Dhaka , Monday, 18 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের বিবৃতি অকাল ঝড়ে কৃষক-ব্যবসায়ীদের মাথায় হাত, তবুও গাজীপুরের লিচু ঘিরে সম্ভাবনার স্বপ্ন সুন্দরবনে করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, জিম্মি ৪ জেলে উদ্ধার মেঘনা ভাঙনে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর কোরবানির পশুর চামড়া নিয়ে কোন অরাজকতা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত হোসেন অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে: আবদুস সালাম দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী মালয়েশিয়ায় ঈদুল আজহা ২৭ মে আহত খেলোয়াড়কে আর্থিক সহায়তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মাদক প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন মধুপুরের ওসি ফজলুল হক রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা ৭টি পাসপোর্টসহ সীমান্তে আটক সাবেক পররাষ্ট্র ডিজি সাব্বির কারাগারে, হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দিল্লিতে তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে আবুধাবির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা রাশিয়ায় ইউক্রেনের পালটা ড্রোন হামলা, নিহত ৪ ঈদুল আজহা কবে জানাল আফগানিস্তান ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান এবার অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট উন্নয়নের মহাযজ্ঞে পাল্টে যাচ্ছে পাইকগাছা পৌরসভার যোগাযোগ ব্যবস্থা হরমুজ ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করবে রাশিয়া ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে? মোটরসাইকেল মালিক-চালকদের ওপর কর চান না বিরোধী দলীয় নেতা চট্টগ্রামে র‌্যাবের পৃথক অভিযান, জাল নোটসহ গ্রেফতার ৩ ফুলবাড়ী সীমান্তে বিজিবির ঝটিকা অভিযান: বিপুল পরিমাণ গাঁজা জব্দ গণমাধ্যমকর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার’ ড. ইউনূসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার

  • Reporter Name
  • আপডেট সময় : 12:22:05 pm, Tuesday, 21 April 2026
  • 19 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক গৃহবধূ ও তাঁর পরিবারকে গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। উপজেলার দক্ষিণ শিবেরকুটি এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের হামলার শিকার হয়ে উল্টো পুলিশের হয়রানির ভয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী রশিদা বেগম (৩৮) ও তাঁর স্বজনরা।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ শিবেরকুটি এলাকার শওকাত আলীর ছেলে শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্য মাদক কারবার চালিয়ে আসছিলেন। জাহাঙ্গীর হোসেনের স্ত্রী রশিদা বেগম এই সমাজবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে তাঁর ওপর চড়াও হয় শফিকুল ও তার সহযোগীরা। গত রবিবার (১৯ এপ্রিল) সকালে দেশীয় অস্ত্র নিয়ে রশিদার বাড়িতে হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, হামলার সময় রশিদা বেগমকে তাঁর দোকান থেকে চুলের মুঠি ধরে টেনে-হেঁচড়ে বের করে আনা হয় এবং লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়। এসময় দোকানের মালামাল তছনছ ও নগদ টাকা লুট করা হয় বলেও ভুক্তভোগী দাবি করেছেন। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী রশিদাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার রাতেই রশিদা বেগম বাদী হয়ে শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আর্জিনা বেগম ও মরিয়ম বেগমের নামে সদর থানায় লিখিত অভিযোগ দেন। তবে অভিযোগ পেয়ে ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলামও ওই রাতেই রশিদা ও তাঁর পরিবারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, পুলিশ রশিদার অভিযোগ তদন্ত না করে বরং মাদক ব্যবসায়ী শফিকুলের দেওয়া অভিযোগকে প্রাধান্য দিচ্ছে। সোমবার (২০ এপ্রিল) পুলিশ রশিদার বাড়িতে তল্লাশি চালালে গ্রেপ্তার আতঙ্কে পুরো পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। মুঠোফোনে রশিদা বেগম অভিযোগ করেন, “বিচারের আশায় থানায় গিয়েছিলাম, কিন্তু এখন পুলিশের ভয়েই আমাদের ফেরারি হতে হচ্ছে।”

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, “উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ জমা দিয়েছে। কাউকে অযথা হয়রানি করা হচ্ছে না। বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামুতে শতশত বনভূমির মাঝে গুঁড়িয়ে দেওয়া হলো অসহায় মুফিজের একমাত্র ঘর

লালমনিরহাটে মাদকের প্রতিবাদ করায় নারী লাঞ্ছিত: পাল্টা মামলায় ঘরছাড়া ভুক্তভোগী পরিবার

আপডেট সময় : 12:22:05 pm, Tuesday, 21 April 2026