Dhaka , Saturday, 23 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নবগঠিত তারাব পৌর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্ভোধন ও দোয়া অনুষ্ঠিত: রামিশাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে রূপগঞ্জে মানববন্ধন ও ভিক্ষোভ মিছিল চীনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ৯০ রোনালদোদের প্রতিপক্ষ দলে ইবোলা-শঙ্কা, কড়া নিয়ম আরোপ করল যুক্তরাষ্ট্র পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিচালিত চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন মাননীয় প্রধানমন্ত্রী রামুর কচ্ছপিয়া সীমান্তে ১ লাখ পিস ইয়াবা জব্দ, অভিযান চালায় ১১ বিজিবি বরকল কানাইমাদারী পাইকারি-খুচরা বাজারে আস্থার প্রতীক ‘বিসমিল্লাহ ট্রেডার্স’ লালমনিরহাটের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফারুক সিরাজগঞ্জে র‍্যাবের হাতে গ্রেফতার ১৫ বিজিবির মাদক বিরোধী ঝটিকা অভিযান: লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে ইস্কাফ সিরাপসহ জিক্সার মোটরসাইকেল জব্দ “গায়ের চামড়া দিয়ে জুতা বানালেও শোধ হবে না ঋণ” — এলাকাবাসীর জন্য নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কারে সাবেক কাউন্সিলর ও চেয়ারম্যান ঝুম্মুন সাহেব রামিসার নৃশংস হত্যাকাণ্ড দেশে ছাত্র সমাজের হৃদয়ে রক্তক্ষরণের শামিল: শহীদুল ইসলাম সাজু রামু উপজেলা ভূমি অফিসসহ ইউনিয়ন অফিসে পদ শূন্য : সেবা বঞ্চিত সাধারণ মানুষ নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি মেডিকেল ক্যাম্প নামের মিল থাকায় বিএনপি নেতাকে পুলিশি হয়রানির অভিযোগ নোয়াখালীতে স্যাকমোর ভুল চিকিৎসায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু, চট্টগ্রাম হাটহাজারীতে দিনব্যাপী জনসেবামূলক কর্মব্যস্ততায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি সিলেটে ঈদুল আজহা উপলক্ষে “রক্তের অনুসন্ধানে আমরা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ও মেহেদী উৎসব “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়”— চট্টগ্রামে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনীতে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক কক্সবাজারের মুফতি মুহিববুল্লাহ হিল বাকী বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির ২ রাউন্ড ফাঁকা গুলি, ফুলবাড়ীতে ইয়াবাসহ আটক ১ রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬, পুলিশের ৩৮ রাউন্ড ফাঁকা গুলি শিশু রামিসার খুনিদের সর্বোচ্চ শাস্তি চাইলো ‘মুক্তিসরণি’ দুর্গাপুরে ডিএসকে হাসপাতাল সার্ভিস প্রমোশন মত বিনিময় সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩ বছরের শিশু ধর্ষণ, আসামি ধরে নিয়ে আসতে গিয়ে অবরুদ্ধ পুলিশ পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে ধর্ষণের পর গুদামে শিশুর লাশ, নরসিংদী থেকে মূল আসামি গ্রেপ্তার নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত

নিম্নচাপ আর বৃষ্টির অতিরিক্ত পানির প্রভাবে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:11:03 pm, Wednesday, 14 September 2022
  • 278 বার পড়া হয়েছে

নিম্নচাপ আর বৃষ্টির অতিরিক্ত পানির প্রভাবে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

মোঃ ওমর ফারুক, ভোলা ।।

নিম্নচাপ আর বৃষ্টির অতিরিক্ত পানি যেনো মেঘনা ও তেঁতুলিয়া নদীর জেলেদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। দীর্ঘদিন ইলিশের দেখা না মিল্লেও নিম্নচাপের শুরুতেই জালে ধরা দিতে শুরু করেছে রূপালী ইলিশ। ফলে সরগম হয়ে উঠেছে মাছের আড়তগুলো।

