Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার মালয়েশিয়া থেকে বাড়ি ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রবাসী যুবকের মৃত্যু, দাফন সম্পন্ন  ইবি’র শহীদ আনাস হলে নির্ধারিত সিটের বিপরীতে আবেদন সংখ্যা কম, সময় বাড়ছে দুই সপ্তাহ নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতেই মেঘনায় নামছে লক্ষ্মীপুরের জেলেরা মহান মে দিবস উদযাপন পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত ফরিদপুরের চরভদ্রাসনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। চরভদ্রাসনে যথাযোগ্য মর্যাদায় মহান- মে দিবস ২০২৬ পালিত ফরিদপুরের চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত। রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ পুলিশ সদস্য আটক করেছে বিজিবি শিকলে বাঁধা গণমাধ্যমের দিবস পালন শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা না গেলে উন্নয়ন টেকসই হবে না:- ডা. শাহাদাত হোসেন গত ১৭ বছর বাংলাদেশের শ্রমিকেরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল:- চট্টগ্রামে মহান মে দিবসের আলোচনায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি মহান মে দিবস ২০২৬ উপলক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সিএমইউজে’র বিবৃতি “গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়” :- মেয়র শাহাদাত চট্টগ্রামে ভয়ংকর অস্ত্র সিন্ডিকেটের জাল উন্মোচন, ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম মধুপুরে উপজেলা শ্রমিক ফেডারেশনের মে দিবস পালন “কাজ হবে আমার এলাকায়, কাজ করবে আমার এলাকার মানুষ”- ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: বসতবাড়ির উঠান থেকে মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার লালমনিরহাটে ট্রাক উল্টে ক্ষেতের পাশে থাকা বৃদ্ধের করুণ মৃত্যু: মহাসড়ক অবরোধ করে জনতার বিক্ষোভ ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন করলেই শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়ন হবে ; মাওলানা বোরহান উদ্দিন। কাউখালীতে ফেরি ঘাটের ভাঙ্গন রোধের কাজ উদ্বোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর এমপি নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা

শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা জ্বালানি তেল জব্দ, বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:10:48 pm, Saturday, 28 March 2026
  • 33 বার পড়া হয়েছে

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলায় এক চা বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ রাখা ১২২ লিটার ডিজেল জব্দ করেছে শ্রীপুর উপজেলা প্রশাসন। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিকে বাড়িতে পাওয়া যায়নি। জব্দকৃত তেল বিক্রি করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে জানা গেছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর গ্রামে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, দোরাননগর গ্রামের চা বিক্রেতা নির্মল বিশ্বাস কেতু তার বাড়িতে ব্যারেলের মধ্যে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদ করে রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানকালে তার বাড়ি থেকে ব্যারেলের মধ্যে সংরক্ষিত ১২২ লিটার ডিজেল জব্দ করা হয়। তবে অভিযানের সময় নির্মল বিশ্বাস কেতুকে পাওয়া যায়নি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ জনসাধারণের সঙ্গে আলোচনা করে সবার সম্মতিতে জব্দকৃত ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে সরকার কতৃক নির্ধারিত রেটে বিক্রয়ের উদ্যোগ নেন। প্রতি কৃষকের কাছে ২ লিটার করে সরকারি নির্ধারিত মূল্য লিটারপ্রতি ১০২ টাকা দরে ডিজেল বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

অভিযানকালে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা অনিক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন মজুদকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১২২ লিটার ডিজেল জব্দ করা হয়।অভিযুক্ত ব্যক্তিকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সম্মতিতে তা স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাচপুর ব্রিজের নিচে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা জ্বালানি তেল জব্দ, বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা

আপডেট সময় : 12:10:48 pm, Saturday, 28 March 2026