Dhaka , Thursday, 12 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪ হাতিয়াতে হামলায় সাংবাদিকসহ আহত ৩০ রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৬১নং কেন্দ্রে দু’পক্ষের মধ্যে মারামারি। জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভোটার হিসেবে ডঃ মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নোয়াখেলেীতে নারী ভোটারদের উপছে পড়া ভিড় উখিয়ার বালুখালীতে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী চক্রের সদস্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে প্রস্তুতি জোরদার: সদর ও রামু উপজেলা পরিষদ পরিদর্শনে ডিসি-এসপি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কক্সবাজারে ব্রিফিং প্যারেড, বডি-ওর্ন ক্যামেরায় থাকবে নজরদারি নির্বাচন সামনে রেখে রাজধানীতে বিজিবির বিশেষ রোবাস্ট পেট্রোলিং, নিরাপত্তা জোরদার পাইকগাছায় নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত সাশ্রয়ী বাজার ব্যবস্থায় আরেক ধাপ এগিয়ে গেল আশ বাজার রামগঞ্জে হুমকির অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রার্থীর সাংবাদিক সম্মেলন র‌্যাব-৭, চট্টগ্রাম’র অধিনায়ক কর্তৃক নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা: সেনাবাহিনীর টহল-তল্লাশি জোরদার রাজধানীতে ভোটের স্বচ্ছ বাক্স বিতরণ, শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার বেতাগীতে ৪২ টি নির্বাচনী  কেন্দ্রের ১৩ টি ঝুঁকিপূর্ণ-উত্তেজনায় কাজীর হাট কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, সাংবাদিককে ফাঁসানোর ভয়ংকর ষড়যন্ত্র নস্যাৎ নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: কক্সবাজারে রোহিঙ্গা সংশ্লিষ্ট নাশকতা রোধে যৌথবাহিনীর কঠোর অবস্থান রূপগঞ্জ পূর্বাচল উপশহরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই পাইকগাছায় ৮৮ ভোট কেন্দ্র, ৪৮৮ বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন রামগঞ্জে এসএইচটিসি ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ রাজাপুরে বিএনপির বিরুদ্ধে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ, সংবাদ সম্মেলন ভোটের ছুটিতে সাভার-আশুলিয়া ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বাড়তি ভাড়ার অভিযোগ সন্ত্রাসীকে সন্ত্রাস, কাবিখা টাকা ভাগ করে খাওয়ার জন্য নির্বাচনে আসি নাই: রফিকুল ইসলাম জামাল মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন নির্বাচনের নিরাপত্তা জোরদারে ঢাকায় যৌথবাহিনীর ফুট পেট্রোল মহড়া

লালমনিরহাটের কালীগঞ্জে শিশুর মৃতদেহ উদ্ধার এলাকাবাসীর ধারণা হত্যার আগে ধর্ষণ করা হয়েছে জান্নাতিকে- আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় : 12:59:01 pm, Thursday, 17 April 2025
  • 117 বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জে শিশুর মৃতদেহ উদ্ধার এলাকাবাসীর ধারণা হত্যার আগে ধর্ষণ করা হয়েছে জান্নাতিকে- আটক ১

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি 
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শৈলমারীর চর এলাকার ভুট্টাখেত থেকে এক কন্যা শিশুর হাত বাধা অবস্থায় পড়ে থাকা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  স্থানীয় বাসিন্দাদের ধারণা ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার -১৬ এপ্রিল- দিবাগত মধ্যরাতে মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, “ আমি এখনও ঘটনাস্থলে আছি। সুরতহাল করা হয়েছে। এটি একটি প্রত্যন্ত এলাকা তাই এখান থেকে থানায় যেতে দুই ঘণ্টা সময় লাগবে। নাম পরিচয়, ঠিকানা কিংবা বিস্তারিত তথ্য প্রাথমিক তদন্ত শেষে জানাতে পারবো।“
নিহত ওই শিশুর নাম জান্নাতি আক্তার । তিনি ওই এলাকার ফজু মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন।

নিহতের পরিবারের লোকজন জানান, বুধবার সন্ধ্যায় জান্নাতীর মা রান্না বসিয়ে তাকে  তা দেখতে বলে একটু দূরে থাকা বাবার বাড়িতে যান। সে সময় বাড়িতে আর কেউ ছিল না। কিছুক্ষণ পর ফিরে এসে বাড়িতে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মেয়েটির মা। পরে বাড়ির পাশের ভুট্টাখেতে মেয়ের লাশ দেখতে পান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জের ভোটমারী ইউপির অন্তর্গত শৈলমারী নামে একটি দুর্গম চরে অবস্থিত বাড়ির পাশের ভুট্টাখেতে পাওয়া মৃত ওই শিশুটির দুই হাত পিঠমোড়া করে বাধাঁ ছিল। তার একটি হাত ও একটি পা মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে। মুখে গুঁজে দেওয়া হয়েছে বালু। কানেও আঘাতের চিহ্নও রয়েছে। ময়নাতদন্তের জন্য বুধবার দিবাগত রাত ২ টার দিকে তার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এলাকাবাসীরা ধারণা করছেন বাড়িতে শিশুটিকে একা পেয়ে সেই সুযোগে শিশুটিকে তাকে তুলে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করে হয়েছে । তবে ধর্ষণের বিষয়ে তারা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি।
ভোটমারী ইউপি চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন জানান, ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকে পাঠানো হয়েছে। পুলিশ এসেছিল তারা পরবর্তী আইনি কার্যক্রম পরিচালনা করছেন।
বৃহস্পতিবার সকালে ওসি সেলিম মালিক জানান, শিশুটির হত্যার কারণ উদ্‌ঘাটন ও দোষীদের চিহ্নিত করার লক্ষ্যে নিহত জান্নাতির মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রতিবেশী সন্দেহভাজন এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। এখনও কোন মামলা হয়নি। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪

লালমনিরহাটের কালীগঞ্জে শিশুর মৃতদেহ উদ্ধার এলাকাবাসীর ধারণা হত্যার আগে ধর্ষণ করা হয়েছে জান্নাতিকে- আটক ১

আপডেট সময় : 12:59:01 pm, Thursday, 17 April 2025