Dhaka , Monday, 16 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মাদক সিন্ডিকেট, টিকিটবিহীন যাত্রী আর পুলিশের নীরবতা—কিশোরগঞ্জ স্টেশনের ভয়াবহ চিত্র কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসনের সাথে বৈঠক মধুপুরে পূর্বশত্রুতার জের ধরে মারপিট-ভাঙচুর, আহত ১ জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২

রূপগঞ্জে হ্যাঁ ভোটের প্রচারণায় বাধা কর্মচারীকে পিটিয়ে জখম

  • Reporter Name
  • আপডেট সময় : 08:32:12 pm, Wednesday, 28 January 2026
  • 32 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে সরকারি প্রচারণামূলক লিফলেট বিতরণকালে পল্লী বিদ্যুতের এক কর্মচারীকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে চনপাড়া বটতলা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় যুবদল নেতা রতন, নোরা ও বারেকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকার কর্তৃক প্রকাশিত ‘হ্যাঁ’ ভোটের প্রচারণামূলক লিফলেট বিলি করার জন্য পল্লী বিদ্যুতের জনৈক কর্মচারী জাহিদ চনপাড়া বটতলা মোড়ে অবস্থান করছিলেন। এসময় পূর্বপরিকল্পিতভাবে স্থানীয় যুবদল নেতা রতন, নোরা এবং বারেকের নেতৃত্বে একদল যুবক তার ওপর চড়াও হয়। তারা লিফলেট বিতরণে বাধা দেয় এবং ওই কর্মচারীকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তাকে এলোপাথাড়ি মারধর ও
হামলাকারীরা ওই কর্মচারীর কাছে থাকা বিপুল পরিমাণ লিফলেট ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে এবং তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়।ঘটনার পর ভুক্তভোগী কর্মচারী দ্রুত নিরাপদ স্থানে সরে গিয়ে বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে রূপগঞ্জের কায়েতপাড়া ও চনপাড়া এলাকায় আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় টহল জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

ভুক্তভোগী পল্লী বিদ্যুৎ কর্মী জাহিদ বলেন,আমি আমার ওপর সরকারি দায়িত্ব পালন করছিলাম। সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেওয়ার সময় হঠাৎ রতন ও তার সাথে থাকা আরও কয়েকজন এসে আমার কলার চেপে ধরে। তারা বলতে থাকে, ‘এখানে এসব লিফলেট চলবে না’। আমি বোঝানোর চেষ্টা করলে নোরা ও বারেকসহ বাকিরা আমাকে কিল-ঘুষি মারতে শুরু করে এবং আমার হাতের সব কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

পূর্বাচল পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মনির হোসেন বলেন, একজন বিদ্যুৎ কর্মী কেবল সেবা নয়, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বও পালন করেন।চনপাড়ায় আমাদের কর্মীর ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা ইতিমধ্যে বিষয়টি প্রশাসনকে জানিয়েছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এতে মাঠপর্যায়ের কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সবজেল হোসেন বলেন,পল্লী বিদ্যুতের লোক হ্যাঁ ভোটের পক্ষে লিফটের বিতরণ করার সময় যুবদলের লোকদের তোদের মুখে পড়েছে শুনেছি। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ

রূপগঞ্জে হ্যাঁ ভোটের প্রচারণায় বাধা কর্মচারীকে পিটিয়ে জখম

আপডেট সময় : 08:32:12 pm, Wednesday, 28 January 2026