Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি শ্রীমঙ্গলে রক্তদান সংগঠনের নতুন কমিটি ঘোষণা ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “চন্দনাইশে ব্রাকের ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা সেবা প্রদান” রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত মাদক সেবনে বাঁধা দেয়ায় রূপগঞ্জে অন্তস্বত্তা গৃহবধূকে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার জাজিরায় পার্টনার কংগ্রেস, আধুনিক কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরিতে জোর লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে চক্ষু ক্যাম্প: সেবা পেলেন ৩ শতাধিক মানুষ চুক্তি অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তর না করে উল্টো অর্থ দাবির অভিযোগ কোরাল রীফের বিরুদ্ধে রূপগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ নারী মাদক কারবারি সহ গ্রেপ্তার২ লালমনিরহাট ব্যাটালিয়নের সাফল্য: দুই জেলার সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মাদক নির্মূলে রামুতে অভিযান অব্যাহত চোলাইমদসহ দুই যুবক আটক সংসদ সদস্য হচ্ছেন ঝালকাঠির আরও দুজন, চারজনের মধ্যে তিনজনই নারী লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত “আন্তর্জাতিক বাণিজ্য মেলা অর্থনীতির চাকা গতিশীল করে, পণ্যের মান উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করে” :- মেয়র ডা. শাহাদাত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, আহত ২ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন সিএমপির ডিবি-পশ্চিম’র বিশেষ অভিযানে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেফতার ১ চট্টগ্রামের জলাবদ্ধতা এবার ৭০-৮০ শতাংশ কমবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে:- ভূমি ভবন পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পদ্মার চরাঞ্চলে পুলিশের ওপর হামলা- পাঁচ পুলিশ সদস্য আহত- আসামি ছিনতাই। সরাইল বিজিবির অভিযানে বিপুলপরিমাণ মাদক আটক

রাজাপুরে ২০ দফা দাবিতে ডিপ্লোমা কৃষি কর্মকর্তাদের কর্মসূচি পালিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:25:54 am, Thursday, 29 August 2024
  • 130 বার পড়া হয়েছে

রাজাপুরে ২০ দফা দাবিতে ডিপ্লোমা কৃষি কর্মকর্তাদের কর্মসূচি পালিত।।

মো. নাঈম হাসান ঈমন

ঝালকাঠি প্রতিনিধি।।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমাদের লক্ষ্য কৃষি ও কৃষকের সেবায় ডিপ্লোমা কৃষিবিদদের ঐক্য গড়তে হবে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত প্রশাসন” এই স্লোগানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঝালকাঠির রাজাপুরের কৃষি কর্মকর্তারা ২০ দফা দাবি জানান।

বৃহস্পতিবার -২৯ আগষ্ট- দুপুরে ডিপ্লোমা এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ -ডি-এ্যাব- রাজাপুর শাখার আয়োজনে রাজাপুর উপজেলা কৃষি অফিসের সামনে তারা ২০ দফা দাবি তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন রাজাপুর উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ মেহেদী হাসান, উপসহকারী কৃষি অফিসার- পলাশ হালদার- মোঃ মেহেদী হাসান খান- মোঃ আশিক মাহমুদ- মোঃ ইব্রাহীম- আশিষ চৌধুরী- এনি আক্তার- আবুল হোসেন আকন- সৌরভ মিস্ত্রী প্রমুখ।

এসময় বক্তব্যে কর্মকর্তার বলেন, বিগত দিনগুলোতে বাংলাদেশের প্রতিটি মানুষ বিভিন্নভাবে- বিশেষ একটি গোষ্ঠী দ্বারা শোষণ এবং বঞ্চনার শিকার হয়েছেন। ঠিক তেমনিভাবে আমরা ডিপ্লোমা কৃষিবিদ/উপসহকারী কৃষি কর্মকর্তারাও শত বৈষম্যের শিকার হয়েছি। ডিপ্লোমা কৃষিবিদরা দেশের খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেশের কৃষি এবং কৃষকের উন্নয়নে একেবারে তৃণমূল পর্যায়ে কৃষকের বন্ধু হিসেবে কাজ করে থাকে। সারা বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে তিনজন করে ডিপ্লোমা কৃষিবিদ -উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে। যারা কৃষকের সকল সমস্যার সমাধানে কাজ করে থাকেন। কৃষি মন্ত্রণালয়ের সকল প্রকল্প বাস্তবায়নে এই উপসহকারী কৃষি কর্মকর্তাদের ভূমিকা অপরিসীম। মাঠ পর্যায়ে কৃষির উন্নয়নে সরকারের সকল সিদ্ধান্ত বাস্তবায়নে এই উপসহকারী কৃষি কর্মকর্তারাই অগ্রণী ভূমিকা পালন করে। অথচ এই ডিপ্লোমা কৃষিবিদ -উপসহকারী কৃষি কর্মকর্তাদের বৈষম্যের অন্ত নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আমাদের কাজে লাগিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়। মাঠে কাজ করে ডিপ্লোমা কৃষিবিদ -উপসহকারী কৃষি কর্মকর্তাগণ অথচ বাহবা নেয় ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু এই বৈষম্যের বিরুদ্ধে মুখ খোলার সাহস পর্যন্ত করতে পারিনি। সবচেয়ে কষ্ট লাগার বিষয় হলো আমাদের কোনো পদোন্নতি নেই, একজন পিওনের ও পদোন্নতি আছে অথচ আমাদের জন্ম যেখানে মৃত্যু সেখানে। অন্যায়ভাবে দীর্ঘদিন যাবত আমাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে। এ রকম শত শত ন্যায়সংগত সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত।

