Dhaka , Monday, 25 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু রাতের আঁধারে পদ্মার পাড় খনন মাটি পাচার, ঝুঁকিতে চরভদ্রাসনের রাস্তাঘাট ও ব্লক বাঁধ চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে মেয়র ডা. শাহাদাত হোসেন মধুপুরে মোবাইলের দোকানে চুরি, নগদ টাকা ও মোবাইলসহ তিন লাখ টাকার মালামাল লুট লাল্দিমনিরহাটের আদিতমারীতে গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার রূপগঞ্জে ইয়াবা-বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারীদের নিয়ে র‌্যাব-৭’র বিশেষ আয়োজন, উপর সামগ্রী বিতরণ

লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় : 06:40:42 pm, Saturday, 2 May 2026
  • 36 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও নিষিদ্ধ ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে। আজ শনিবার (২ মে) বিকেলে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ ও ২ মে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ২ মে সকাল ৮টার দিকে বালারহাট বিওপির খলিশাকোটাল, ১ মে দিবাগত রাতে গোড়কমন্ডল বিওপির আবাসনপাড়া এবং একই রাতে কুলাঘাট বিশেষ ক্যাম্পের আওতাধীন চেকপোস্ট এলাকায় ওত পেতে থাকে বিজিবির টহল দল। পাচারের উদ্দেশ্যে মাদক নিয়ে সীমান্তে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারীরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলগুলো তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ২৩ কেজি ৯০০ গ্রাম ভারতীয় গাঁজা এবং ১৫৫ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ৮৩,৬৫০ টাকা এবং ইস্কাফ সিরাপের মূল্য ৬২,০০০ টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মাদকের সর্বমোট সিজার মূল্য ১ লাখ ৪৫ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে বিজিবি সবসময় আপসহীন। তিনি বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এবং যুবসমাজকে রক্ষা করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে। এই মাদক চক্রের সাথে জড়িতদের শনাক্ত করতে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ

লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে সীমান্তে মাদকের বড় চালান জব্দ: গাঁজা ও সিরাপ উদ্ধার

আপডেট সময় : 06:40:42 pm, Saturday, 2 May 2026