Dhaka , Thursday, 16 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর  সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক রূপগঞ্জে কিশোরীর আত্মহত্যা উদঘাটন করতে পারেনি পুলিশ রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাপেন্ডিসাইটিস: অবহেলা বয়ে আনতে পারে মারাত্মক ঝুঁকি পহেলা বৈশাখে উৎসবে ভাসলো রায়পুর: বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩-কে স্বাগত। কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: গোয়ালঘর থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ পাইকগাছায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন : প্রতিমন্ত্রী আড়াইহাজারে মাদ্রাসার ঝুঁকিপূর্ণ বাউন্ডারি দেয়াল, আতঙ্কে শিক্ষার্থী ও পথচারী ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী এই বিশ্ববিদ্যালয় আমার অন্তরের অত্যন্ত কাছের, কারন আমার বাবা-মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন: নববর্ষে চবিতে মীর হেলাল শ্রীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হাতীবান্ধা ও নাগেশ্বরী সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে পৌনে ২ লাখ টাকার মালামাল জব্দ মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আনন্দ উৎসবে বোয়ালী ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপন

নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের অভিযানে চোর চক্রের সক্রিয় দুই সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় : 04:55:38 pm, Monday, 23 February 2026
  • 33 বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম নোয়াখালী বেগমগঞ্জ:

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামে অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

এ সময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোবাইল ফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী-গনিপুর সড়কের ফাহিম ফ্রুট এজেন্সির সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. জোবায়ের হোসেন ওরফে জুয়েল এবং সাখাওয়াত হোসেন তুহিন নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়েই বেগমগঞ্জ উপজেলার গনিপুর এলাকার বাসিন্দা।

আটকদের তল্লাশি করে দুইটি স্মার্টফোন এবং দুটি সিম কার্ড উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত আনোয়ার হোসেন মোবাইল ফোন ও সিমটি তার চুরি হওয়া বলে শনাক্ত করেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে আনোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম চৌমুহনী বাজারে গেলে অটোরিকশা স্ট্যান্ড এলাকায় অজ্ঞাতনামা চোরেরা কৌশলে তার পকেট থেকে মোবাইল ফোনটি চুরি করে নেয়। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা চৌমুহনী ও মাইজদী এলাকায় সক্রিয় চুরি ও ছিনতাই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক

নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের অভিযানে চোর চক্রের সক্রিয় দুই সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : 04:55:38 pm, Monday, 23 February 2026