
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার গন্ধবপুর এলাকায় তারাব পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গর্ন্ধবপুর ইসলামিয়া মেহেরুন নেছা হাফিজিয়া মাদ্রাসায় এ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।গর্ন্ধবপুর ইসলামিয়া মেহেরুন নেছা হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আব্দুর সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি জিয়াউল রহমান আমজাদী,মুফতি আলমগীর হোসাইন আনসারি,তারাব পৌর বিএনপি সভাপতি তাসিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব সহ মোনায়ার ভূইয়া শাওন সহ অনেকে।

























