Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান: ৩২ জন মালয়েশিয়াগামী উদ্ধার লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত: রাজনীতি ও নির্বাচনে নারীর সমান অংশীদারিত্বের আহ্বান রংপুরে র‍্যাবের জোড়া অভিযান: লালমনিরহাটসহ তিন জেলার ৫ মাদক কারবারি আটক লালমনিরহাটে জ্বালানি তেলের নিরাপত্তা ও সরবরাহ স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের মতবিনিময় সভা কাঁঠালিয়ার তালগাছিয়া দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ: রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে :সড়ক ও সেতুমন্ত্রী সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের ​হরিপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় দারুল কুরআন নুরানী মাদ্রাসার উজ্জ্বল সাফল্য সাভারে ভেজাল তেল ও ডিটারজেন্ট কারখানা সিলগালা, ব্যবস্থাপক কারাদণ্ড ও জরিমানা। ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার পূর্বাচল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল যোগে ছিনতাইকালে স্থানীয়দের গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত। দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক

রামগঞ্জ থানার ওসির সহায়তায় তিন মাস পর প্রতিবন্ধী ইয়াসমিন ফিরে পেলেন স্বজনদের

  • Reporter Name
  • আপডেট সময় : 05:55:07 pm, Thursday, 20 March 2025
  • 88 বার পড়া হয়েছে

রামগঞ্জ থানার ওসির সহায়তায় তিন মাস পর প্রতিবন্ধী ইয়াসমিন ফিরে পেলেন স্বজনদের

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
 
প্রতিবন্ধী ইয়াসমিন (১৯) পথ ভুলে চলে আসেন রামগঞ্জ উপজেলায়। বাক ও কিছুটা মানসিক প্রতিবন্ধী হওয়ায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে যেতে পারেননি স্বজনদের কাছে। 
প্রায় তিন মাস নিখোঁজ থাকার পর ইয়াসমিন আক্তার নামের এ তরুণী রামগঞ্জ থানা পুলিশের মানবিক প্রচেষ্টায় তার পরিবারের কাছে ফিরে গেছে। 
এ ঘটনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার। 
মঙ্গলবার (১৮মার্চ) গভীর রাতে রামগঞ্জ পৌর এলাকার মধুপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এলোমেলো ঘুরাফেরা করার সময় স্থানীয় লোকজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ। 
অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার ‘রামগঞ্জ থানা পুলিশ’ এর ফেসবুক পেইজ থেকে প্রতিবন্ধী ইয়াসমিনের প্রাপ্তি স্বীকার একটি পোষ্ট দিলে সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাঁট উপজেলার বরহমপুর গ্রামের মোল্লা বাড়ির ফরিদ মিয়ার কন্যা।
ফরিদ মিয়া জানান, গত ২৩ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়ে তার কন্যা ইয়াসমিন নিখোঁজ ছিলো। নিখোঁজের ঘটনায় ২৭ ডিসেম্বর স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরী করলেও খুঁজে পাওয়া যায়নি ইয়াসমিনকে। আজ বুধবার সকালে এলাকার কিছু লোক ফেসবুকের মাধ্যমে আমার কন্যার খোঁজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ছুটে আসি রামগঞ্জ থানায়।
প্রায় তিন মাস পর মেয়েকে ফিরে পেয়ে বৃদ্ধ পিতা ফরিদ মিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাশারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি।
স্থানীয় কয়েকজন সংবাদকর্মী জানান, রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার বিষয়টি গুরুত্ব সহকারে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিমকে দায়িত্ব দেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাসহ তার পরিবারের খোঁজ শুরু করেন। পুলিশের এই উদ্যোগ দ্রুতই সাড়া ফেলে এবং সংবাদটি নিখোঁজ তরুণীর পরিবারের কাছে পৌঁছে যায়।
স্থানীয় লোকজন জানান, প্রতিবন্ধী ইয়াসমিনকে শুধু উদ্ধার করাই নয়, ওসি আবুল বাশার ইয়াসমিনের পরিবারের কাছে ঈদ উপহার ও যাতায়াত খরচসহ বাবার কাছে হস্তান্তর করেন। 
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, একটি পরিবার তাদের হারানো সন্তানকে ফিরে পেয়েছে, এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। আমাদের দায়িত্ব শুধু অপরাধ দমন নয়, মানবিকতার জায়গা থেকেও মানুষকে সহায়তা করা। তিনি সবাইকে আহ্বান জানান, যেন সমাজের প্রত্যেক মানুষ নিখোঁজ ও অসহায়দের পাশে দাঁড়ায়। নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার জন্য সম্মিলিত উদ্যোগের ওপর তিনি গুরুত্ব দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান: ৩২ জন মালয়েশিয়াগামী উদ্ধার

রামগঞ্জ থানার ওসির সহায়তায় তিন মাস পর প্রতিবন্ধী ইয়াসমিন ফিরে পেলেন স্বজনদের

আপডেট সময় : 05:55:07 pm, Thursday, 20 March 2025