জেলেরা জানান, ইলিশের মৌসুম প্রায় শেষের দিকে। দেখা মিলছিলো না ইলিশের। সাগরে প্রচুর ইলিশ ধরা পরলেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার জেলেদের জীবন কাটছিলো ধারদেনা করে। তবে নিম্নচাপ শুরু হতেই শুরু হলো টানা বৃষ্টি। ফলে উত্তাল মেঘনায় বৃদ্ধি পেয়েছে পানি। পানি বৃদ্ধির কারনে সাগর থেকে মিষ্টি পানির নদী মেঘনা ও তেঁতুলিয়ায় উঠতে শুরু করেছে ইলিশ। জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

তাই নদীর পাড়ে বেড়েছে জেলেদের ট্রলারের আনাগোনা এবং নদীর পাড়ের মাছের আড়ৎগুলোর হাঁকডাক বেড়েছে। ইলিশ মাছ ধরা পড়ছে প্রত্যাশার চেয়ে বেশি। এ কারণে ব্যস্ত হয়ে পড়েছেন জেলে ও আড়তদাররা।

মেঘনা নদীর জেলে ইব্রাহিম জানান, এভাবে ইলিশ পরা অব্যাহত থাকলে ধারদেনা পরিশোধ করতে পারবে বলে আশাকরি । তিনি বলেন, অভাবের তাড়নায় ধারদেনা করে সংসার চালাতে হচ্ছিলো। এখন যেভাবে ইলিশ জালে ধরা পরছে তাতে আশা করছি দেনা পরিশোধ করা সম্ভব হবে।

একই কথা বলেছেন জেলে মো. কাসেম মিয়া। তবে সমস্যার কথা জানিয়েছেন হালিম মাঝি। তার মতে মেঘনায় অন্তত দের থেকে আড়াইশর বেশি পিটানো জাল আছে। এসব জাল প্রভাবশালী ব্যক্তিদের। এরা মেঘনা নদীর বিভিন্ন স্থানে জাল পেতে জাটকা ইলিশ ধরে সব শেষ করে দিচ্ছে। এসব জাল নদী থেকে তুলে দেওয়ার দাবি জানান তিনি।

এদিকে আড়ৎদার মো. বাচ্চু বলেছেন, বহুদিন এ নদীতে জেলেদের জালে মাছ ধরা পড়েনি। ইলিশ কম পানিতে আসে না। নিম্নচাপ আর নদনদীর পানি বৃদ্ধি আমাদের জন্য আশীর্বাদ হয়েছে। আশা করছি, মুক্ত হব মহাজনদের দাদন থেকে। তবে বৃষ্টি কম হওয়ায় এতোদিন নদীতে ইলিশ ছিলো না। শুধু সাগরেই ইলিশ ছিলো। মেঘনা ও তেতুলিয়া নদীর মাছের দাম না কমার ব্যাখ্যা দিলেন এক আড়তদার। বলতে ভুলেননি প্রশাসনের হয়রানির কথাও।

সাগরে প্রচুর ইলিশ ধরা পরলেও ভরা মৌসুমে মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশের দেখা না পাওয়ার জন্য নদীতে পলি জমে ভরাট হওয়া, কম বৃষ্টি হওয়াকে দায়ী করলেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ। তিনি আশা করছেন, ইলিশের জন্য দরকার পানির গভীরতা। তা ছিলো না। এখন পানি বৃদ্ধি পাওয়ায় সাগর থেকে ইলিশ মিষ্টি পানির নদীতে উঠতে শুরু করেছে। তিনি আশা করছেন, জেলেরা তাদের ধারদেনা পরিশোধ করতে পারবে আর সরকারী এক লাখ ৯২ হাজার মেট্রিকটন লক্ষ্যমাত্রাও অর্জিত হবে বলে জেলা মৎস্য কর্মকর্তা আশা করছেন।

এদিকে ভোলার সচেতন মহল মনে করছেন দ্রুত নদীর প্রতিবন্ধকতা দূর করে, নিষিদ্ধ জাল অপসারণের মাধ্যমে ইলিশের গতি ঠিক রাখা জরুরি। একই সাথে নদী দখলে রাখা সকল নিষিদ্ধ জাল তুলে দেওয়ার দাবী জানিয়েছেন সরকারের প্রতি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নবগঠিত তারাব পৌর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্ভোধন ও দোয়া অনুষ্ঠিত:

নিম্নচাপ আর বৃষ্টির অতিরিক্ত পানির প্রভাবে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

আপডেট সময় : 09:11:03 pm, Wednesday, 14 September 2022