Dhaka , Monday, 9 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান শরীয়তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত-২০ মধুপুরে জামায়াতে ইসলাম ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন টাঙ্গাইলের মধুপুরে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮ টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে :-মেয়র ডা. শাহাদাত হোসেন কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়- স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনীতি বাদ দিলে কি একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হয়? খুরুশকুলে সেনাবাহিনীর ঝটিকা অভিযান: দেশীয় অস্ত্র ও ওয়াকি-টকিসহ দুই সহোদর আটক পাঁচবিবিতে ৪০ শিক্ষা প্রতিষ্ঠানে অপেক্ষা সিঁড়ি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ নগরীতে অস্ত্র,কার্তুজসহ এক সন্ত্রাসী গ্রেফতার আগাছা থেকে কাগজ উদ্ভাবনে করল চবি শিক্ষার্থীরা চট্টগ্রাম ১১ আসনের ধানের শীষের প্রার্থী পক্ষে এ্যাব’র নির্বাচনী প্রচারণা গণমাধ্যম কর্মীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় সাঈদ আল নোমানের রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, জোরালো হলো দ্বিপাক্ষিক সম্পর্ক বিএনপি ক্ষমতায় এলে ঢাকায় তৈরি হবে অন্তত ৪০টি খেলার মাঠ: তারেক রহমান মনসুরনগরে বিএনপির নির্বাচনী প্রচারণা মনসুরনগরে বিএনপির নির্বাচনী প্রচারণা রূপগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে বিশাল গন মিছিল লক্ষ্মীপুর-২ আসনে ধানের শীষের বিজয় লক্ষ্যে ০৯নং ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে বিশাল উঠান বৈঠক। লক্ষ্মীপুর-২ আসন: রায়পুরের ৯নং ইউনিয়নে ধানের শীষের সমর্থনে বিশাল গণমিছিল, নেতৃত্বে মিজান হাওলাদার মধুপুরে মেম্বার কল্যাণ ফোরামের উদ্যোগে ধানের শীষের মিছিল অনুষ্ঠিত মধুপুরে নিরাপত্তা নিশ্চিত করতে ৮৯ ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় মধুপুরে জামায়াতের সংবাদ সম্মেলন দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ করলেন জামায়াতের প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী খুলনায় পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত এই নির্বাচনই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: ড. রিপন পাইকগাছায় যৌথবাহিনীর মহড়া ও ভোটকেন্দ্র পরিদর্শন পাইকগাছায় সরকারি জমি দখলের অভিযোগ; প্রশাসনের উচ্ছেদের আশ্বাস তিস্তাপাড়ের কান্না ও বঞ্চনার জীবন্ত দলিল: প্রকাশিত হলো আসাদুল হাবিব দুলুর ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশা রিমান্ডে সরকার উৎখাত ষড়যন্ত্র ও ত্রাসের রাজত্বের চাঞ্চল্যকর তথ্য

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক এসআই মেহেদি ক্লোজড।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:42:07 pm, Thursday, 26 September 2024
  • 184 বার পড়া হয়েছে

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক এসআই মেহেদি ক্লোজড।।

পাবনা প্রতিনিধি।।
   
পাবনার চাটমোহরে এক নারীর ঘরে রাত্রী যাপনকালে জনতার হাতে আটক এসআই মেহেদী হাসানকে পাবনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। 
বৃহস্পতিবার -২৬ সেপ্টেম্বর- বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার হাবিবুল ইসলাম। 
এর আগে বুধবার -২৫ সেপ্টেম্বর- রাতে পুলিশ বিভাগের পক্ষ থেকে এসআই মেহেদিকে ক্লোজড করা হয়।
অভিযুক্ত মেহেদী হাসান চাটমোহর থানার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক -এসআই- হিসেবে দায়িত্বে ছিলেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান- হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী একটি মামলা সংক্রান্ত বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে যাওয়া আসা করতেন। 
মামলা তদন্তের দায়িত্বে ছিলেন এসআই মেহেদী হাসান। এমন পরিস্থিতিতে তাদের দু’জনের মধ্যে একটা ভাল সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্ক ক্রমশঃ গভীর সম্পর্কের মাধ্যমে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা।
সম্প্রতি ঐ গৃহবধূ পার্শ্ববর্তী ইউনিয়ন নিমাইচড়া সমাজ দক্ষিনপাড়া বাবার বাড়িতে বেড়াতে যান। সেখানে থাকা অবস্থায় গত মঙ্গলবার গভীর রাতে এসআই মেহেদী ঐ বাড়িতে গিয়ে গৃহবধূর সাথে একইঘরে রাত্রীযাপন করছিলেন। 
বিষয়টি এলাকাবাসী জানতে পেরে বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে একই রুম থেকে আপত্তিকর অবস্থায় আটক করে চাটমোহর থানায় খবর দেন। 
পরে পুলিশ সেখানে গিয়ে এসআই মেহেদীকে জনতার আক্রোশ থেকে মুক্ত করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার -চাটমোহর সার্কেল- হাবিবুল ইসলাম জানান- ঐ পুলিশ সদস্য’র বিষয়টি নিয়ে আমরা তদন্ত করবো। 
যেহেতু বিষয়টি ব্যাপকভাবে সামাজিক যোগা যোগ মাধ্যমে আলোচিত হয়েছে সুতরাং তাকে পাবনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। 
পুলিশের তদন্তে সে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক এসআই মেহেদি ক্লোজড।।

আপডেট সময় : 01:42:07 pm, Thursday, 26 September 2024