যারা ডিপ্লোমা কৃষিবিদ- উপসহকারী কৃষি কর্মকর্তাগণ তারা আর বৈষম্যের মধ্যে থাকতে চায় না। তাই বৈষম্য নিরসনে তাদের ২০টি দাবি তুলে ধরছেন। ১। উপসহকারী কৃষি কর্মকর্তাদের গেজেটেড কর্মকর্তা ২য় শ্রেণি হিসেবে প্রজ্ঞাপন জারি করতে হবে। ২। উপসহকারী কৃষি কর্মকর্তাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ৯ম গ্রেডে ৪০% পদোন্নতি প্রদান করতে হবে। ৩। উপসহকারী কৃষি কর্মকর্তাদের তৃতীয় গ্রেড পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৪। চাকুরীবিধী অনুযায়ী উপসহকারী কৃষি কর্মকর্তাদের নিজ জেলায় বাহিরে বদলির অন্যায় এবং অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। ৫। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে প্রশাসন ক্যাডার নিয়োগ প্রদান করতে হবে। ৬। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল প্রকল্পে উপসহকারী কৃষি কর্মকর্তা দের প্রতিনিধি রাখতে হবে। ৭। প্রকল্প তৈরির সময় এসএএওদের প্রতিনিধি এবং প্রতিটি বিভাগীয় মিটিংয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাদের সদস্য রাখতে হবে। ৮। সকল কৃষি অফিসের প্রকল্পের ব্যায়সংক্রান্ত স্বচ্ছতার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের স্বাক্ষর বাধ্যতামূলক থাকতে হবে। ৯। খামারবাড়ি- এডি অফিস- ডিডি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তাদের পদ সৃষ্টি করতে হবে।১০। যত দ্রুত সম্ভব- নিয়োগ বিধিমালা পরিবর্তন এবং গ্রেডেশন তালিকা হালনাগাদ করতে হবে। ১১। ডিপ্লোমা কৃষিবিদদের উচ্চ শিক্ষার সুযোগ প্রদান করতে হবে। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ভর্তির সুযোগ দিতে হবে। ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। ১২।ডিপ্লোমা কৃষিবিদদের শিক্ষার মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো শিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত করা এবং আলাদা শিক্ষক নিয়োগ দিতে হবে। ১৩।প্রতিটি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তাদের স্বতন্ত্র অফিসসহ বাসভবনের ব্যবস্থা করতে হবে। ১৪। নির্ধারিত ভ্রমণ বিল ৫০০০ টাকা প্রদান করতে হবে। ১৫। টাইমস্কেল ও সিলেকশন- উচ্চতর গ্রেড বহাল করতে হবে চাকুরীকাল গণনা করে, আগের মত ৮-১২- ১৬ বছরে করতে হবে। ১৬। ৩-৪ বছরের জটিলতা নিরসন করতে হবে। ১৭। ব্লকের কাজ ত্বরান্বিত করতে সরকারিভাবে মোটরসাইকেল ও স্মার্টফোন+মাসিক ডাটার ব্যবস্থা করতে হবে। ১৮। সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ১৯। হয়রানি- প্রতিহিংসামূলক বদলি বন্ধ করতে হবে। ২০। নিয়োগ পাওয়ার পর ৬ মাসের বাধ্যতামূলক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন

রাজাপুরে ২০ দফা দাবিতে ডিপ্লোমা কৃষি কর্মকর্তাদের কর্মসূচি পালিত।।

আপডেট সময় : 10:25:54 am, Thursday, 29 August 2024