Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

সিডিএ’র নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ, সিডিএ’র উচ্ছেদ অভিযান

  • Reporter Name
  • আপডেট সময় : 06:18:55 pm, Friday, 12 December 2025
  • 88 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

নগরীর অক্সিজেন এলাকায় সিডিএ’র নিয়ম-কানুন না মেনে ভবন নির্মাণের দায়ে ড্রিম সিটি ডেভলপার নামে একটি কোম্পানির ভবন সিলগালা করে দিয়েছে সিডিএ। নকশা বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার নগরীর অক্সিজেন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪টি ভবন অভিযানে ২ (দুই) জন ভবন মালিককে জরিমানা ও নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়া হয়। এ সময় অবৈধভাবে নির্মিত স্থাপনা সমূহের মালিকদের কাছ থেকে চার লাখ আশি হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভবন মালিকেরা নিজেদের উদ্যোগে নকশা বহির্ভূত অংশ ভেঙে অপসারণ করবেন বলেও অঙ্গীকারনামা প্রদান করেন।
অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন ও অথরাইজড অফিসার-১ কাজী কাদের নেওয়াজ।
অথরাইজড অফিসার কাজী কাদের নেওয়াজ বলেন, চট্টগ্রাম শহরে নির্মিতব্য ভবন সমূহে চউক অনুমোদিত নকশার ব্যতিক্রমী ব্যবহার না করার জন্য ভবন মালিকদের অনুরোধ জানানো হয়েছে। অনুমোদন ব্যতিত কোনো ভবন নির্মাণ করা হলে সিডিএ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, একটি পরিকল্পিত এবংবাসযোগ্য নগরী হিসেবে আমরা চট্টগ্রামকে গড়ে তুলতে চাই। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
অভিযানে সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান এ জি এম সেলিম, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ফারুক আহমেদ, মোঃ আবদুর রশিদ, উপ-সহকারী প্রকৌশলী/ইমারত পরিদর্শক, মোঃ কামরুল হক চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী/ইমারত পরিদর্শক, মোঃ নওশের গণি, দেলোয়ার হোসেন, খোকন কুমার শীল প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

সিডিএ’র নির্দেশনা অমান্য করে ভবন নির্মাণ, সিডিএ’র উচ্ছেদ অভিযান

আপডেট সময় : 06:18:55 pm, Friday, 12 December 2025