Dhaka , Thursday, 16 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫,৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা সৌদি ফেরত নোয়াখালীর  সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক রূপগঞ্জে কিশোরীর আত্মহত্যা উদঘাটন করতে পারেনি পুলিশ রূপগঞ্জে ৪২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাপেন্ডিসাইটিস: অবহেলা বয়ে আনতে পারে মারাত্মক ঝুঁকি পহেলা বৈশাখে উৎসবে ভাসলো রায়পুর: বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩-কে স্বাগত। কালীগঞ্জে র‍্যাবের ঝটিকা অভিযান: গোয়ালঘর থেকে মাদক উদ্ধার, গ্রেপ্তার ২ পাইকগাছায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন : প্রতিমন্ত্রী আড়াইহাজারে মাদ্রাসার ঝুঁকিপূর্ণ বাউন্ডারি দেয়াল, আতঙ্কে শিক্ষার্থী ও পথচারী ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী এই বিশ্ববিদ্যালয় আমার অন্তরের অত্যন্ত কাছের, কারন আমার বাবা-মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন: নববর্ষে চবিতে মীর হেলাল শ্রীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হাতীবান্ধা ও নাগেশ্বরী সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে পৌনে ২ লাখ টাকার মালামাল জব্দ মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আনন্দ উৎসবে বোয়ালী ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপন

নিরাপদ খাদ্য নিশ্চিতে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রতিবাদি হওয়া প্রয়োজন -খাদ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:50:41 pm, Thursday, 2 February 2023
  • 139 বার পড়া হয়েছে

নিরাপদ খাদ্য নিশ্চিতে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রতিবাদি হওয়া প্রয়োজন -খাদ্যমন্ত্রী

ঢাকা।।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সামাজিক আন্দোলন এর পাশাপাশি প্রতিবাদি হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আগামী এক-দুই বছরের মধ্যে সরকার শতভাগ নিরাপদ খাদ্য নিশ্চিত করবে বলেও উল্লেখ করেন তিনি।

আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, আমরা নিজে ভেজাল খাব না, অন্যকেও খেতে দেব না। অনেকে আছে, না বুঝে অনিরাপদ খাদ্য খাচ্ছে। অনেকে জ্ঞান ও সাহসের অভাবে চুপ করে থাকেন। এ সব জায়গায় প্রতিবাদ করতে হবে। নিজে ঠিক থাকতে হবে, পরিবার-সমাজকেও ঠিক রাখতে হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন,খাদ্য অনিরাপদ যেকোনো সময় হতে পারে। বাজার থেকে ভেজালমুক্ত খাবার এনে বাসার টেবিলেও তা অনিরাপদ হতে পারে। কিন্তু আমরা যদি ভোক্তাদের ঠকানোর উদ্দেশে খাদ্যে ভেজাল মেশাই তাহলে আমরা জ্ঞানপাপী হয়ে যাই। নিজের জায়গা থেকে ঠিক থাকতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু মানুষের আস্থা তৈরি করেছিলেন। তিনি অনেকগুলো ধাপ পেরিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। যে জাতি এতগুলো ধাপ পেরিয়ে স্বাধীনতা অর্জন করতে পেরেছিল তারা আরেকবার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারবে না সেটা বিশ্বাস করা যাবে না৷ আমাদের কিছু সমস্যা আছে। যখন ভোজ্যতেলের দাম বিশ্বব্যাপী বেড়েছে এখন মানুষ সরিষা চাষ করছে। বাংলাদেশের মানুষ পারে না এমন কিছু নেই।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আব্দুল কাইউম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যসচিব মো: ইসমাইল হোসেন এনডিসি ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা: মো: এমদাদুল হক তালুকদার।

খাদ্য সচিব তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার তবে এটা খুবই চ্যালেঞ্জিং এটা কেবল সরকারি সংস্থা বা কারো একার পক্ষে সম্ভব নয়। আমদানি রপ্তানি ঠেকানোর জন্য নয় দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় নিরাপদ খাদ্য বাস্তবায়ন করা জরুরি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক নিরাপদ খাদ্য বিশেষজ্ঞ ও সাবেক কোডেক্স চেয়ারম্যান সনজয় দাভে এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (জনস্বাস্থ্য ও পুষ্টি) মঞ্জুর মোর্শেদ আহমেদ। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিজস্ব কলসেন্টার (১৬১৫৫) উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক

নিরাপদ খাদ্য নিশ্চিতে সামাজিক আন্দোলনের পাশাপাশি প্রতিবাদি হওয়া প্রয়োজন -খাদ্যমন্ত্রী

আপডেট সময় : 06:50:41 pm, Thursday, 2 February 2023