Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান: ৩২ জন মালয়েশিয়াগামী উদ্ধার লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত: রাজনীতি ও নির্বাচনে নারীর সমান অংশীদারিত্বের আহ্বান রংপুরে র‍্যাবের জোড়া অভিযান: লালমনিরহাটসহ তিন জেলার ৫ মাদক কারবারি আটক লালমনিরহাটে জ্বালানি তেলের নিরাপত্তা ও সরবরাহ স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের মতবিনিময় সভা কাঁঠালিয়ার তালগাছিয়া দরবার শরীফে ইফতার মাহফিল অনুষ্ঠিত পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ: রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে :সড়ক ও সেতুমন্ত্রী সাড়ে পাঁচ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের জুবায়ের ​হরিপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় দারুল কুরআন নুরানী মাদ্রাসার উজ্জ্বল সাফল্য সাভারে ভেজাল তেল ও ডিটারজেন্ট কারখানা সিলগালা, ব্যবস্থাপক কারাদণ্ড ও জরিমানা। ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার পূর্বাচল প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল যোগে ছিনতাইকালে স্থানীয়দের গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত। দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক

মুরগী নিয়ে ঝগড়া প্রতিবেশীর হামলায় নিহত-১ আহত-২।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:50:31 am, Saturday, 16 November 2024
  • 100 বার পড়া হয়েছে

মুরগী নিয়ে ঝগড়া প্রতিবেশীর হামলায় নিহত-১ আহত-২।।

শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরের জাজিরায় মুরগী নিয়ে তুচ্ছ বিরোধের ঘটনার জেরে নজরুল মাদবর-৪৫- নামের এক ব্যক্তি কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষ। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন তার পিতা লতিফ মাদবর-৭৫- এবং ছোট ভাই সুমন মাদবর-৩৫-।

শনিবার-১৬ নভেম্বর- সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল মাদবর মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি- আল-আমিন।

এর আগে- শুক্রবার-১৫ নভেম্বর- বেলা ৩টার দিকে জাজিরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পশ্চিম আড়াচন্ডি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুমন মাদবর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার পিতা লতিফ মাদবর জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- নজরুল মাদবরের বাড়ির মুরগীর বাচ্চা প্রতিবেশী বোরহান মাদবরের বাড়িতে ঢুকে পড়ে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় বোরহান মাদবরের সাথে স্থানীয় আবু সালাম মাদবর- জলিল মাদবর- রাজন মাদবর ও মনু মাদবর ধারালো অস্ত্র নিয়ে নজরুল মাদবরের উপর হামলা চালায়- এতে তার পিতা লতিফ মাদবর ও ভাই সুমন ছাড়াতে গেলে নজরুলসহ তার পিতা ও ভাই গুরুতর আহত হন।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে আরও জানা যায়- প্রতিবেশী হক মাদবরের সাথে দীর্ঘদিন যাবৎ নিহতের পরিবারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরেই জেরে হক মাদবরের ছেলেরা বোরহান মাদবরের সাথে মিলে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নজরুল মাদবর ও সুমন মাদবরের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয় এবং তাদের পিতা লতিফ মাদবরকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত নজরুল মাদবরের মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের স্ত্রী কল্পনা আক্তার বলেন, আমাদের বাড়ীর বাচ্চা মুরগী বোরহান মাদবরের বাড়ীতে গেলে বোরহান মাদবর আমার স্বামীকে ডেকে নিয়ে তারা কয়কজনে মিলে গালিগালাজ শুরু করে। তার প্রতিবাদ করার কারনে আমার স্বামীর উপর তারা ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পরে। তখন আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আমার দেবর ও শশুর আমার স্বামীকে বাঁচাতে গেলে তাদেরকেও এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। যারা আমার স্বামীকে খুন করেছে আমি তাদের ফাঁসি চাই।

নিহতের মেঝোভাই জসিম মাদবর বলেন- আমি আমার অটোভ্যান নিয়ে কাজের যাওয়ার সময় শুনতে পাই বোরহান মাদবরের সাথে আমার বড়ভাই নজরুল মাদবরের বাকবিতণ্ডা হচ্ছে। একপর্যায়ে আমাদের সাথে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধের প্রতিপক্ষ হক মাদবরের ছেলের এসে বোরহান মাদবরের সাথে মিলে ধারালো অস্ত্র নিয়ে আমার ভাইয়ের উপর হামলা চালায়। এসময় আমার ছোটভাই ও বাবা এগিয়ে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের সঠিক বিচার চাই।

তিনি আরও বলেন- ঘটনা ঘটানোর পর বোরহান মাদবর ও হক মাদবরের ছেলেরা তাদের নিজেদের ঘর বাড়ী কুপিয়ে ঘরের মালামাল সরিয়ে নিয়ে যাচ্ছে। এখনো তারা তাদের ঘরবাড়ীতে থাকা মালামাল সরিয়ে নেওয়ার পায়তারা করছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ তারা যেনো বিষয়গুলো খেয়াল রাখে।

জানতে চাইলে জাজিরা থানার অফিসার ইনচার্জ -ওসি- আল-আমিন বলেন- মুরগী নিয়ে বিবাদের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে নজরুল মাদবর- সুমন মাদবর ও তাদের পিতা লতিফ মাদবর আহত হয়। পরে তাদের জাজিরা হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। পরে নজরুল ও তার ভাই সুমন মাদবরের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। আজ সকালে ঢাকা মেডিকেলে চিকিৎসাজনক অবস্থায় মারা যায়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টেকনাফে কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান: ৩২ জন মালয়েশিয়াগামী উদ্ধার

মুরগী নিয়ে ঝগড়া প্রতিবেশীর হামলায় নিহত-১ আহত-২।।

আপডেট সময় : 09:50:31 am, Saturday, 16 November 2024