Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

পাগলা মসজিদে দানের টাকায় চমক- ব্যাংকে জমা ৮০ কোটি, নতুন কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:03:30 pm, Saturday, 12 April 2025
  • 223 বার পড়া হয়েছে

পাগলা মসজিদে দানের টাকায় চমক- ব্যাংকে জমা ৮০ কোটি, নতুন কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা

সোহানুর রহমান বাপ্পি

বাংলাদেশের অন্যতম আলোচিত ও আধ্যাত্মিক ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানের টাকার অঙ্ক দিন দিন বাড়ছে। এই মসজিদের ১১টি লোহার দানসিন্দুক প্রতি তিন মাস পর পর খোলা হয়, আর প্রতিবারই মেলে কোটি কোটি টাকা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

আজ শনিবার -১২ এপ্রিল- সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং প্রশাসন ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলার বিভিন্ন স্থানে থাকা দানসিন্দুকগুলো খোলা হয়। এরপর ২৮ বস্তা ভর্তি টাকা দ্বিতীয় তলায় নেওয়া হয় এবং শুরু হয় গণনার কাজ।

টাকা গণনায় অংশ নেন রূপালী ব্যাংকের ৭০ জন কর্মী, পাগলা মসজিদ নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও জামিয়াতুল ইমদাদিয়ার প্রায় ৩০০ শিক্ষার্থীসহ মোট ৩৭০ জন মানুষ। পুরো দিন জুড়ে চলে গণনার কাজ, যার নিরাপত্তায় মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, মসজিদের দানসিন্দুক থেকে পাওয়া অর্থ থেকে পরিচালনা ব্যয়, এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের পরও বর্তমানে ব্যাংকে জমা রয়েছে ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার টাকা।

তিনি আরও বলেন, এই টাকায় শিগগিরই প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে। এতে থাকছে একটি আধুনিক বহুতল ভবন, ইসলামী গবেষণা কেন্দ্র এবং ধর্মীয় শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান।

পাগলা মসজিদের ইতিহাস-
জনশ্রুতি আছে, নরসুন্দা নদীর চরের ওপর এক আধ্যাত্মিক পাগল সাধকের সাধনক্ষেত্রে এই মসজিদ নির্মিত হয়। সেই সাধকের নামে পরবর্তীতে মসজিদটির নাম হয় ‘পাগলা মসজিদ’। এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয় – এমন বিশ্বাস থেকে মুসলিম তো বটেই, অন্যান্য ধর্মাবলম্বীরাও দান করে থাকেন।

গত কয়েক বছরে দানের পরিমাণ চোখে পড়ার মতো বেড়েছে, যা মসজিদটিকে দেশের অন্যতম ধনী ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

পাগলা মসজিদে দানের টাকায় চমক- ব্যাংকে জমা ৮০ কোটি, নতুন কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা

আপডেট সময় : 03:03:30 pm, Saturday, 12 April 2025