Dhaka , Sunday, 19 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ ঝালকাঠিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পা ফসকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু পাইকগাছায় ‘উদয়ী-মধুরাজ’ বাজপাখি উদ্ধার; চলছে চিকিৎসা লক্ষ্মীপুরে ধানক্ষেত থেকে ইট ভাটা শ্রমিকের মুখ বাধাঁ লাশ উদ্ধার মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা “যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত”:- মেয়র ডা. শাহাদাত হোসেন লালমনিরহাটের মহেন্দ্রনগরে নিখোঁজের পর পুকুরে ভাসছিল বৃদ্ধের নিথর দেহ ঝালকাঠিতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন  নোয়াখালীতে শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নারী নিহত কাউখালী উপজেলা প্রশাসনের সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পার্কের লেকে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু স্থানীয় সন্ত্রাসীদের হামলায় চবি’র তিন শিক্ষার্থী আহত;গ্রেফতার ১ মধুপুরে ঢাকা বিভাগীয় স্কাউট অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হিলিতে তেল নিতে গিয়ে সাংবাদিকসহ ৩ জন অসুস্থ আড়াইহাজরে বসতবাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে : ধর্মমন্ত্রী শাজাহানপুর-এ শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে মামলা এই সংসদ জনগণের সংসদ,সম্মানিত ভোটারদের প্রতি আমারও দায়বদ্ধতা রয়েছে :ডেপুটি স্পিকার পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী বর্তমানে অপতথ্য ও গুজব মহামারি আকার ধারণ করেছে: ফারুক ওয়াসিফ বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার প্রতিচ্ছবি যেন এই সাংগ্রাই উৎসব:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের শিকার একটি মানুষও না খেয়ে থাকবে নাঃ মন্ত্রী বীর বাহাদুর

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের শিকার একটি মানুষও না খেয়ে থাকবে না। বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের কাছে এ কথা বলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার ১২ আগস্ট বান্দরবান সদর বাস স্টেশন এলাকায় বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে ৫শত শ্রমিককে খাদ্য সামগ্রী তুলে দেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

মন্ত্রী বলেন, সরকার, জেলা প্রশাসন, সেনা বাহিনী, পুলিশ, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ, পৌর ও অন্যান্য সামাজিক সংগঠনগুলো সম্মিলিতভাবে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সরকারি বেসরকারি অনুদান বিতরণ করছে, পাশাপাশি সমাজের অবস্থাসম্পন্ন মানুষ যার যার সাধ্যমতে বন্যা দুর্গতদের জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।
সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পর্যাপ্ত ত্রাণ বিতরণসহ দুর্গতদের সার্বিক সহযোগিতা প্রদান করছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য অঞ্চলে দুর্গতদের সহযোগিতায় জেলা পরিষদের মাধ্যমে প্রত্যেক উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ কাজ অব্যাহত রেখেছে।

মন্ত্রী আরো বলেন, বন্যা দুর্গতদের যাদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যা পরবর্তীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা মেরামতসহ পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুর্গত কোন মানুষ গৃহহারা থাকবে না। দুর্যোগ কবলিত ক্ষতিগ্রস্ত সকলকে পুনর্বাসন করবে সরকার। অস্বচ্ছল দুর্গত মানুষদের যথাযথভাবে পুনর্বাসন ও সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বলে জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি মো. মুছা, মুদি ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ, স্থানীয় আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় গোসলঘর নির্মাণ উদ্বোধন ও বৃক্ষ বিতরণ

পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের শিকার একটি মানুষও না খেয়ে থাকবে নাঃ মন্ত্রী বীর বাহাদুর

আপডেট সময় : 11:07:37 am, Saturday, 12 August 2023