Dhaka , Wednesday, 11 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন পাইকগাছায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী পাঁচবিবিতে পাম্পে মিলছে না তেল, কোথাও মিললেও বাইকে মাত্র ২ লিটার যানবাহনের দীর্ঘ সারি সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মধুপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন ট্রাসকো এপারেলস লি. শ্রমিক অসন্তোষ নিরসনে বৈঠক, মঙ্গলবার কারখানা খোলার সিদ্ধান্ত ঈদে যাতায়াত নিরাপদ রাখতে নারায়ণগঞ্জে বিশেষ সভা সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ: রংপুরে ধরা পড়লো হাতীবান্ধার মামুন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে : ড. মঈন খান রূপগঞ্জে মুক্তিপণের জন্য সাংবাদিককে অপহরণ, ৫ ঘণ্টা পর উদ্ধার সাভারে ঈদকে ঘিরে র‌্যাবের বিশেষ অভিযান: হাতে-নাতে ৪ ছিনতাইকারী গ্রেফতার চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ গভীর রাতে মন্ত্রীর কুকুরছানা উদ্ধার অভিযান জোড়া শালিক আর স্মৃতির ভায়োলিন নারী-পুরুষ সমঅধিকারেই টেকসই উন্নয়ন জয়পুরহাটে স্ট্রবেরি চাষে কৃষকের বিঘায় লাভ আড়াই লাখ ৩৭৮ বছরের মল্লিকপুর জামে মসজিদ সংরক্ষণের অভাবে হারাচ্ছে মোগল ঐতিহ্য আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে চাকরি ইন্টারনেট নীতিমালা নিয়ে চলছে বৈশ্বিক আলোচনা উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা শেষ দশকে যেসব ইবাদতে মনোযোগ বাড়াতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি আলোচনায় প্রধানমন্ত্রীর নতুন ধারার সিদ্ধান্ত পর্তুগালে প্রবাসী বাংলাদেশির মৃত্যু ইফতারে ফলের সালাদ তৈরির রেসিপি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি এফ এম সিদ্দিকী

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:35:49 pm, Friday, 5 December 2025
  • 32 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাঁও গ্রামে মাদক ব্যবসা, ভূমিদস্যুতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজের পর হোড়গাঁও ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করেন, হোড়গাঁও গ্রামের গোলাম নয়নের ছেলে গোলাম সারোয়ার সাজু ও সিয়াম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার, দখলবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছে। তারা কিশোর গ্যাং তৈরি করে গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে এবং একটি বসতঘর দখল করে সেখানে নিয়মিত মাদকের আসর বসানোর অভিযোগও উঠেছে।

স্থানীয় মুরুব্বী মোঃ নেওয়াজ আলী মিয়া মানববন্ধনে বলেন,এই গ্রামের মানুষ শান্তিতে থাকতে চায়। কিন্তু কয়েকজন সন্ত্রাসী-চক্রের হাতে এই এলাকা জিম্মি হয়ে পড়েছে।

তিনি আরও জানান, প্রায় এক বছর ধরে পরিকল্পিতভাবে কিশোর গ্যাং তৈরি করে এলাকার শিশু-কিশোরদের অপরাধমূলক কাজে জড়ানো হচ্ছে। রাতের বেলায় ডাকাতি এবং দিনে ছিনতাই-চুরির মাধ্যমে পুরো গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এসময় বক্তব্য দেন গোলাকান্দাইল ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি বিএনপি মোঃ মোশারফ মোল্লা। তিনি বলেন,গ্রামের সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয়, পরিস্থিতি আরও খারাপ হবে।

৮ নম্বর ওয়ার্ড সভাপতি বিএনপি এডভোকেট শাহাবুদ্দিন বলেন,মাদক ও সন্ত্রাসকে রুখতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধ হতে হবে। হোড়গাঁওকে বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে।

গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের প্রশিক্ষণ বিষয় সম্পাদক মোঃ ওমর ফারুক বাবু মানববন্ধনে বলেন,মাদক ব্যবসায়ীরা কিশোরদের ভুল পথে নিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই ব্যবস্থা নেওয়া জরুরি।

রূপগঞ্জ থানা যুবদলের আহবায়ক সদস্য ও গোলাকান্দাইল ইউনিয়নের ১ নং যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাইমুল ইসলাম ভূঁইয়া আরিফ বলেন,আমরা এলাকার শান্তি চাই। যারা মাদক কারবার করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

এছাড়া বক্তব্য দেন সাবেক গোলাকান্দাইল ইউনিয়ন সহ-সভাপতি ছাত্রদল মোহাম্মদ রকিব মিয়া বলেন,গ্রামের মানুষ আতঙ্কে ঘুমাতে পারে না। শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনী অভিযান না চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেন মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত হোড়গাঁও গড়তে প্রয়োজনে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

এ সময় তারা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চবি ছাত্রদলের সহ-সভাপতি কে ইসলাম ফাহিমের উদ্যোগে এতিমখানায় ইফতার আয়োজন

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

আপডেট সময় : 07:35:49 pm, Friday, 5 December 2025