Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ হাকিমপুরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার মাহফিল হিলিতে ব্যতিক্রমী উদ্যোগ ৫ টাকায় ৫০০ মানুষের ইফতার দিল উদ্দীপ্ত তরুণ আড়াইহাজারে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা রয়েছে- মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 09:19:05 pm, Sunday, 19 January 2025
  • 115 বার পড়া হয়েছে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা রয়েছে- মীর হেলাল

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক -চট্টগ্রাম বিভাগ- ব্যারিস্টার মীর হেলাল বলেন- স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা রয়েছে। জাতির সংকট উত্তরণে সবসময় মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার। 
জিয়াউর রহমানের মত মানুষ বছরে বছরে কিংবা যুগে যুগে জন্মায় না। জাতির এমন একজন ক্ষণজন্মা পুরুষের জন্য অপেক্ষা করতে হয় শতাব্দীর পর শতাব্দী। তাইতো জিয়া শতাব্দীর মহানায়ক। এমন রত্নাগর্ভা সন্তান শতাব্দীর বিস্ময়। জিয়াউর রহমানের দেশপ্রেমকে ইতিহাস কুর্নিশ করে। জাতি ও দেশ কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে। আধুনিক বাংলাদেশের স্থপতি জিয়াউর রহমান ছিলেন জাতির দিশারী ও আলোকবর্তিকা। জিয়া দেশপ্রেম ও সততার প্রতিশব্দ। দেশপ্রেম- সৎ সাহস- সততা আর দায়িত্বশীলতার মানদন্ডে তিনি ছিলেন অনন্য একজন। 
জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর বাংলাদেশের ইতিহাসে ফিনিক্স পাখির মতো ঈর্ষণীয় জনপ্রিয়তার অধিকারী হয়ে আবির্ভূত হন তাঁহার সহধর্মিণী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর রাজনৈতিক জীবনে তিনি দেশ ও জাতির জন্য যা করেছেন- যতটা ত্যাগ স্বীকার করেছেন, সেজন্য তিনি দেশের ইতিহাসে মহীয়সী নারী হিসাবে নিজেকে অধিষ্ঠিত করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতির কল্যাণে তাঁহার আপোসহীন নীতি ইতিহাস কৃতজ্ঞতার সাথে সারা জীবন স্মরণ রাখবে।’মাদার অফ ডেমোক্রেসি’ খ্যাত বেগম খালেদা জিয়া একজন সত্যিকারের বাংলা মা হিসাবে জাতির হৃদয়ে স্থান করে নিয়েছেন যা তার জনপ্রিয়তার অন্যতম নিদর্শন। 
বর্তমান রাজনৈতিক পটভূমিতে বেগম জিয়ার অনুপস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্টপুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণ প্রজন্মের আইকন ও মুক্তিকামী জনতার প্রেরণার বাতিঘর। তারুণ্যের অহংকার তারেক রহমান ২১ শতকের বাংলাদেশের রাজনীতিতে এক উদীয়মান উজ্জ্বল নক্ষত্র। জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ কান্ডারী তারেক রহমান যেন শহীদ জিয়ার হুবহু প্রতিচ্ছবি। রাজনীতিতে প্রবেশের স্বল্পতম সময়ের মধ্যে তরুণ তারেক রহমান যে সাংগঠনিক প্রতিভার সাক্ষর রেখেছেন, সততা ও ন্যায়পরায়নতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তৃণমূল জনগোষ্ঠীর দোড়গড়ায় গিয়ে তাদের অন্তর জয় করে, শহীদ জিয়ার স্বপ্নের স্বর্নিভর বাংলাদেশ গড়তে যে অবদান রেখেছেন, তাতেই তিনি জনপ্রিয়তার শীর্ষ শিখরে পৌঁছে যান। তারেক রহমানের চমকপ্রদ উত্থান বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য ছিল অপরিহার্য। তারেক রহমানের দেশ প্রেম ও গণমানুষের প্রতি ভালোবাসা প্রশ্নাতীত। তাঁর আধুনিক চিন্তা, মেধা, মনন, প্রজ্ঞা ও শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আগামী দিনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও দেশের স্বার্থ তার নেতৃত্বে অটুট থাকবে বলে সাধারণ মানুষ মনে করে। তারেক রহমান তার রাজনৈতিক গুণাবলী দিয়ে আপামর জনসাধারণের মন জয় করে নিতে পেরেছেন। শহীদ জিয়ার মতো প্রগাঢ় ব্যক্তিত্ব, বিত্ত-নির্মোহতা, সততা ও সাহসিকতা তাঁকে গণ মানুষের নেতা ও মুক্তিকামী মানুষের মুক্তির সোপান হিসেবে পরিণত করেছে। তাইতো দেশের মানুষ আশায় বুক বেঁধে আছে তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং দেশের মানুষ তার মৌলিক অধিকার, মানবাধিকার,ভোটাধিকার ফিরে পাবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অনিশ্চিত স্বপ্ন থেকে দেশ মুক্তি পেয়ে নতুন সূর্যোদয় হবে। স্বপ্নপূরণ ও জয় হোক মুক্তিকামী জনতার। বাংলার জমিনে অমর হোক জিয়া পরিবার।
হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের হোসেন এর সভাপতিত্বে, হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিষ্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দিন এতে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন চেয়ারম্যান, হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ শুক্কুর কাউন্সিলর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান দৌলত, মো. শাহেদুল আজম শাহেদ, এডভোকেট রিয়াদ, মো. হাবিবুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মো. হেলাল উদ্দিন,  হাটহাজারী পৌরসভা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আরেফিন সাইফুল, হাটহাজারী পৌরসভা ছাত্রদলের আহবায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব মো. শাহেদ খাঁন, হাটহাজারী পৌরসভা মহিলা দলের সভানেত্রী পারভীন জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক জোসনা আক্তার সহ প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের প্রতি মানুষের বিশ্বাস ও ভালোবাসা রয়েছে- মীর হেলাল

আপডেট সময় : 09:19:05 pm, Sunday, 19 January 2025