Dhaka , Monday, 25 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু রাতের আঁধারে পদ্মার পাড় খনন মাটি পাচার, ঝুঁকিতে চরভদ্রাসনের রাস্তাঘাট ও ব্লক বাঁধ চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে মেয়র ডা. শাহাদাত হোসেন মধুপুরে মোবাইলের দোকানে চুরি, নগদ টাকা ও মোবাইলসহ তিন লাখ টাকার মালামাল লুট লাল্দিমনিরহাটের আদিতমারীতে গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার রূপগঞ্জে ইয়াবা-বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের

  • Reporter Name
  • আপডেট সময় : 02:28:53 pm, Thursday, 19 March 2026
  • 35 বার পড়া হয়েছে

‎মাকসুদুল হোসেন তুষার,

‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে কথিত একটি সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে প্রতিবাদ সভা, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গত ১৬ মার্চ পূর্বাচলে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে এক নারীর মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ সভা করেন ভুক্তভোগী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দীন।

‎বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বরপা এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় এলাকাবাসী ও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন । এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

‎সভায় বক্তব্য রাখেন, নাসির উদ্দীন। তিনি বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

‎তিনি আরও বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ সময়ে একাধিকবার মিথ্যা ও হয়রানিমূলক মামলার শিকার হয়েছি। সম্প্রতি আবারও একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। আমার অর্জিত রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

‎নাসির উদ্দীন অভিযোগ করেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে (এআইয়ের মাধ্যমে) তার বিরুদ্ধে বিকৃত ও বানোয়াট তথ্য তৈরি করা হচ্ছে। এমনকি একজন নারীকে ব্যবহার করে সাজানো গল্প তৈরি করে তার সম্মানহানি করার অপচেষ্টা চলছে। এসব তথ্য সাংবাদিকদের কাছে উপস্থাপন করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

‎তিনি বলেন, গত দুটি স্থানীয় সরকার নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আমি শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছি। তখন আমাকে দমাতে পারেনি, এখনও পারবে না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তারাব পৌরসভার মেয়র পদে নির্বাচন করার আগ্রহ রয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল আমাকে নির্বাচন থেকে দূরে রাখতে নানা ষড়যন্ত্রে লিপ্ত।
‎সবশেষে তিনি কথিত ওই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

‎প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাব পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপন,তারাব পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ আহম্মেদ, তারাব পৌর বিএনপির সহ সভাপতি রিয়াজ উদ্দিন, তারাব পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আকবর, তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, তারাব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন,বিএনপি নেতা মোহাম্মদ ফরহাদ, আলী ইসলামসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন

রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের

আপডেট সময় : 02:28:53 pm, Thursday, 19 March 2026