Dhaka , Tuesday, 31 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন চবিতে সহকারী প্রক্টর পদ থেকে সরে দাঁড়ালেন দুই শিক্ষক পেশাগত মানোন্নয়ন ও বেকার সাংবাদিকদের কর্মসংস্থানে একসাথে কাজ করবে দুই প্রেস ক্লাব পাঠাভ্যাস গড়ে তুলতে সবার অংশগ্রহণের আহ্বান মেয়রের। রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ॥ ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঝালকাঠি গাবখান নদীতে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর কিশোর আলিফের মরদেহ উদ্ধার হঠাৎ করেই বাড়ছে হামের প্রাদুর্ভাব পাবনায়  হাসপাতালে ভর্তি ২৭ রোগীর বেশিরভাগই শিশু পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কুড়িগ্রাম সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র হানা: ২৪ লাখ টাকার ভারতীয় শাড়িসহ বস্ত্র উদ্ধার গণভোট বাতিল ‘জুলাইয়ের সাথে গাদ্দারি’: ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিন্দা “বাবার হাত ধরেই চন্দনাইশ উপজেলার মুসতাকিমের আইন পেশায় সাফলতা অর্জন” অপরাধে জিরো টলারেন্স ; রুপগঞ্জ থানার আস্থার প্রতীক ওসি সবজেল হোসেন আলোকিত রমজান, রঙিন ঈদ-২০২৬: তিন জেলায় প্রায় এক শতাধিক পরিবারের পাশে এনবিএ ডেপুটি স্পিকারের সহকারী একান্ত সচিব হলেন মীর্জা সালমান আরশাদ নজরুল নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ পাইকগাছায় রেড ক্রিসেন্টের রাস্তা সংস্কার কার্যক্রম পরিদর্শনে ইউএনও ফের ক্লাস পরীক্ষা বর্জনের ডাক চবি কলেজের শিক্ষার্থীদের, ৩ দফা দাবিতে উপাচার্য কে স্মারকলিপি     রূপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে রুখে না তারাই তবে কিভাবে মন্ত্রণালয়কে মুক্ত করবো: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ নোয়াখালীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক বাপ্পী ফতুল্লায় বক্তাবলী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী স্বৈরাচারের দোসর ইউপি সদস্য ইমরানের হুমকি ও অপপ্রচার, বাধাগ্রস্ত হচ্ছে পরিষদের কার্যক্রম কালীগঞ্জে রেললাইনে প্রাণ গেল বৃদ্ধের: ট্রেনের নিচে পড়ে নিথর দেহ উদ্ধার কালীগঞ্জ ও ভুরুঙ্গামারী সীমান্তে ১৫ বিজিবি’র ঝটিকা অভিযান: বিপুল মাদকসহ চোরাচালান পণ্য জব্দ

রোলারের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

  • Reporter Name
  • আপডেট সময় : 04:52:54 pm, Monday, 10 April 2023
  • 264 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ভোলা।।

ভোলায় রাস্তা মেরামতের রোলারের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত এবং তারই সাথে থাকা একজন গুরুতর আহত হয়ে বর্তমানে বরিশালে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল রোববার (৯ এপ্রিল) রাত ১০টার দিকে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ধানসিঁড়ি রাস্তা সংলগ্ন জায়গায় এ দুর্ঘটনা ঘটে। একই জায়গায় মোটরসাইকেল দুর্ঘটনায় চলতি বছরের জানুয়ারি মাসে দুই সহোদরেরও মৃত্যু হয়েছে।

জানা যায়, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. শিবলু বেপারী (২৫)। তিনি নববিবাহিত ছিলেন। মাত্র কয়েক মাস আগে তিনি বিবাহ করেছেন বলে সূত্রে জানা গেছে। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছেন। এ ঘটনায় সাথে থাকা মো. জাহিদ (২২) নামে আরেক যুবক আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবলু বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রবের ছেলে ছিলেন। আহত জিহাদও ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. বেল্লাল বেপারীর ছেলে। তিনি পেশায় ট্রাকের সহকারী।

শিবলু নববিবাহিত। তার বিয়ের বয়স এখনো দেড়মাস হয়নি। ভালোবেসে তিনি ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিয়ে করেন। তার স্ত্রীর নাম খাদিজা বেগম। শিবলু মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

খবর পেয়ে শিবলুর স্ত্রী খাদিজা বেগম হাসপাতালে গিয়ে বিলাপ করতে থাকেন। মাটিতে গড়াগড়ি করে আহাজারি করতে থাকেন তার মা।

খাদিজা বিলাপ করে বলেন, ‘আমার সুখের সংসার শেষ হয়ে গেল। যাকে এতো ভালোবেসে বিয়ে করলাম আজ সেই পরপারে চলে গেল। আমি এ শোক কিভাবে সইবো?’

পুলিশ, ফায়ারসার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ১০টার দিকে ভোলা থেকে মোটরসাইকেলযোগে তিনি বাড়ি ফিরছিলেন। তার মোটরসাইকেলের পেছনে জিহাদ ছিল। মোটরসাইকেলটির গতি ছিল অনিয়ন্ত্রিত। ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে রাস্তা সংস্করণের কাজ চলছিল। দিনের বেলায় কাজ শেষে রাস্তার ডান পাশে রাস্তার কাজে ব্যবহৃত রোলার গাড়ি রাখা হয়েছে। মোটরসাইকেলের গতি অনিয়ন্ত্রিত থাকায় মোটরসাইকেলটির সঙ্গে রোলারের ধাক্কা লাগে। আর এতে ঘটনাস্থলে শিবলুর মৃত্যু হয়।

কামরুল ইসলাম হাসান নামে এক পথচারী জানান, রাস্তার কাজে ব্যবহৃত সড়ক ও জনপদ বিভাগের (সওজ) রোলার গাড়ি রাস্তার একপাশ জুড়ে রাখা হয়েছে। শিবলুর মোটরসাইকেলটি ঘটনাস্থলে গিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি পিকআপ গাড়ি চলে আসে। তখন শিবলু তার মোটরসাইকেলটি ডান পাশে চাপালে রোলারের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। রাতের অন্ধকারে মোটরসাইকেলের হেডলাইটের আলোয় শিবলু হঠাৎ করে রোলারটি দেখতে পাননি

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রোলারের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

আপডেট সময় : 04:52:54 pm, Monday, 10 April 2023