Dhaka , Monday, 25 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু রাতের আঁধারে পদ্মার পাড় খনন মাটি পাচার, ঝুঁকিতে চরভদ্রাসনের রাস্তাঘাট ও ব্লক বাঁধ চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে মেয়র ডা. শাহাদাত হোসেন মধুপুরে মোবাইলের দোকানে চুরি, নগদ টাকা ও মোবাইলসহ তিন লাখ টাকার মালামাল লুট লাল্দিমনিরহাটের আদিতমারীতে গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার রূপগঞ্জে ইয়াবা-বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারীদের নিয়ে র‌্যাব-৭’র বিশেষ আয়োজন, উপর সামগ্রী বিতরণ ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেতানিয়াহু পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ ফেরাসহ যেসব পরিবর্তন আসছে স্ত্রীকে বাবার বাড়ি থেকে এনে কুপিয়ে হত্যা বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ কাজে দেবে : জ্যোতি ঈদযাত্রায় স্বস্তিতে ঘরে ফিরছেন যাত্রীরা, বাড়ছে বিশেষ ট্রেন ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রামুর কাউয়ারখোপে ভিজিএফ চাউল বিতরণ চন্দনাইশের গর্ব আফনান হায়াত নুহা সুস্থ জীবন, সুন্দর দেশ—মাদকমুক্ত হোক বাংলাদেশ” স্লোগানে, রূপগঞ্জে “নিরাপদ আগামী”র উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল গরু বাজারে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন রাষ্ট্র সংস্কারের বদলে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি: ঝালকাঠিতে মিয়া গোলাম পরওয়ার

প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:05:15 pm, Saturday, 25 April 2026
  • 71 বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত,

প্রচণ্ড গরমের সঙ্গে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গাজীপুরের গ্রাম ও শহরের মানুষ। বিশেষ করে গ্রামীণ জনপদে বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে, যার প্রভাব পড়ছে শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং স্থানীয় পরিবহন ব্যবস্থায়।
বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান থাকলেও সারাদিনে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত সীমিত। সন্ধ্যা নামলেই নেমে আসে অন্ধকার, বন্ধ হয়ে যায় ফ্যান। এতে করে শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। অনেকের কাছে জেনারেটর থাকলেও জ্বালানি সংকটের কারণে তা ব্যবহার সম্ভব হচ্ছে না।
শনিবার সরেজমিনে দেখা যায়, কালিয়াকৈর, কালীগঞ্জ, শ্রীপুর ও কাপাসিয়া উপজেলার প্রায় সর্বত্র একই চিত্র। কাপাসিয়ার চারবারিয়া এলাকার বাসিন্দা আবুল হোসেন জানান, “বিদ্যুতের অভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না। দিন-রাত ঘুমাতেও পারছি না। আমরা গ্রামের মানুষ, কিন্তু আমাদের সমস্যাকে বিদ্যুৎ কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না। দিনে-রাতে মিলিয়ে প্রায় ৬ ঘণ্টা বিদ্যুৎ পাই না।”
লোডশেডিং ও জ্বালানি সংকটের প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থাতেও। গ্রামে প্রধান পরিবহন ব্যাটারিচালিত অটোরিকশা বিদ্যুৎ না থাকায় চার্জ দেওয়া যাচ্ছে না। অন্যদিকে ডিজেলচালিত যানবাহনও জ্বালানি সংকটের কারণে কম চলাচল করছে, ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে।
কালিয়াকৈরের রঘুনাথপুর বাজারের পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, “২৪ ঘণ্টার মধ্যে আমরা সর্বোচ্চ ৬ ঘণ্টা বিদ্যুৎ পাই। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে।”

কালিয়াকৈরের মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন জানান, “ প্রচন্ড গরম আর বিদ্যুতের অভাবে ঘরে থাকা যাচ্ছে না। বাধ্য হয়ে গাছের নিচে আশ্রয় নিতে হচ্ছে। ২৪ ঘণ্টায় ৪-৫ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাই না।”
এ বিষয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক মো. আবুল বাসার আজাদ বলেন, “আমাদের মোট বিদ্যুৎ চাহিদা ৪৮৪ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৩১২ মেগাওয়াট। ফলে ১৭২ মেগাওয়াট ঘাটতি রয়েছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় গড়ে প্রায় ৩০ শতাংশ লোডশেডিং করতে হচ্ছে।”
বিদ্যুৎ সংকট ও তীব্র গরমে গাজীপুরের জনজীবন এখন বিপর্যস্ত। দ্রুত এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন

আপডেট সময় : 01:05:15 pm, Saturday, 25 April 2026