Dhaka , Wednesday, 15 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর  সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক রূপগঞ্জে কিশোরীর আত্মহত্যা উদঘাটন করতে পারেনি পুলিশ রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাপেন্ডিসাইটিস: অবহেলা বয়ে আনতে পারে মারাত্মক ঝুঁকি পহেলা বৈশাখে উৎসবে ভাসলো রায়পুর: বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩-কে স্বাগত। কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: গোয়ালঘর থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ পাইকগাছায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন : প্রতিমন্ত্রী আড়াইহাজারে মাদ্রাসার ঝুঁকিপূর্ণ বাউন্ডারি দেয়াল, আতঙ্কে শিক্ষার্থী ও পথচারী ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী এই বিশ্ববিদ্যালয় আমার অন্তরের অত্যন্ত কাছের, কারন আমার বাবা-মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন: নববর্ষে চবিতে মীর হেলাল শ্রীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হাতীবান্ধা ও নাগেশ্বরী সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে পৌনে ২ লাখ টাকার মালামাল জব্দ মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আনন্দ উৎসবে বোয়ালী ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপন

রায়পুরায় নাগরিকদের তথ্য পাচারের দায়ে নির্বাচন অফিসের কর্তব্যরত দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ করেছেন নির্বাচন কমিশন অফিসার। হাতেনাতে প্রমাণ মিলেছে আয় বহির্ভূত ১৪ লক্ষ টাকার অবৈধ লেনদেনের

  • Reporter Name
  • আপডেট সময় : 12:50:15 pm, Thursday, 20 March 2025
  • 152 বার পড়া হয়েছে

রায়পুরায় নাগরিকদের তথ্য পাচারের দায়ে নির্বাচন অফিসের কর্তব্যরত দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ করেছেন নির্বাচন কমিশন অফিসার। হাতেনাতে প্রমাণ মিলেছে আয় বহির্ভূত ১৪ লক্ষ টাকার অবৈধ লেনদেনের

নাঈম ভূইয়া, রায়পুরা প্রতিনিধি 

নরসিংদীর রায়পুরায় অর্থের বিনিময়ে অবৈধ উপায়ে নাগরিকদের তথ্য পাচারের দায়ে উপজেলা নির্বাচন অফিসের দুইজন কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাত ৮ টায় সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাচন কর্মকর্তা দ্বীন মোহাম্মদ রাসেল।
এর আগে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলা নির্বাচন কার্যালয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কমিশন সচিবালয় আইডিইএ প্রকল্প, ২য় (পর্যায়) পরিচালক (আইটি) উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভীর, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, সিস্টেম এনলিস্ট, আই এস শাখা (এনআইডি) প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, আইডিইএ প্রকল্প, ২য় (পর্যায়) মোঃ মেহেদী হাসান।
তদন্ত কার্যক্রম শেষে উপযুক্ত প্রমানের প্রেক্ষিতে উপজেলা নির্বাচন অফিসের স্ক্যানিং অপারেটর আশিকুল আলম ও ডাটা এন্ট্রি অপারেট নাহিদুল ইসলামকে আটক করে তদন্ত টিম । পরে ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা দীন মোহাম্মদ রাসেল বাদী হয়ে অভিযুক্ত দুইজনকে আসামী করে থানায় সোপর্দ করেন।
অভিযুক্ত আশিকুল আলমের বিকাশ একাউন্টে গত ৬ মাসে ১২ লাখ টাকা ও নাহিদুল ইসলামের একাউন্টে ২ লাখ টাকার বেশি আয় বহির্ভূত লেনদেনের তথ্য পাওয়া গেছে।
ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা দীন মোহাম্মদ রাসেল বলেন , গোপন সূত্রের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় যে, উপজেলায় নির্বাচন কার্যালয়ে কর্তব্যরত একজন কর্মী অবৈধ পন্থা অবলম্বন করে অর্থের বিনিময়ে নাগরিক তথ্য বিভিন্ন ব্যক্তিকে হস্তান্তর করে আসছে। এমতবস্থায় জাতীয় পরিচয় পত্র নিবন্ধন বিভাগ থেকে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত তদন্ত কমিটির প্রতিনিধিরা আজ বুধবার ১১ঘটিকায় সরজমিনে উপস্থিত হয়ে তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনার সত্যতা যাচাইয়ে সক্ষম হন। তদন্তে প্রাপ্ত প্রমাণ সহ আশিকুল আলম এবং নাহিদুল ইসলাম ব্যক্তিদ্বয়দের কে দোষী সাব্যস্ত হওয়ায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করার প্রস্তুতি নেওয়া হয়। সেই সাথে নির্বাচন কমিশন দূর্নীতি ও নাগরিক সেবার অনিয়ম প্রতিরোধে দৃড় প্রতিজ্ঞাবদ্ধ এবং নাগরিক সেবা সহজ করণে সর্বদা সচেষ্ট বলে জানান তিনি।
তদন্ত কমিটির প্রধান উইং কমান্ডার সাদ ওয়ায়েজ তানভির (পরিচালক আইটি) বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়, তারই প্রেক্ষিতে আমরা আজকে উপস্থিত হয়েছি। এখানের একজন কর্মী অবৈধ উপায়ে অর্থের বিনিমিয়ে নাগরিক তথ্য হনস্তান্তর করে আসছে। আমরা এখানে উপস্থিত হবার পরপরই তার মোবাইল জব্দ করা হয় এবং তার স্বীকারোক্তি অনুযায়ী জবানবন্দি নিতে সক্ষম হয়। আমরা তথ্য উপাত্ত প্রমানাদী নিয়ে উপস্থিত হই এবং সে এসব অবৈধ কার্যক্রমের বিষয়গুলো সরাসরি স্বীকার করে। পরবর্তীতে দেখা যায় যে, তথ্য হস্তান্তরের বিনিময়ে আশিকুল আলমের বিকাশ একাউন্টে গত ৬ মাসে ১২ লক্ষ টাকার মতো লেনদেন সংগঠিত হয়েছে। নাহিদুল ইসলাম নামে আরেকটি একাউন্টে আমরা ২ লক্ষ টাকার লেনদেনের তথ্য পেয়েছি। যদিও এটির তথ্য আমাদের কাছে ছিলনা, সেই তথ্যের বিষয়েগুলো এখানে এসে উন্মোচিত হয়। সে বিভিন্ন সংশোধনের কার্যক্রম গুলো অর্থের বিনিময়ে বিভিন্ন দালালের মাধ্যমে এসব লেনদেন পরিচালনা করেন । একাউন্টে গত ৬ মাসে ২ লক্ষ টাকার বেশি লেনদেনের প্রমান পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে । পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশনের আইন অনুযায়ী মামলা দাখিল করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক

রায়পুরায় নাগরিকদের তথ্য পাচারের দায়ে নির্বাচন অফিসের কর্তব্যরত দুই কর্মচারীকে পুলিশে সোপর্দ করেছেন নির্বাচন কমিশন অফিসার। হাতেনাতে প্রমাণ মিলেছে আয় বহির্ভূত ১৪ লক্ষ টাকার অবৈধ লেনদেনের

আপডেট সময় : 12:50:15 pm, Thursday, 20 March 2025