নেওয়া হবে।”
এনসিপি এখনো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রার্থী ঘোষণা না করলেও ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ইতিমধ্যেই নিজস্ব উদ্যোগে মাঠে সক্রিয়। তরুণ প্রজন্মের জন্য কারিগরি শিক্ষা, উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের মাধ্যমে সিলেট-৩ কে “আধুনিক শিল্পাঞ্চল” হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।
স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, আগামী জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসনে এনসিপির এই তরুণ প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ হবেন একটি শক্ত প্রতিদ্বন্দ্বী ও নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতীক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে প্রবাস ফেরত নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

সিলেট-৩ আসন উন্নয়ন বঞ্চিত, উন্নয়নের পরিকল্পনা নিয়েই আমি প্রার্থী হয়েছি : ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ

আপডেট সময় : 06:13:39 pm, Saturday, 15 November 2025