Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: দুই জেলায় বিপুল মাদক ও প্রসাধনী উদ্ধার পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দুই ধাপে টানা ২৩ দিনের ছুটিতে নজরুল বিশ্ববিদ্যালয় নারায়ণগঞ্জ চেম্বারের উদ্যোগে ইফতার মাহফিল ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে দুইটি বসঘর পুড়ে ৫ লাখ টাকার ক্ষতি  অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার রামুতে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের উপর হামলা ফ্যাসিস্টদের দোসর কর্তৃক উপড়ে ফেলা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামফলক প্রেস ক্লাবে পুনঃপ্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার আহবান তথ্যমন্ত্রীর পাইকগাছায় সামাজিক সচেতনতা ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চবটীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা, আহত ১। বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার ইফতার মাহফিল বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান ভূইয়াকে ফুলের শুভেচ্ছা ও ইফতার ও দোয়া মাহফিল জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন

নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 02:30:19 pm, Wednesday, 28 January 2026
  • 29 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত ফতুল্লা থানাধীন উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর-এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন, লেঃ কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত এবং নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আরমিনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় বিভিন্ন রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী, প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ প্রায় ২৫০-৩০০ জন অংশগ্রহণ করেন।সভায় বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার ও মতামত তুলে ধরেন। খেলাফত মজলিস রাষ্ট্র পরিচালনায় শরিয়াহভিত্তিক ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণ ও মানসম্মত শিক্ষার কথা উল্লেখ করে। নাগরিক পার্টি নাগরিক অধিকার নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন, হাসপাতাল স্থাপন এবং মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের ভাতা প্রদানের দাবি জানায়। কমিউনিস্ট পার্টি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আহ্বান জানায়।জোট প্রার্থীরা মানবিক ও উন্নয়নমূলক রাষ্ট্র গঠন, ধর্ম-বর্ণ নির্বিশেষে উন্নয়ন, মেডিকেল কলেজ স্থাপন, বিনোদন সুবিধা সম্প্রসারণ ও শ্রমিক অধিকারের কথা তুলে ধরেন। স্বতন্ত্র প্রার্থীরা দেশবিরোধী চুক্তি প্রতিরোধ, ন্যায়বিচার প্রতিষ্ঠা, ফতুল্লাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্তকরণ ও কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন। বাংলাদেশ রিপাবলিক পার্টি জলাবদ্ধতা নিরসন, মাদক ও সন্ত্রাস নির্মূল এবং ফতুল্লাকে মডেল সিটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দেয়। গণঅধিকার পরিষদ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনসাফভিত্তিক সমাজ গঠন, কিশোর গ্যাং মুক্ত সমাজ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানায়। জাতীয় পার্টি সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানায়। বাংলাদেশ জাসদ জুলাই হত্যাকাণ্ডের বিচার ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান জোরদারের দাবি তোলে। বাংলাদেশ সুপ্রিম পার্টি ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বেকারত্ব দূরীকরণের ওপর গুরুত্বারোপ করে।
সভা শেষে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনো ধরনের নাশকতা বা নির্বাচন বানচালের চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিজিবি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে তারা আশ্বস্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

নারায়ণগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা

আপডেট সময় : 02:30:19 pm, Wednesday, 28 January 2026