Dhaka , Monday, 16 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার ॥ আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মাদক সিন্ডিকেট, টিকিটবিহীন যাত্রী আর পুলিশের নীরবতা—কিশোরগঞ্জ স্টেশনের ভয়াবহ চিত্র কালিয়াকৈরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ডি.জি.এফ চাল বিতরণ, তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ নিরসনে জেলা প্রশাসনের সাথে বৈঠক মধুপুরে পূর্বশত্রুতার জের ধরে মারপিট-ভাঙচুর, আহত ১ জ্বালানি রেশনিং তুলে নিল সরকার, স্বাভাবিক বিক্রি শুরু নরসিংদী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎লক্ষ্মীপুরে পানির অভাবে ফেটে চৌচির বোরো ধানের খেত উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২

পাইকগাছায় শিবসা ব্রিজের বাইপাস সড়কের বেহাল অবস্থা; দ্রুত সংস্কারের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:45:10 pm, Saturday, 31 January 2026
  • 16 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা:

খুলনার পাইকগাছা উপজেলার গুরুত্বপূর্ণ শিবসা ব্রিজসংলগ্ন বাইপাস সড়কটি চরম অবহেলায় বর্তমানে এলাকাবাসীর জন্য ভোগান্তি ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি খানাখন্দে ভরে গেছে, পিচ উঠে গিয়ে অনেকাংশেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, পথচারী, মসজিদ-মাদ্রাসাগামী মানুষ এবং মৎস্য ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
এ সড়কটি দিয়ে পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকা সহ বিভিন্ন জেলা উপজেলার মৎস্য ব্যবসায়ীদের নিয়মিত যাতায়াত করতে হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫–৬ বছর আগে পাইকগাছা পৌরসভার উদ্যোগে শিবসা ব্রিজের পাশ দিয়ে পিচ কার্পেটিংয়ের মাধ্যমে বাইপাস সড়কটি নির্মাণ করা হয়। এর উদ্দেশ্য ছিল পৌর সদরের প্রধান সড়কের যানজট নিরসন এবং মৎস্য আড়ৎদারি মার্কেটগামী মাছবাহী ট্রাক, পিকআপ, নছিমন সহ অন্যান্য যানবাহন ও ব্যবসায়ীদের জন্য একটি নিরাপদ বিকল্প পথ তৈরি করা।

সড়কটি নির্মাণ এর আগে প্রতিদিনই শত শত মাছবাহী যানবাহন পৌর সদরের পোস্ট অফিস সংলগ্ন থেকে মৎস্য আড়ৎ অভিমুখে প্রধান সড়ক দিয়ে চলাচলের ফলে তীব্র যানজটের সৃষ্টি হতো। পাশাপাশি মাছের পানিতে সড়ক নোংরা হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাত। বিকল্প হিসেবে বাইপাস সড়কটি চালু হওয়ায় শুরুতে জনসাধারণ কিছুটা স্বস্তি পেলেও অল্প সময়ের মধ্যেই সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়।

বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ভাঙা পিচ ও অসমতল অংশের কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্রিজের মূল সড়ক থেকে নিচের দিকে নেমে যাওয়ায় সড়কটিতে উঁচুনিচু সমস্যা আরও প্রকট। তাছাড়া বর্ষা মৌসুমে পানি জমে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। পাশাপাশি বৃষ্টিকালে ব্রিজের মুল রাস্তার পাশের মাটি ধুয়ে সড়কটি কাদাযুক্ত হয়ে যায়। মূলত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদাযুক্ত ও অনিরাপদ হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, বাইপাস সড়কের পাশেই একটি মাদ্রাসা রয়েছে। এছাড়া পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আদর্শ শিশু বিদ্যালয় (কিন্ডারগার্টেন) অবস্থিত হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে দেখা গেছে, প্রায় দুই যুগ আগে নির্মিত শিবসা ব্রিজটি পুরাতন পরিবহন কাউন্টার থেকে কোর্টসহ সোলাদানা, গড়ইখালী ইউনিয়নের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম। ব্রিজের পার্শ্ববর্তী পৌরসভার ৭ নং ওয়ার্ড এলাকায় মৎস্য আড়ৎ গড়ে ওঠায় স্থানীয় সহ বিভিন্ন জেলা উপজেলার ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে বাইপাস সড়কটি নির্মাণ করা হলেও বর্তমানে তা কার্যত সংস্কারের বাইরে পড়ে রয়েছে।

এ বিষয়ে মৎস্য আড়ৎদারি সমিতির সাধারণ সম্পাদক মো. বেল্লাল মোড়ল বলেন, বাইপাস সড়কটি আমাদের জন্য বড় সুবিধা হওয়ার কথা ছিল। কিন্তু কয়েকবছরের মধ্যে সড়কটি এখন খানাখন্দে পরিণত হওয়ায় মাছ বহনকারী ট্রাক, পিকআপ সহ ছোটবড় যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। এতে সময় ও অর্থ—উভয় দিক থেকেই আমরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

স্থানীয় বাতিখালী পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি এম জালাল উদ্দীন বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করে। দ্রুত সংস্কার না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তিনি বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

পৌর প্রকৌশলী নুর আহম্মেদ জানান, সড়কটি আসলেই বেহাল অবস্থায় পরিনত হয়েছে। আমরা উর্ধতন কতৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করবো।

এদিকে এলাকাবাসীর দাবি, শিবসা ব্রিজসংলগ্ন বাইপাস সড়কটি শুধু একটি যোগাযোগ মাধ্যম নয়—এটি পাইকগাছার অর্থনীতি, শিক্ষা ও জননিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই টেকসই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে দ্রুত সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিআইডি সদস্যদের জন্য আধুনিক ডিউটি ভেস্ট, যুক্ত হলো কিউআর কোড যাচাইকরণ

পাইকগাছায় শিবসা ব্রিজের বাইপাস সড়কের বেহাল অবস্থা; দ্রুত সংস্কারের দাবি

আপডেট সময় : 08:45:10 pm, Saturday, 31 January 2026