Dhaka , Monday, 25 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু রাতের আঁধারে পদ্মার পাড় খনন মাটি পাচার, ঝুঁকিতে চরভদ্রাসনের রাস্তাঘাট ও ব্লক বাঁধ চসিকের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে মেয়র ডা. শাহাদাত হোসেন মধুপুরে মোবাইলের দোকানে চুরি, নগদ টাকা ও মোবাইলসহ তিন লাখ টাকার মালামাল লুট লাল্দিমনিরহাটের আদিতমারীতে গৃহবধূকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ মোংলায় রামিসা হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নোয়াখালীতে হামের উপসর্গে শিশুর মৃত্যু হাতিয়ায় ডাকাতের আস্তানায় অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার রূপগঞ্জে ইয়াবা-বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেফতার উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারীদের নিয়ে র‌্যাব-৭’র বিশেষ আয়োজন, উপর সামগ্রী বিতরণ ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে উদ্বিগ্ন, ট্রাম্পকে যা বললেন নেতানিয়াহু পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ ফেরাসহ যেসব পরিবর্তন আসছে স্ত্রীকে বাবার বাড়ি থেকে এনে কুপিয়ে হত্যা বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ কাজে দেবে : জ্যোতি ঈদযাত্রায় স্বস্তিতে ঘরে ফিরছেন যাত্রীরা, বাড়ছে বিশেষ ট্রেন ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রামুর কাউয়ারখোপে ভিজিএফ চাউল বিতরণ চন্দনাইশের গর্ব আফনান হায়াত নুহা সুস্থ জীবন, সুন্দর দেশ—মাদকমুক্ত হোক বাংলাদেশ” স্লোগানে, রূপগঞ্জে “নিরাপদ আগামী”র উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল গরু বাজারে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন রাষ্ট্র সংস্কারের বদলে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত বিএনপি: ঝালকাঠিতে মিয়া গোলাম পরওয়ার

পাবনার পদ্মা নদীতে পুলিশী অভিযানে ২টি আ’গ্নেয়া’স্ত্র’সহ ৬ জন গ্রে’ফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 05:48:58 pm, Thursday, 12 June 2025
  • 118 বার পড়া হয়েছে
পাবনা প্রতিনিধি,
পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে বালুমহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া ও  গোলাগুলির ঘটনায় পুলিশী অভিযান ২টি আগ্নেয়াস্ত্রসহ ৬ জন গ্রেফতার হয়েছে। 
বৃহস্পতিবার (১২ জুন) ঈশ্বরদী থানা পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে অস্ত্র উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার(১১ জুন) সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাঁড়াঘাট এলাকায় নদীর কয়েকটি পয়েন্টে পুলিশ অবস্থান নিয়ে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ইয়াছিন আলী (৩৫), সোনারুল (২৬), হবি মন্ডল (২৬), সাগর প্রাং (২৭), সোহেল প্রাং (২৮) ও মিরাজ প্রাং (২৪) কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১২ জুন) ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ধ)/১৯(ভ) ধারায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-১৬। আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে বলা হয়, গত বেশ কিছুদিন যাবত ঈশ্বরদী থানাধীন সাঁড়াঘাট এলাকায় পদ্মা নদীতে ও চরাঞ্চলে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়াসহ গোলাগুলির ঘটনা ঘটায়।
এতে গত ২২ মে পদ্মা নদীর অভ্যাস্তরে গোলাগুলিতে ৬ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এঘটনায় ৩১ মে ঈশ্বরদী থানায় মামলা দায়ের হয়। মামলা নং-৪০।  এছাড়ও গত ৫ জুন দৃষ্কৃতিকারীরা প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়ার ঘটনায় ঈশ্বরদী থানায় আরেকটি মামলা ৭ জুন তারিখে দায়ের হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, থানার অফিসার ইনচার্জ আ স ম  আব্দুন নূরসহ থানার কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ঈশ্বরদী থানা এলাকা ও পদ্মার চরাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মামলার পলাতক আসামীদের গ্রেফতার এবং দুষ্কৃতিকারীদের প্রদর্শিত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের নিমিত্তে ঈশ্বরদী থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালিত হয়।
এরই ধারাবাহিকতায় পাবনা জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এর তত্ত্বাবধানে এবং ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর এর নেতৃত্বে একটি চৌকস টিম
গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুন বিকেলে ঈশ্বরদী সাঁড়াঘাট এলাকার পদ্মা নদীর তীরে এবং নদী গর্ভে অভিযান পরিচালনা করে।
ওসি আব্দুর নূর বলেন, অভিযানে সাঁড়া ইউপি’র ৫নং ঘাটের ব্লকের নিকট ভেড়ানো অবস্থায় বালু বোঝাই বাল্কহেড এর ইঞ্জিন রুমের ভেতর হতে একটি ব্যাডমিন্টন ব্যাটের ব্যাগে একটি লোহার তৈরী সচল ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড তাজা
১২ বোরের কার্তুজ এবং পানিহাটা নামক ঘাটে ট্রলারে ছাউনির ভেতরে বিছানো তোশকের নীচ হতে একটি সচল ক্যালিবার ২২ রিভলবার এবং ২২ বোরের ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

পাবনার পদ্মা নদীতে পুলিশী অভিযানে ২টি আ’গ্নেয়া’স্ত্র’সহ ৬ জন গ্রে’ফতার

আপডেট সময় : 05:48:58 pm, Thursday, 12 June 2025