
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
ব্যবসার উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ অ্যাওয়ার্ডস-২০২২’ লাভ করেছেন টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী, কক্সবাজার জেলার তরুণ ক্যাটাগরিতে সেরা করদাতা ওমর ফারুক। তিনি মেসার্স ফারুক ট্রেডার্স ও মেসার্স রাফে ট্রেডার্সের স্বত্বাধিকারী।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) নেপালের কাটমান্ডু’র হোটেল মার্শাংদি অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানে ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় দক্ষিণ এশিয়া ব্যবসায়িক অংশীদারিত্বের সূচনাকল্পে ‘সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ’ সনদপত্র ও অ্যাওয়ার্ড প্রদান করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী।
সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপের পরিচালক এএম গোলাম ফারুক মজনু, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অর্জুন কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন। নেপালের কাঠমান্ডুতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বিশেষ এই সম্মাননা পদক বিতরণ করা হয় বলে জানায় উদযাপন কমিটি।
এর আগে টেকনাফ স্থলবন্দরের আমদানি-রপ্তানির উপর জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর কর্তৃক কক্সবাজার জেলার তরুণ ক্যাটাগরিতে সেরা করদাতার উপাধি পান ওমর ফারুক।
এর আগে সিআইপি ওমর ফারুক ৯ ফেব্রুয়ারি সপরিবারে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

























